Category: সংবাদ শিরোনাম
-

ইলন মাস্কের কানাডিয়ান নাগরিকত্ব কেড়ে নিতে আড়াই লাখের বেশি সই
ডেস্ক রিপোর্ট : মার্কিন ধনকুবের ও ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের কানাডিয়ান নাগরিকত্ব বাতিলের আবেদনে আড়াই লাখের বেশি মানুষ সই করেছেন। তার বিরুদ্ধে কানাডার সার্বভৌমত্ব নষ্টের অভিযোগ আনা হয়েছে। অভিবাসী হিসেবে কানাডায় যাওয়ার আগে এই টেক বিলিয়নিয়ার দক্ষিণ আফ্রিকার প্রটোরিয়ায় একটি ধনী পরিবারে জন্মগ্রহণ করেন। এরপর তার মা মে মাস্কের মাধ্যমে কানাডার নাগরিকত্ব অর্জন…
-

৫০ লাখ ডলারে মার্কিন নাগরিকত্ব বিক্রি করবেন ট্রাম্প
ডেস্ক রিপোর্ট : অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনতে চলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন নিয়মে ডলারের বিনিময়ে বিক্রি হবে মার্কিন নাগরিকত্ব। এজন্য পঞ্চাশ লাখ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৪৩ কোটি টাকা) গুনতে হবে অভিবাসীদের। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করার অনুমোদন পবেন বিদেশিরা। স্থানীয় সময় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ট্রাম্প এই নতুন…
-

কেরানীগঞ্জে নারীকে কুপিয়ে হত্যা
ডেস্ক রিপোর্ট : ঢাকার কেরানীগঞ্জ ধারাল অস্ত্রের আঘাতে সীমা আক্তার (৪০) নামে এক নারী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় ওই নারীর স্বামী আক্তার হোসেনের দাবি, ছিনতাইকারীদের অস্ত্রের আঘাতে তার স্ত্রী মারা গেছেন। অন্যদিকে স্থানীয়দের বরাতে কেরানীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে গুরুতর আহত অবস্থায়…
-

হজ ম্যানেজমেন্ট সেন্টার’ চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার
ডেস্ক রিপোর্ট : হজযাত্রাকে সহজ, সুন্দর ও নিরাপদ করতে ‘হজ ম্যানেজমেন্ট সেন্টার’ চালু করে হজযাত্রীদের সার্বক্ষণিক সেবার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভায় এ নির্দেশ দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, ‘পবিত্র হজ পালন সহজ করার জন্য মহান আল্লাহ আমাদের সবাইকে…
-

সরকারের কিছু ব্যক্তির বক্তব্যে অস্থিতিশীলতা সৃষ্টি হচ্ছে : তারেক রহমান
ডেস্ক রিপোর্ট : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমরা দেশে অস্থিরতা লক্ষ করছি। অন্তর্বর্তী সরকারের কিছু বিষয় নিয়ে জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে। জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া নিয়ে সরকারের ভেতর বিভিন্ন ব্যক্তি ভিন্ন ভিন্ন কথা বলছেন। এর ফলে দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা সৃষ্টি হচ্ছে। বাংলাদেশে আমরা অস্থিরতা দেখতে চাই না।’ আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি)…
-

অপারেশন ডেভিল হান্টে আরও ৬৩৯ জন গ্রেফতার
ডেস্ক রিপোর্ট : যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে সারা দেশে আরও ৬৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়। সোমবার বিকেল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের গ্রেফতার ছাড়াও বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়। এ সবের মধ্যে রয়েছে পুরনো বিদেশি পিস্তল ১,…
-

লড়াই শেষ হয়নি, এটি শুধু নতুন রূপে শুরু হচ্ছে
ডেস্ক রিপোর্ট : উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সেই পদত্যাগপত্র নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছেন নাহিদ। শেয়ার করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নাহিদ ইসলাম লিখেছেন, ‘জুলাই অভ্যুত্থানের শহীদ, যোদ্ধা ও আপামর জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব নিয়ে আগস্টে সরকারে যোগ দিয়েছিলাম। কিন্তু সেই…
-

পদত্যাগ করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম
ডেস্ক রিপোর্ট : নতুন দলের দায়িত্ব নিতে অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার বাসভবনে উপদেষ্টা পরিষদের জরুরি সভায় প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। আজ দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সংবাদ সম্মেলনে তিনি নিজের পদত্যাগের বিষয়টি জানান। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণকে ঐক্যবদ্ধ করতে সরাসরি মাঠে…
-

পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ দায়বদ্ধ: প্রধান উপদেষ্টা
ডেস্ক রিপোর্ট : অন্তর্বর্তী সরকার পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কাজ করে যাচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, এই নির্মমতার বিচার নিশ্চিত করতে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ দায়বদ্ধ। মঙ্গলবার (ফেব্রুয়ারি ২৫) জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, প্রথমবারের মতো পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস। ২০০৯…
-

আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির কারাগার থেকে পলায়ন
ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার দায়ে ফাঁসির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমির কারাগারের কনডেম সেল থেকে পলায়নের ঘটনায় গভীর রাতে উত্তাল বুয়েট ক্যাম্পাস। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় শিক্ষার্থীরা বুয়েটের শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করেন। পলাশী মোড়, ভিসি চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মিছিলটি…