Category: সংবাদ শিরোনাম
-

২৮ অক্টোবর থেকে ১১০ অগ্নিকাণ্ড
ডেস্ক রিপোর্ট : রাজধানীয় নয়াপল্টনে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন থেকে আজ সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে ১১০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বলা হয়েছে, এসব আগুনের ঘটনা দিনের থেকে রাতে বেশি হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার ভোর ৪টা থেকে আজ সন্ধ্যা…
-

টাইগারদের লঙ্কা বধ
স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্তর ১৬৯ রানের জুটিতেই ম্যাচ জয়ের অনেকটা কাছে চলে গিয়েছিল টাইগাররা। পরে দলকে আরো এগিয়ে নেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। দারুণ দলীয় মেলবন্ধনে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। ৬৫ বলে ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলে ফেরেন সাকিব আল হাসান। তাকে সঙ্গ দেওয়া নাজমুল হোসেন শান্তও কিছুক্ষণ…
-

পয়সা দিয়ে চোরাগোপ্তা হামলা করাচ্ছে বিএনপি : তথ্যমন্ত্রী
ডেস্ক রিপোর্ট : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি পয়সা দিয়ে চোরাগোপ্তা হামলা করাচ্ছে। আজ সোমবার (৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ‘বিএনপি বলেছে, তাদের নিশ্চিহ্ন করার জন্য আওয়ামী লীগ যে স্বপ্ন দেখছে, সেটা দুঃস্বপ্নে…
-

৪৮ ঘণ্টা অবরোধের ডাক বিএনপির
ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের দাবিতে তৃতীয় দফায় অবরোধের ডাক দিল বিএনপি। আগামী বুধবার (৮ নভেম্বর) থেকে ৪৮ ঘণ্টা অবরোধের ঘোষণা দিল দলটি। আজ সোমবার (৬ নভেম্বর) বিকেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভার্চ্যুয়ালি এই ঘোষণা দেন। রিজভীর জানান, আগামী ৮ নভেম্র…
-

৩০ ঘণ্টায় সারাদেশে ১৮ যানবাহনে আগুন
ডেস্ক রিপোর্ট : বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফায় ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের ৩০ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ১৮টি যানবাহনে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। রবিবার (০৫ নভেম্বর) ভোর ৪টা থেকে সোমবার (৬ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত এসব ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এসব…
-

যে সমীকরণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শুরুর আগে কেউই ভাবতে পারেনি এতটা মলিন হবে বাংলাদেশের পারফরম্যান্স। বরং, সাকিব-মুশফিক-মিরাজরা শুনিয়েছিলেন বড় স্বপ্নের কথা। আসরের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে শুরুটাও দুর্দান্ত করেছিল চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। সেই একটি জয়েই শেষ। তারপর টানা ছয় হার গ্রুপ পর্বেই বিদায়ের ঘণ্টা বাজিয়ে দিল। যদিও আশা এতটুকু—বাকি দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে সেরা আটে…
-

ওমরাহ পালন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ডেস্ক রিপোর্ট : সৌদি আরবের মক্কায় নগরীতে পবিত্র ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওমরাহ পালন শেষে তিনি দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ দোয়া করেছেন। গতকাল রোববার (৫ নভেম্বর) মধ্যরাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এ সময় তাঁর ছোট বোন শেখ রেহানাও ওমরাহ পালন করেন। ওমরাহ পালন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে…
-

সারা দেশে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন
ডেস্ক রিপোর্ট : বিএনপির ডাকে চলমান অবরোধ কর্মসূচির মধ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে ২২৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। আজ সোমবার (৬ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। ওই খুদে বার্তায় বলা হয়, সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন…
-

চ্যাম্পিয়ন্স ট্রফি কে লক্ষ্য রেখে সোমবার মাঠে নামবে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শুরুর আগে কেউই ভাবতে পারেনি এতটা মলিন হবে বাংলাদেশের পারফর্ম্যান্স। বরং, সাকিব-মুশফিক-মিরাজরা শুনিয়েছিলেন বড় স্বপ্নের কথা। আসরের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে শুরুটাও দুর্দান্ত করেছিল চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। সেই একটি জয়েই শেষ। তারপর টানা ছয় হার গ্রুপ পর্ব শেষে বিদায়ের ঘণ্টা বাজিয়ে দিল। যদিও আশা এতটুকু—বাকি দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে সেরা…
-

রাজধানীর বাংলা মোটরে যাত্রীবাহী একটি বাসে আগুন লেগেছে
ডেস্ক রিপোর্ট : রাজধানীর বাংলা মোটরে যাত্রীবাহী একটি বাসে আগুন লেগেছে। আজ রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন লাগে। এর আগে বেলা ৩টা ৪২ মিনিটে মিরপুর বাংলা কলেজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস চৈতালিতে আগুন লাগে। দুটি বাসেরই আগুন নির্বাপন হয়েছে। যদিও কীভাবে আগুন লেগেছে, তা এখনও জানে না ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল…