Category: সারাদেশ
-

ফরিদপুরের বোয়ালমারীতে বেড়েছে কুয়াশা ও শীতের দাপট
ডেস্ক রিপোর্ট : ফরিদপুরের বোয়ালমারীতে বেড়েছে কুয়াশা ও শীতের দাপট। গত কয়েকদিন তীব্রভাবে জেঁকে বসেছে শীত। তাপমাত্রা কমে গেছে হঠাৎ করে। আর ঘন কুয়াশায় স্থবির হয়ে গেছে চারদিক। রাতে ঘন কুয়াশার কারণে সড়ক, মহাসড়ক ও রেলপথে ঝুঁকি নিয়ে চলছে বিভিন্ন যান। রাতের প্রথম প্রহরে হঠাৎ করে ঘন কুয়াশায় ঝাপসা হয়ে যাচ্ছে চারদিক। ফলে মহাসড়কে সব…
-

মার্চে ভারত থেকে বিদ্যুৎ আসবে
ডেস্ক রিপোর্ট : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘আগামী মার্চে ভারতের ঝাড়খণ্ডে নির্মাণাধীন আদানি বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে। ভারত থেকে বাংলাদেশে বিদ্যুৎ দেওয়ার জন্য ডেডিকেটেড সঞ্চালন লাইন নির্মাণ করা হয়েছে। মার্চের মাঝামঝি সময় থেকে বিদ্যুৎ আমদানি করা সম্ভব হবে। ভারতের ঝাড়খণ্ডে আদানি পাওয়ার লিমিটেডের নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন শেষে আজ মঙ্গলবার প্রতিমন্ত্রী এ…
-

মির্জা ফখরুল ও আব্বাসকে ৬ মাসের জামিন দেওয়া হলো
ডেস্ক রিপোর্ট : পল্টন থানার নাশকতা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ৬ মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। আজ মঙ্গলবার দুপুরে বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ তাদের আবেদনের শুনানি গ্রহণ করে জামিন প্রদান করেন। ৮ ডিসেম্বর রাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে গ্রেফতার…
-

মনোনয়নপত্র কিনলেন হিরো আলম
ডেস্ক রিপোর্ট : বিএনপির ছেড়ে দেয়া বগুড়ার দুইটি সংসদীয় আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম। আজ সকালে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) এই দুই আসনের উপ-নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন তিনি। দুপুর ১টা দিকে তিনি গণমাধ্যমকে বলেন, সকালে আমি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা…
-

কনকনে শীতে উত্তরাঞ্চলে জনদুর্ভোগ পোহাচ্ছেন দরিদ্র মানুষ
ডেস্ক রিপোর্ট : কনকনে শীতে উত্তরাঞ্চলে জনদুর্ভোগ পোহাচ্ছেন দরিদ্র মানুষ। এ জন্য ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। এ ছাড়া তীব্র শীত ও ঘনকুয়াশার কারণে সারা দিনেও সূর্যের দেখা মিলছে না। হিলি স্থলবন্দরে পণ্য লোড-আনলোড কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। ঘন কুয়াশায় বছরের প্রথম সূর্যোদয় উপভোগ করতে পারেননি কুয়াকাটা সমুদ্র সৈকতের পর্যটকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য। কুড়িগ্রাম : উত্তরের জেলা…
-

সিঙ্গাপুরে ওবায়দুল কাদের
ডেস্ক রিপোর্ট : সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে আজ সোমবার (২ জানুয়ারি) সকালে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৪ ফ্লাইটে সকাল ৮টা ৩০ মিনিটে তিনি ঢাকা ছাড়েন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ৪ জানুয়ারি তিনি ঢাকায়…
-

বরিশালে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক বই উৎসব বিরাজ করছে
ডেস্ক রিপোর্ট : ঢোল-বাদ্য বাজিয়ে বই উৎসব করেছে বরিশালের প্রাইমারী ও মাধ্যমিকের শিক্ষার্থীরা। এদের সাথে আনন্দে মেতেছিলেন শিক্ষক, অভিভাবক এবং প্রশাসনের কর্মকর্তারা। আর এ কারনে বরিশাল জেলার প্রতিটি স্কুল ছিল উৎসবমুখর। আজ (১) জানুয়ারী সকাল ৯টা থেকে বরিশাল নগরীর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে সরকারি এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বই উৎসব অনুষ্ঠিত হয়। সকাল…
-

মনোনয়ন চেয়েও পেলেন না চিত্রনায়িকা মাহি
ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের পক্ষ থেকে উপনির্বাচনে মনোনয়ন চেয়েও পেলেন না চিত্রনায়িকা মাহিয়া মাহি। চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসন থেকে তাকে মনোনয়ন না দিয়ে ওই আসনে মু. জিয়াউর রহমানকে মনোনয়ন দিয়েছে দলটি। আজ রোববার (১ জানুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় নেওয়া হয় এ সিদ্ধান্ত। এর আগে গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ধানমণ্ডিতে আওয়ামী লীগ…
-

ট্রাকের ধাক্কায় যবিপ্রবি শিক্ষার্থীসহ নিহত ৩
ডেস্ক রিপোর্ট : যশোর সদর উপজেলার চূড়ামনকাটিতে সড়ক দুর্ঘটনায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ রোববার (১ জানুয়ারি, ২০২৩) বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ট্রাকের ধাক্কায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন বিএডিসির ট্রাকটি…
-

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে
ডেস্ক রিপোর্ট : একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপে অনলাইনে ভর্তির আবেদন করা সাড়ে ১৩ লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে ভর্তির জন্য মনোনীত হয়েছেন ১২ লাখ ৭৮ হাজার। ভর্তির ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd এ ফলাফল দেখা যাবে। এবার নয়টি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাস…