Category: সারাদেশ
-

রাজধানীর সদরঘাট থেকে ছেড়ে যাচ্ছে না বরিশালগামী লঞ্চ, বিপাকে যাত্রীরা
ডেস্ক রিপোর্ট : রাজধানীর সদরঘাট থেকে বরিশালগামী সব লঞ্চ বন্ধ রয়েছে। আজ শুক্রবার সদরঘাট লঞ্চ টার্মিনালে বরিশাল থেকে কোনো লঞ্চ আসেনি, এমনকি বরিশালের উদ্দেশে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। কোনো প্রকার নোটিশ ছাড়াই বন্ধ রয়েছে এ রুটে লঞ্চ চলাচল। কী কারণে বন্ধ তার কোনো সুস্পষ্ট বক্তব্য দিতে পারেনি লঞ্চ কর্তৃপক্ষ। সরেজমিনে দেখা যায়, সরকারি ছুটির দিনে…
-

সমবায় আন্দোলন সরকারের লক্ষ্য পূরণে অগ্রণী ভূমিকা রাখবে
ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমবায় আন্দোলন সরকারের লক্ষ্য পূরণে অগ্রণী ভূমিকা রাখবে। সমবায় জাতীয় অর্থনীতিতে কৃষি, মৎস্য, পশুপালন, পোশাক, দুগ্ধ উৎপাদন, আবাসন, ক্ষুদ্র ঋণ ও সঞ্চয়, কুটির চামড়াজাত ও মৃৎশিল্প ইত্যাদি খাতের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে উন্নয়নসহ ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে বিশাল অবদান রাখছে। আজ শুক্রবার প্রধানমন্ত্রী জাতীয় সমবায়…
-

বরিশাল-ঢাকা নৌরুটে লঞ্চ ধর্মঘট
ডেস্ক রিপোর্ট : যাত্রী সংকটের অজুহাত দেখিয়ে বরিশাল-ঢাকা নৌরুটে চলছে অঘোষিত লঞ্চ ধর্মঘট। বরিশাল ও ঢাকা প্রান্ত থেকে লঞ্চ চলাচল বন্ধ করে রেখেছে লঞ্চ মালিক সমিতি। আজ শুক্রবার বরিশাল ও ঢাকা প্রান্ত থেকে কোনো লঞ্চ ছাড়বে না বলে সাংবাদিকদের জানিয়েছেন কীর্তনখোলা লঞ্চের মালিক মঞ্জুরুল আহসান ফেরদৌস। মঞ্জুরুল আহসান ফেরদৌস জানান, শুক্রবার হওয়ায় যাত্রী নেই। তাই…
-

লাগামহীন পাগলা ঘোড়ার মতো ঊর্ধ্বশ্বাসে ছুটছে নিত্যপণ্যের বাজার
ডেস্ক রিপোর্ট : লাগামহীন পাগলা ঘোড়ার মতো আবারও যেন ঊর্ধ্বশ্বাসে ছুটছে নিত্যপণ্যের বাজার। বিক্রেতারা বলছেন, দাম বৃদ্ধির অস্থিরতার পালে বাতাস দিয়েছে বাণিজ্যমন্ত্রীর দাম সমন্বয়ের ঘোষণা। এর সঙ্গে যুক্ত হয়েছে সরবরাহ সংকট। সব মিলিয়ে টালমাটাল পরিস্থিতি। দামের চাপে মধ্যবিত্তরা হিমশিম খাচ্ছেন, করছেন হা-হুতাশ। অন্যদিকে নিম্নবিত্তদের অবস্থা অবর্ণনীয়। শুক্রবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা…
-

বরিশালে শুরু হয়েছে বাস ও থ্রি হুইলার ধর্মঘট
ডেস্ক রিপোর্ট : বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগের দিন আজ শুক্রবার সকাল থেকে বরিশালে শুরু হয়েছে বাস ও থ্রি হুইলার ধর্মঘট। মালিক সমিতির পক্ষ থেকে কোনোরকম ঘোষণা না দেয়া হলেও বন্ধ রয়েছে অভ্যন্তরীন এবং দূর পাল্লার রুটের লঞ্চ চলাচলও। মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধ রাখার দাবিতে দুই দিনের ধর্মঘট ডেকেছে বরিশালের বাস মালিকদের দুটি সমিতি। অপরদিকে…
-

দুই দিন আগেই হাজির বিএনপির নেতাকর্মীরা
ডেস্ক রিপোর্ট : বরিশালে বিএনপির গণসমাবেশের দুই দিন আগেই সমাবেশস্থলে হাজার হাজার নেতাকর্মী। মাঠেই অবস্থান করছে তারা। মাঠেই আদায় করছে নামাজ। আজ বৃহস্পতিবার নগরীর বঙ্গবন্ধু উদ্যানের পশ্চিম পাশে মাগরিবের নামাজ আদায় করে শত শত নেতাকর্মী। আগামী ৫ নভেম্বর বরিশালে বিএনপির গণসমাবেশ। সমাবেশের দুই দিন আগেই বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে সমাবেশস্থলে আসতে শুরু করেছে নেতাকর্মী…
-

বিএনপি বেশি বাড়াবাড়ি করে আবার কারাগারে পাঠিয়ে দেব
ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর তার ভাই-বোন আমার কাছে এসেছিল। আমার কাছে আবেদন করেছিল। আমি মানবিক বিবেচনায় সাজা স্থগিত করে তাঁকে কারাগারের পরিবর্তে বাড়িতে থাকার সুযোগ করে দিয়েছিলাম। কিন্তু যদি বিএনপি বেশি বাড়াবাড়ি করে আবার কারাগারে পাঠিয়ে দেব।’ আজ বৃহস্পতিবার জেল হত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি…
-

বিএনপি’র অপরাজনীতি বন্ধ হওয়া দরকার
ডেস্ক রিপোর্ট : তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বাংলাদেশ থেকে যদি ‘পলিটিকস অফ কনফ্রন্টেশন’কে চিরদিনের জন্য বিদায় দিতে হয়, বিএনপি’র অপরাজনীতি বন্ধ হওয়া দরকার, অন্যথায় দেশে সাংঘর্ষিক রাজনীতি বন্ধ করা সম্ভব হবে না।’ জেলহত্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে ১৫ আগস্টে নিহত সকল শহীদ ও ৩ নভেম্বর…
-

গ্যাস সরবরাহ স্বাভাবিক না থাকায় চিনির উৎপাদন ব্যাহত হচ্ছে
ডেস্ক রিপোর্ট : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘গ্যাস সরবরাহ স্বাভাবিক না থাকায় চিনির উৎপাদন ব্যাহত হচ্ছে। চিনি নিয়ে নেতিবাচক প্রভাব দেখছি না, চিনিটা অ্যাভেইলেবল। জানুয়ারি পর্যন্ত কোনো সমস্যা নেই। যে সমস্যা পেয়েছি সেটি হলো গ্যাসের সাপ্লাই অপ্রতুলতার কারণে ৬৬ শতাংশের বেশি চিনি উৎপাদন করা যাচ্ছে না। আশা করি দু’একদিনের মধ্যে গ্যাসের সাপ্লাই স্বাভাবিক হলে যে…
-

বাংলাদেশ ভালো অবস্থায় আছে : প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট : সারা বিশ্বের অবস্থাই খুব টালমাটাল। শুধু বাংলাদেশ নয়, বরং বাংলাদেশ অনেক উন্নত দেশ থেকে এখন পর্যন্ত ভালো অবস্থায় আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সংসদে প্রশ্ন-উত্তর পর্বে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুরের প্রশ্নের জবাবে বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা…