Category: সংবাদ শিরোনাম
-

এবার ৩৬ ঘণ্টার অবরোধ ঘোষণা বিএনপির
ডেস্ক রিপোর্ট : এবার ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, এক দফা দাবি আদায়ের লক্ষ্য আগামী ১২ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ পালিত হবে। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিভিন্ন সমমনা দল ও জোটের উদ্যোগে এই কর্মসূচি পালিত হবে। আজ রবিবার বিকালে এক…
-

তাপমাত্রা কমে শীতের প্রভাব আরও বাড়বে
ডেস্ক রিপোর্ট : টানা দুইদিনের বৃষ্টির পর সারাদেশেই শীত অনুভূত হচ্ছে। ক্রমান্বয়ে তাপমাত্রা কমে এই শীত আরও বাড়বে। একইসঙ্গে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রবিবার (১০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান…
-

যুক্তরাষ্ট্র মানবাধিকারের কথা বলে অথচ গাজার ঘটনায় চুপ : রাষ্ট্রপতি
ডেস্ক রিপোর্ট : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র সব জায়গায় মানবাধিকার নিয়ে কথা বলে, অথচ গাজার ঘটনায় চুপ কেন? সব ধরনের সংঘাতের স্থায়ী সমাধান এবং নিপীড়িত জনগণের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমি অনুরোধ জানাই। রাজধানীর ইন্টারকন্টিন্টোলে আজ রোববার (১০ ডিসেম্বর) দুপুরে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত আলোচনাসভায় রাষ্ট্রপতি একথা বলেন।…
-

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর এদেশে মানবাধিকার বলে কিছু ছিল না : প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর এদেশে মানবাধিকার বলে আর কিছু ছিল না।’ আজ রোববার (১০ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গতকাল শনিবার দেওয়া বাণীতে এ কথা বলেন সরকারপ্রধান। শেখ হাসিনা বলেন, ‘সেই কালরাতে আমাদের পরিবারের ১৮ জন সদস্যকে নির্মমভাবে হত্যা করা…
-

পদ্মা সেতুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ
ডেস্ক রিপোর্ট : পদ্মা সেতুর মাওয়া অংশে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত হেলপার ও একজন যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে সেতুর ১৪ ও ১৫ নম্বর পিলারের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল চারটার দিকে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সেতুর ওপর কাজ…
-

পেঁয়াজের বাজারে আগুন
ডেস্ক রিপোর্ট : হটাৎ করে লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। একদিন আগের ১২০ টাকার পেঁয়াজ রাজধানীর খুচরা বাজারে এখন কেজি প্রতি ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। ভারত আগামী বছরের মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পর বাংলাদেশে এর দাম রাতারাতি বেড়ে দ্বিগুণ হয়েছে। আজ শনিবার (৯ ডিসেম্বর) রাজধানীর রামপুরা কাঁচাবাজার, উত্তর বাড্ডা, মোহাম্মদপুর, মিরপুর, হাতিরপুল ও…
-

আমার একটা আফসোস রয়ে গেছে : প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার একটা আফসোস রয়ে গেছে। খুব ইচ্ছা ছিল একজন নারীকে আমি প্রধান বিচারপতি করে যাব। কিন্তু আমাদের সমাজ এত বেশি কনজারভেটিভ, এগুলো ভাঙতে সময় লাগে। সেজন্য করতে পারিনি। এ আফসোসটা থেকে গেল।’ আজ শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক-২০২৩ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে…
-

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৩০
ডেস্ক রিপোর্ট : কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে একটি বাস। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি রায়পুর দিঘির পাড় এলাকায় আজ শুক্রবার (৮ ডিসেম্বর) রাত ৭টার দিকে হওয়া এই দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ জন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। আহতের বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম জানান,…
-

আপিলকারীরা শতভাগ ন্যায়বিচার পাবেন : ইসি
ডেস্ক রিপোর্ট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৭৩১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছিল। প্রার্থিতা ফিরে পেতে ইতোমধ্যে আবেদন করছে প্রার্থীরা, যা শেষ হবে আগামীকাল শনিবার (৯ ডিসেম্বর)। রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে যারা আপিল করছেন তারা শতভাগ ন্যায়বিচার পাবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন…
-

কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা
ডেস্ক রিপোর্ট : ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ এর প্রভাবে গত কয়েকদিন ধরে দেশব্যাপী চলা বৃষ্টি কমতে শুরু করেছে। সকালে রাজধানী ঢাকায় বৃষ্টি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা থেমে গেছে। শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ৯টায় দেয়া আবহাওয়ার সবশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১…