Category: সংবাদ শিরোনাম
-

শিরোপার লড়াইয়ে রোববার আরব আমিরাতের মুখোমুখি বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : ভারতকে বিদায় করে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ। শিরোপা জয় থেকে মাত্র এক ধাপ দূরে যুবারা। এশিয়ার শ্রেষ্ঠত্বের সেই লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ প্রথমবারের মতো ফাইনালে ওঠা আরব আমিরাত। একদিকে, আমিরাতকে হারিয়ে শিরোপা খরা ঘোচাতে মরিয়া বাংলাদেশ। অন্যদিকে, শ্রীলঙ্কা-পাকিস্তানের পর এবার বাংলাদেশকেও চমকে দিয়ে চায় স্বাগতিকরা। ফাইনালে ওঠা দুই দলের কেউই কখনও এশিয়া…
-

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন কাল
ডেস্ক রিপোর্ট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈধ প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামীকাল রোববার (১৭ ডিসেম্বর)। এদিন অফিস চলাকালীন রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করে ইচ্ছুকরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। ইসি সূত্র জানিয়েছে, ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি। ফলে, বৈধ প্রার্থী ছিল…
-

বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিনী ড. রেবেকা সুলতানা মহান বিজয় দিবস উপলক্ষে আজ বঙ্গভবনে সংবর্ধনার আয়োজন করেন। বাংলাদেশের ৫৩তম বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনের সবুজ লনে আয়োজিত সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা যোগ দেন। বিকাল ২টা থেকে ৪টা ৩০মি. পর্যন্ত এ অনুষ্ঠানে কয়েক হাজার আমন্ত্রিত অতিথির মধ্যে…
-

বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৫৩তম বিজয় দিবস উপলক্ষে একটি বিশেষ স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম ও একটি ডাটাকার্ড অবমুক্ত করেছেন। আজ সকালে তার সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন তিনি। অনুষ্ঠানে একটি বিশেষ সিলমোহর ও ব্যবহার করা হয়। এসময় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি…
-

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ডেস্ক রিপোর্ট : মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে প্রধানমন্ত্রী এ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে আওয়ামী লীগের সভাপতি…
-

শ্রদ্ধা-ভালোবাসায় বীর শহীদদের স্মরণ করছে জাতি
ডেস্ক রিপোর্ট : মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা-ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে মহান বিজয় দিবস উদযাপন করছে জাতি। আজ শনিবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে ভোরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়।…
-

বাড়তে পারে রাতের তাপমাত্রা
ডেস্ক রিপোর্ট : সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া মধ্যরাত থেকে ঘন কুয়াশা পড়ার আভাস রয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। শনিবার (১৬ ডিসেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের…
-

আপিলে ‘বৈধতা’ হারালেন পাঁচ প্রার্থী
ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের সংসদ নির্বাচনের যেকোনো সময়ের তুলনায় রিটার্নিং কর্মকর্তা কতৃক বৈধ হওয়া প্রর্থীর বিরুদ্ধে এবার বেশি আবেদন পড়েছিল। রিটার্নিং কর্মকর্তার বৈধতা দেওয়াকে চ্যালেঞ্জ জানিয়ে ৩৫ প্রার্থীর প্রার্থিতা বাতিলে আবেদন হয়। আবেদনের প্রেক্ষিতে সেই বৈধতা হারালেন পাঁচজন। আপিল শুনানিতে তাদের মনোনয়ন বাতিল করেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। ইসির তথ্যমতে,…
-

কেরাণীগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন
ডেস্ক রিপোর্ট : ঢাকার কেরাণীগঞ্জের বেড়িবাঁধ এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় এই আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থালে পৌঁছে ফায়ার সার্ভিস। সেখানে সংস্থাটির ছয় ইউনিট কাজ করছে। যদিও প্রাথমিকভাবে কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার…
-

ভারতকে হারিয়ে যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে ভারত-পাকিস্তান দ্বৈরথ ছিল সবচেয়ে উত্তেজনাপূর্ণ। সময়ের ব্যবধানে তা ছাপিয়ে বাংলাদেশ-ভারত ম্যাচ এখন ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। বয়সভিত্তিক পর্যায় কিংবা জাতীয় দল; ছাড় দিতে চায় না কেউ কাউকে। যুব এশিয়া কাপের সেমিফাইনালে এমনই এক লড়াইয়ে ভারতকে চার উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে টস হেরে…