Category: সংবাদ শিরোনাম
-

বৃহস্পতিবার একুশে পদক দেবেন প্রধান উপদেষ্টা
ডেস্ক রিপোর্ট : আগামীকাল বৃহস্পতিবার একুশে পদক প্রদান করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। কাল বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ পদক বিতরণ করা হবে। পদক বিতরণ অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হবে। আজ বুধবার প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহাম্মদ এ তথ্য জানান। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৮…
-

এইচএসসি পরীক্ষা শুরু ২৬ জুন
ডেস্ক রিপোর্ট : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা শুরু হবে আগামী ২৬ জুন। এ বছর তত্ত্বীয় পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা শেষ হবে ২১ আগস্ট। আজ বুধবার (১৯ ফেব্রু
-

নাইকো দুর্নীতি মামলায় খালাস পেলেন খালেদা জিয়া
ডেস্ক রিপোর্ট : ইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ আটজনকে খালাস দিয়েছেন আদালত। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন। খালাস পাওয়া অপর সাতজন হলেন—তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম,…
-

এবার বেসামরিক বিমান চলাচল পরিবহনের কর্মীদের ছাঁটাই শুরু করছেন ট্রাম্প
ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল প্রশাসনের (এফএএ) কর্মী ছাঁটাই কার্যক্রম শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এ জন্য ট্রাম্প প্রশাসনের সরকারের দক্ষতা বৃদ্ধিসংক্রান্ত বিভাগের (ডিওজিই) সদস্যরা এফএএর সদর দপ্তরে যাচ্ছেন। গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মার্কিন পরিবহনমন্ত্রী সোন ডাফি বলেছিলেন, ‘ডিওজিই কর্মীরা এফএএ সদর দপ্তরে যাবেন। তাঁরা সেখান থেকে বর্তমান ব্যবস্থার প্রাথমিক…
-

সৌদি বৈঠকের আগে পুতিনকে বড় ছাড় দিলেন ট্রাম্প
ডেস্ক রিপোর্ট : সৌদি আরবে মঙ্গলবার অনুষ্ঠিতব্য রাশিয়া-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার আগে মস্কোর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কূটনৈতিকভাবে শক্তিশালী অবস্থানে রয়েছেন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কার্যত রাশিয়ার আন্তর্জাতিক একঘরে অবস্থান ভেঙে দিয়েছে। এ ছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা ঐক্য দুর্বল হয়ে গেছে এবং ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র কতদূর যাবে, সে বিষয়ে অনিশ্চয়তা সৃষ্টি করেছে। এতে মার্কিন নীতিতে…
-

শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের ওপর চাপ বাড়ছে: প্রেস সচিব
ডেস্ক রিপোর্ট : ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে সে দেশে চাপ বাড়ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। প্রেস সচিব বলেন, ‘আমাদের অন্যতম লক্ষ্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে…
-

অপারেশন ডেভিল হান্টে আরও ৫০৬ জন গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট : সারাদেশে গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য অপরাধে এক হাজার ৬৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে ৫০৬ জনকে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন। ইনামুল হক বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য অপরাধে…
-

রাত পোহালে পর্দা উঠছে চ্যাম্পিয়নস ট্রফির
ডেস্ক রিপোর্ট : সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন— ‘৩৩ বছর কাটল, কেউ কথা রাখেনি।’ হঠাৎ সুনীলকে কেন টেনে আনা? আগামীকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান। সুনীলের কবিতার মতো ৩৩ বছর না হলেও, আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করতে পাকিস্তানকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ২৯ বছর। এক্ষেত্রে বলা যায়, আইসিসি অবশেষে মুখ…
-

উত্তরায় প্রকাশ্যে দম্পতিকে কোপানো দুই যুবক আটক
ডেস্ক রিপোর্ট : রাজধানীর উত্তরায় সড়কে এক দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুই যুবক। তাদেরকে ঘটনাস্থল থেকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। আটক হওয়া ব্যক্তিরা হলেন—মোবারক হোসেন (২৫) ও রবি রায়…
-

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
ডেস্ক রিপোর্ট : ফেনিতে একটি পিকআপে কাভার্ডভ্যানের ধাক্কায় পাঁচ নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদ্রাসা এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ছয়জন। তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয়…