Category: সংবাদ শিরোনাম

  • ধৈর্য ও সংযমের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান প্রধান উপদেষ্টার

    ধৈর্য ও সংযমের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান প্রধান উপদেষ্টার

    ডেস্ক রিপোর্ট : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসুন, পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগ-বিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছলতা ও সংঘাত পরিহার করি এবং জীবনের সর্বস্তরের পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি। পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ শনিবার (১ মার্চ) এক বাণীতে তিনি এ কথা বলেন। বাণীতে…

  • অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

    অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

    ডেস্ক রিপোর্ট : চলতি মার্চ মাসে দেশে ভোক্তা পর্যায়ে অপরিবর্তিত থাকছে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে। শনিবার (১ মার্চ) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে জানানো হয়েছে, জ্বালানি তেলের মূল্য…

  • ইফতারের জন্য মেট্রোরেলে নেওয়া যাবে পানি

    ইফতারের জন্য মেট্রোরেলে নেওয়া যাবে পানি

    ডেস্ক রিপোর্ট : ইফতারের জন্য মেট্রোরেল স্টেশনের প্লাটফর্ম ও ট্রেনে ২৫০ মিলি লিটার পরিমাণ পানি পরিবহন করা যাবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ডিএমটিসিএলের এমআরটি লাইন-৬ এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফীর ২৭ ফেব্রুয়ারি স্বাক্ষরিত পবিত্র রমজান মাস উপলক্ষ্যে মেট্রোরেল চলাচলের সময়সূচিতে এ তথ্য জানানো হয়। এতে…

  • পণ্যের দামের অস্বস্তি নিয়ে শুরু হচ্ছে রমজান

    পণ্যের দামের অস্বস্তি নিয়ে শুরু হচ্ছে রমজান

    ডেস্ক রিপোর্ট : পবিত্র রমজান ঘিরে নিত্য পণ্যের দামে ছাড় দেয়া হয় বিশ্বের বিভিন্ন দেশেই। তবে বিপরীত চিত্র বাংলাদেশে। রাতারাতি বেড়ে যায় নিত্যপণ্যের দাম। সাধারণ ভোক্তাদের ভোগান্তি বাড়ে বহুগুণে। এ বছর রমজানে চাহিদা বিবেচনায় বাড়তি যোগানের হিসাব দিয়েছে সরকার। বলা হয়েছে, সাধ্যের মধ্যেই থাকবে দাম। এদিকে টিসিবির হিসাব বলছে, গত রমজানের তুলনায় লিটারে ৩০ টাকা…

  • ট্রাম্প-জেলেনস্কির মধ্যে বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময়, হয়নি চুক্তি

    ট্রাম্প-জেলেনস্কির মধ্যে বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময়, হয়নি চুক্তি

    ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মুখোমুখি বাগবিতণ্ডায় জড়িয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসের ওভাল অফিসে অনুষ্ঠিত বৈঠকে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। উদ্ভূত পরিস্থিতিতে ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই রাষ্ট্রনেতার চুক্তি সইয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। খবর এএফপি। রাশিয়ার সঙ্গে তিন বছর ধরে…

  • পাবনায় মধ্যরাতে মহাসড়কে গাছ ফেলে গণডাকাতি

    পাবনায় মধ্যরাতে মহাসড়কে গাছ ফেলে গণডাকাতি

    ডেস্ক রিপোর্ট : পাবনায় মধ্যরাতে মহাসড়কের ওপর গাছ ফেলে বাস-ট্রাকসহ অন্তত ৪০টি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে পাবনা-সাঁথিয়া মহাসড়কের ছেচানিয়া ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য বাবু বলেন, ‘ঘটনা শুনেছি। এখনো বিস্তারিত জানি না। তবে ওই রাস্তাটি খুব বেশি ব্যস্ত না হলেও বেড়া-বাঘাবাড়ি হয়ে…

  • শরীয়তপুরে ‘ডাকাতের’ গুলিতে আহত ৪, গণপিটুনিতে নিহত ২ ডাকাত

    শরীয়তপুরে ‘ডাকাতের’ গুলিতে আহত ৪, গণপিটুনিতে নিহত ২ ডাকাত

    ডেস্ক রিপোর্ট : শরীয়তপুরে ডাকাতের গুলিতে চারজন গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় গণপিটুনিতে নিহত হয়েছে ‍দুই ডাকাত। আরও পাঁচ ডাকাত আহত হয়েছে। গতকাল শুক্রবার (১ মার্চ) রাত ১১ টার দিকে কীর্তিনাশা নদীর ডোমসার ইউনিয়নের তেঁতুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মুনতাসির খান বলেন, ডাকাতের ছোঁড়া গুলিতে আহত হয়েছেন চারজন। এদের মধ্যে…

  • মোবাইল ছিনতাই করে পালানোর সময় এটিএসআই এর হাতেনাতে ধরা

    মোবাইল ছিনতাই করে পালানোর সময় এটিএসআই এর হাতেনাতে ধরা

    ডেস্ক রিপোর্ট : ঢাকার উওর শাহজাহানপুর  মোড়ে  নামাজ পরতে আসা এক মুসল্লির  মোবাইল ছিনতাই করে নিয়ে দৌড় দিয়ে পালিয়ে যাওয়ার সময় সবুজবাগ ট্রাফিক জোন থেকে এক মোবাইল ছিনতাইকারীকে আটক করেন এটিএসআই মোঃরিয়াজুল ইসলাম। ২৮/০২/২৫ইং তারিখে আনুমানিক সময় দুপুর. ১.২০ ঘটিকায় শাহজাহানপুর থানার উওর শাহজাহানপুর আমতলা জামে মসজিদে নামাজ পড়তে আাসা মুসল্লি আবু তাহের এর পকেটে…

  • আইনের শাসন না থাকলে কেউ নিরাপদ নয় : তারেক রহমান

    আইনের শাসন না থাকলে কেউ নিরাপদ নয় : তারেক রহমান

    ডেস্ক রিপোর্ট : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমার দল বিএনপি বিশ্বাস করে দলমত, ধর্ম-দর্শন যার যার। রাষ্ট্র কিন্তু সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। সুতরাং একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য, আমাদের সবার সামনে আগামী জাতীয় নির্বাচন একটি বড় সুযোগ। এই সুযোগকে কাজে লাগিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি নিরাপদ গণতান্ত্রিক দেশ…

  • সৌদিতে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, শনিবার রোজা শুরু

    সৌদিতে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, শনিবার রোজা শুরু

    ডেস্ক রিপোর্ট : সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার (১ মার্চ) থেকে দেশটিতে সিয়াম সাধনা শুরু হবে। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। সৌদি আরবের অনলাইন সংবাদমাধ্যম হারামাইন এক্সে (সাবেক টুইটার) এক পোষ্টে জানিয়েছে, সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গেছে। অতএব, হিজরি ১৪৪৬ সালের…