Category: সংবাদ শিরোনাম
-

শাহবাগে যাত্রীবাহী বাসে আগুন
ডেস্ক রিপোর্ট : রাজধানীর শাহবাগে মেট্রোরেল স্টেশনের নিচে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দুপুর আড়াইটার দিকে বাসে আগুন দেওয়া হয়। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্টোল রুমের ডিউটি অফিসার রুমা আক্তার। তিনি বলেন, এয়ারপোর্ট বঙ্গবন্ধু এভিনিউ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। খবর পেয়ে ফায়ার…
-

চার দিনে প্রার্থিতা ফিরে পেলেন ২১৩ জন
ডেস্ক রিপোর্ট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়াদের আপিল শুনানি আজ বুধবার (১১ ডিসেম্বর) চতুর্থ দিনের মতো শেষ হয়েছে। আপিল শুনানির চার দিনে মোট ২১৩ প্রার্থী তাদের প্রার্থিতা ফেরত পেয়েছেন। আর এই ১৬০ জনের প্রার্থিতা নামঞ্জুর হয়েছে। অপেক্ষায় রাখা হয়েছে মোট ১৪ জনকে। আজকের শুনানি শেষে এমন তথ্য পাওয়া গেছে। নির্বাচন কমিশনের…
-

১৭ ডিসেম্বর পরিষ্কার হবে সবকিছু : কাদের
ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় পার্টি জোটে থাকতে ও নির্বাচনে অংশ নিতে চায়। জাতীয় পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয়েছে। সিদ্ধান্তের জন্য ১৭ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেদিন সব পরিষ্কার হয়ে যাবে। আজ বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে…
-

চতুর্থ দিনের প্রথমভাগে প্রার্থিতা ফিরে পেলেন ২৫ জন
ডেস্ক রিপোর্ট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল আবেদন শুনানির চতুর্থ দিনের প্রথমভাগে প্রার্থিতা ফিরে পেয়েছেন ২৫ জন ও নামঞ্জুর হয়েছে ৩২ জনের। আজ বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে ৫৯টি আপিল শুনানি হয়। এর মধ্যে একটি আপিল স্থগিত রয়েছে। এর আগে…
-

আসছে শৈত্যপ্রবাহ
ডেস্ক রিপোর্ট : দেশে শীতের তীব্রতা সামনের দিনে আরও বাড়বে এবং শৈত্যপ্রবাহ শুরু হবে। একই সঙ্গে বাড়বে কুয়াশাও। এই পরিস্থিতি আগামী কয়েকদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বুধবার (১৩ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে শীত আরও বেড়ে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। এই কুয়াশা পরিস্থিতিও আগামী কয়েক দিন দেশজুড়ে অব্যাহত থাকতে পারে। বুধবার (১৩ ডিসেম্বর)…
-

জাতীয় পার্টি রাজনৈতিক মিত্র, মান-অভিমান হতেই পারে : তথ্যমন্ত্রী
ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘জাতীয় পার্টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকলে ভালো ফল করতে পারবে। তারা আমাদের রাজনৈতিক মিত্র। গণতন্ত্র রক্ষায় আমরা একসঙ্গে কাজ করেছি। এখন একটু মান-অভিমান হতেই পারে।’ আজ বুধবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। ড. হাছান…
-

বিকল্প দেশ থেকে আসছে পিয়াজ
ডেস্ক রিপোর্ট : টানা তিন দিনের ঘোড়া দৌড়ের পর ঝাঁজ কমতে শুরু করেছে পিয়াজের। প্রশাসনের টানা অভিযান ও দেশী-বিদেশি পিয়াজ দেশের অন্যতম পাইকার বাজার চাক্তাই খাতুনগঞ্জে প্রবেশ করায় নিম্নমুখী পিয়াজের দাম। মঙ্গলবার দেশের অন্যতম পাইকার বাজার খাতুনগঞ্জ-চাক্তাইয়ে পিয়াজ রকম ভেদে বিক্রি হয়েছে কেজি ৮০ থেকে ১৩০ টাকায়। পাশাপাশি বিকল্প দেশ থেকে পিয়াজ আমদানি করে বাজার…
-

শরিকদেরও প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে জিততে হবে : কাদের
ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সবাইকে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে জিততে হবে। নির্বাচনে আমরাও প্রতিদ্বন্দ্বিতা করব, শরিকদেরও করতে হবে। প্রতিদ্বন্দ্বিতার কোনো বিকল্প নেই। আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন। বিএনপির আন্দোলন ও কর্মসূচির সমালোচনা…
-

বৃহস্পতিবার থেকে শৈত্যপ্রবাহের আভাস
ডেস্ক রিপোর্ট : অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। পাশাপাশি সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। বৃহস্পতিবার উত্তরাঞ্চলসহ বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে…
-

গাজা নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ভোট আজ
ডেস্ক রিপোর্ট : নিরাপত্তা পরিষদের ব্যর্থতার পর গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির জন্যে একটি বাধ্য বাধকতাহীন প্রস্তাব নিয়ে আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভোটাভুটির আয়োজন করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। গত শুক্রবার নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দিলে যুদ্ধবিরতির উদ্যোগ ভেস্তে যায়। এই প্রেক্ষিতে চাপ তৈরির লক্ষ্যে সাধারণ পরিষদের অধিবেশন আহ্বান করা হয়। এর উদ্যোগ নিয়েছে আরব…