Category: সংবাদ শিরোনাম

  • কলাপাড়ায় বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

    কলাপাড়ায় বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

    ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর কলাপাড়ায় চলন্ত বাসের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে কলাপাড়া-কুয়াকাটা সড়কের শেখ কামাল সেতুর উপরে মাঝ পয়েন্টে এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, নিহতের পকেট থেকে জাতীয় পরিচয় পাওয়া গেছে। তবে মরদেহ ময়নাতদন্তের…

  • ফাইনালে অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ

    ফাইনালে অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ

    স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে প্রথম দু’টি ম্যাচে অস্ট্রেলিয়া হারতেই বিশ্বকাপ থেকে তাদের ছিটকে যাওয়া সময়ের অপেক্ষা মনে করেছিলেন অনেকে। কিন্তু প্যাট কামিন্সের দল ফিরে এসেছে। টানা আটটি ম্যাচে জিতে ফাইনালে অস্ট্রেলিয়া। ভারতের কাছে হার দিয়ে বিশ্বকাপ শুরু হয়েছিল কামিন্সদের। আবার সেই দলের বিরুদ্ধেই ফাইনাল খেলবেন তারা। কোন এগারো জনকে নিয়ে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নামতে…

  • বিশ্বকাপের সেরা ক্রিকেটার দৌড়ে যারা এগিয়ে

    বিশ্বকাপের সেরা ক্রিকেটার দৌড়ে যারা এগিয়ে

    স্পোর্টস ডেস্ক : এবারের বিশ্বকাপে সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন নয় জন। আইসিসির পক্ষ থেকে ঘোষণা করে হয়েছে সেই নয় জনের নাম। রবিবার ভারত-অস্ট্রেলিয়ার ফাইনালের দিন জানানো হবে কে হবেন এবারের বিশ্বকাপের সেরা ক্রিকেটার। কোন কোন ক্রিকেটারকে রাখা হয়েছে সেই তালিকায়? বিরাট কোহলি (ভারত) বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৮৫ রানের ইনিংস খেলে দলকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতিয়েছিলেন…

  • ভোটের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে

    ভোটের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে

    ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, ভোটের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে। যে সমস্ত দল নির্বাচনে আসার জন্য সিদ্ধান্ত নিয়েছে তাদের সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আর যাদের মানুষের ওপর আস্থা নেই, বিশ্বাস নেই, দল হিসেবে সুসংগঠিত না, তারাই নির্বাচন বানচালের একটা চেষ্টা করে যাচ্ছে। আজ শনিবার (১৮ নভেম্বর) সকালে আওয়ামী…

  • উপকূল অতিক্রম করে দুর্বল ঘূর্ণিঝড় মিধিলি

    উপকূল অতিক্রম করে দুর্বল ঘূর্ণিঝড় মিধিলি

    =’+৯ডেস্ক রিপোর্ট : বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়াঘূর্ণিঝড় ‘মিধিলি’ বাংলাদেশের উপকূল অঞ্চল অতিক্রম করে দুর্বল হয়ে গেছে। এটি এখন গভীর নিম্নচাপ আকারে পটুয়াখালী এলাকায় অবস্থান করছে। এতে মোংলা, পায়রা, চট্টগ্রাম ও কক্সবাজারের বিপদ সংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ শুক্রবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে এ…

  • ঘূর্ণিঝড় ‘মিধিলি’তে রূপ নিচ্ছে নিম্নচাপ

    ঘূর্ণিঝড় ‘মিধিলি’তে রূপ নিচ্ছে নিম্নচাপ

    ডেস্ক রিপোর্ট : বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপটি রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘মিধিলি’তে। আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, যা আগামীকাল শুক্রবার রাতে দেশের স্থলভাগ অতিক্রমের শঙ্কা রয়েছে। যদিও এটি সাধারণ বা দুর্বল হওয়ার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে, দেশের উপকূলীয় অঞ্চলের ১১টি জেলায় আঘাত হানার শঙ্কা দুর্যোগ ব্যবস্থাপনা ও…

  • প্রতীক বরাদ্দের পর ছাপা হবে ব্যালট

    প্রতীক বরাদ্দের পর ছাপা হবে ব্যালট

    ডেস্ক রিপোর্ট : আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন। এদিন ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশনে (ইসি)। গতকাল বুধবার (১৫ নভেম্বর) ঘোষণা করা হয়েছে তফসিল। অন্যান্য প্রস্তুতির পাশাপাশি প্রতীক বরাদ্দ, ব্যালট ছাপা ও তা জেলায় পাঠানো নিয়ে চলছে পরিকল্পনা। এরইমধ্যে ইসি সচিব মো. জাহাংগীর আলম জনিয়েছেন, প্রতীক বরাদ্দের পর থেকে ছাপানো হবে ব্যালট…

  • তফসিল ঘোষণার পর আরও ১১ যানবাহনে আগুন

    তফসিল ঘোষণার পর আরও ১১ যানবাহনে আগুন

    ডেস্ক রিপোর্ট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত ট্রেনসহ মোট ১১টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানান। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান…

  • তফসিল বাতিলের দাবিতে রোববার ও সোমবার বিএনপির হরতাল

    তফসিল বাতিলের দাবিতে রোববার ও সোমবার বিএনপির হরতাল

    ডেস্ক রিপোর্ট  : বিএনপি ও তাদের সমমনা দলের ডাকে দেশে পঞ্চম দফায় চলছে অবরোধ। এরইমধ্যে ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশব্যাপী হরতালের ডাক দেন। সরকারের পদত্যাগ, ঘোষিত তফসিল বাতিল এবং নেতাকর্মীদের মুক্তির দাবিতে ডাকা হরতাল শুরু হবে আগামী…

  • জনগণের রায় ছাড়া রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়নি আ.লীগ : কাদের

    জনগণের রায় ছাড়া রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়নি আ.লীগ : কাদের

    ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ নির্বাচন ব্যতীত এবং জনগণের রায় ছাড়া কখনো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়নি। আওয়ামী লীগ ষড়যন্ত্রের পথে রাষ্ট্রক্ষমতা বদলের চিন্তা করে না। নির্বাচনে আমরা সব সময় গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি। জনগণের ভোট ও জনগণের অধিকারের জন্য আমরাই সংগ্রাম করেছি।’ আজ…