Category: সারাদেশ
-

শ্রীলঙ্কার মতো হওয়ার শঙ্কা নেই বাংলাদেশের
ডেস্ক রিপোর্ট : আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান রাহুল আনন্দ বলেছেন, গেল ১৫ বছরে বাংলাদেশের অভূতপূর্ব উন্নতি হয়েছে। বাংলাদেশ পাকিস্তান কিংবা শ্রীলঙ্কার মতো হওয়ার শঙ্কা নেই। বুধবার (৯ নভেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। গত ২৪ জুলাই ৪৫০…
-

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, শনাক্ত ৭৯৬
হেলথ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে গতকালও পাঁচজন মারা যায়। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৮৭ জনে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে…
-

আইএমএফের কাছ থেকে ঋণ নেবে সরকার
ডেস্ক রিপোর্ট : আইএমএফের কাছে থেকে বাংলাদেশ ঋণ নেবে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ঋণ আমরা নেবো, তবে কঠিন শর্তে না।’ আজ বুধবার দুপুরে সচিবালয়ের মন্ত্রণালয়ের সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বেশ কয়েক দিন ধরে আইএমএফের প্রতিনিধি দল বাংলাদেশে, সে ক্ষেত্রে ঋণ নেওয়া…
-

দ্বিতীয় দিনে অনুপস্থিত ২১ হাজার
ডেস্ক রিপোর্ট : চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে বাংলা (আবশ্যিক) ২য় পত্র এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আরবি প্রথম পত্র পরীক্ষায় ২১ হাজার ৪৩ জন অনুপস্থিত এবং ২৩ জন বহিষ্কার হয়েছে। এ বছর ১ হাজার ৯৬৭টি কেন্দ্রে ১০ লাখ ৪৩ হাজার ৯৮১ জন পরীক্ষার্থী ছিল। মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা শিক্ষা…
-

বাস দুর্ঘটনায় ববি শিক্ষার্থী নিহত
ডেস্ক রিপোর্ট : সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। শিক্ষার্থীরা জানান, গত ৬ নভেম্বর বরিশাল থেকে ঢাকা ওয়ার পথে ফরিদপুর এলাকায় সাকুরা পরিবহনের একটি বাস দুর্ঘটনায় ওই বাসের যাত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী ইসমাইল…
-

নির্বাচন ব্যতিরেকে ক্ষমতা দখলের সুযোগ আর বাংলাদেশে নেই
ডেস্ক রিপোর্ট : সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচন ব্যতিরেকে সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলের কোনো সুযোগ আর বাংলাদেশে নেই। সংবিধান অনুযায়ী নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় আসতে হবে। ক্ষমতায় আসতে এর বিকল্প কোনো পন্থা নেই, থাকবেও না।’ আজ মঙ্গলবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে…
-

নিরাপত্তার স্বার্থে বান্দরবানে ফের ভ্রমণ নিষেধাজ্ঞা
ডেস্ক রিপোর্ট : নিরাপত্তার স্বার্থে বান্দরবানের রুমা, রোয়াংছড়ি এবং থানচি তিনটি উপজেলায় পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আগামী ১২ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে, আলীকদম উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে নিষেধাজ্ঞা আরও চারদিন বাড়ানো হয়। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সূত্রমতে, বান্দরবানের…
-

গ্রামীণ কল্যাণমুখী প্রকল্প নিয়ে আপস করা হবে না
ডেস্ক রিপোর্ট : গ্রামীণ কল্যাণমুখী প্রকল্প নিয়ে আপস করা হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা বলেছেন, আয়েশি-বিলাসী প্রকল্প নেওয়া যাবে না। বড় প্রকল্প গ্রহণের আগে গভীরভাবে সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) করতে হবে। তবে গ্রামীণ ছোট ছোট ও কল্যাণমুখী প্রকল্পগুলোর কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এ নিয়ে আপস করা যাবে না।…
-

করোনা মৃত্যুহীন দিন , শনাক্ত ৪৮
ডেস্ক রিপোর্ট : দেশে গত ২৪ ঘণ্টায় ৪৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৫ হাজার ৯৩০ জনে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এ ছাড়া ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে কারও মৃত্যু হয়নি। মোট মৃত্যু ২৯ হাজার ৪২৬…
-

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, শনাক্ত ৮২০
ডেস্ক রিপোর্ট : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৮২ জনে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও ৮২০ জন রোগী হাসপাতালে…