Category: সংবাদ শিরোনাম
-

ধর্ষণে গুরুতর অসুস্থ শিশু, মাগুরা থেকে আনা হলো ঢাকায়
ডেস্ক রিপোর্ট : মাগুরায় বড় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে আট বছর বয়সী এক শিশু। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে তাকে ঢামেকের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। খোঁজ নিয়ে জানা যায়, রমজান ও ঈদের ছুটিতে স্কুল বন্ধ থাকায় তৃতীয়…
-

ঈদযাত্রা: বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ
ডেস্ক রিপোর্ট : আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত সুবিধার্থে বাসের আসনের টিকিট অগ্রিম বিক্রি শুরু হবে আগামী ১৪ মার্চ। অগ্রিম হিসেবে ২৫ মার্চ থেকে ঈদের আগে মোট ৭ দিনের টিকিট বিক্রি করা হবে। বৃহস্পতিবার (৬ মার্চ) বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ঈদ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত হয়। এ বিষয়ে অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর…
-

অস্থিরতার কারণে এ বছর নির্বাচন কঠিন হতে পারে : নাহিদ ইসলাম
ডেস্ক রিপোর্ট : নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার জননিরাপত্তা সম্পূর্ণরূপে নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। ফলে এই বছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হবে।’ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) সাক্ষাৎকারটি প্রকাশ করে রয়টার্স। ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে সহিংস বিক্ষোভের ফলে…
-

কম সংস্কার চাইলে ডিসেম্বরে নির্বাচন : প্রধান উপদেষ্টা
ডেস্ক রিপোর্ট : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যদি রাজনৈতিক দলগুলো ভোটের আগে কম সংস্কার চায় তাহলে নির্বাচন ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে, আর যদি একটু বেশি সংস্কার চায় তাহলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রাক্তন রাষ্ট্রদূত উইলিয়াম বি…
-

২৬ মার্চ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
ডেস্ক রিপোর্ট : আগামী ২৬ মার্চ রাতে চীন সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সফর চলাকালীন বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে ২৮ মার্চ তাঁর দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে। কূটনৈতিক সূত্রে জানা যায়, আগামী ২৫ থেকে ২৮ মার্চ চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠেয় বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) সম্মেলনে যোগ দেবেন…
-

বরিশালে চলন্ত বাসে আগুন, রক্ষা পেলেন ২০ যাত্রী
ডেস্ক রিপোর্ট : ঢাকা-বরিশাল মহাসড়কে গ্রিন লাইন পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাসটিতে তখন ২০ জন যাত্রী ছিলেন। তবে এ ঘটনায় তারা কেউ হতাহত হননি। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১০টার ৪৫ মিনিটে ঢাকা-বরিশাল মহাসড়কে দক্ষিণ বামরাইল বাসস্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা…
-

রাজধানীর ভাষানটেকে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ডেস্ক রিপোর্ট : রাজধানীর ভাষানটেক এলাকায় বি আর বি বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করতে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ…
-

এ বছরের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে নির্বাচন হতে পারে
ডেস্ক রিপোর্ট : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে নির্বাচন হতে পারে। কত দ্রুত সংস্কার হয় তার ওপর নির্বাচনের এই সময়সীমা নির্ভর করছে। কারণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য এসব সংস্কার প্রয়োজন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। প্রতিবেদনে বলা হয়েছে,…
-

অর্থ পাচার মামলায় খালাস পেলেন তারেক রহমান
ডেস্ক রিপোর্ট : সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে সাত বছরের দণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ এ রায় দেন। আদালতে তারেক রহমান ও গিয়াস উদ্দিন আল…
-

সব জিম্মিকে মুক্তি না দিলে পরিণতি ভয়ানক হবে, হামাসকে ট্রাম্পের হুঁশিয়ারি
ডেস্ক রিপোর্ট : গাজায় আটক জিম্মিদের মুক্তি না দিলে হামাসকে চূড়ান্ত পরিণতির হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক দীর্ঘ স্ট্যাটাসে ট্রাম্প লেখেন, ‘আমি ইসরায়েলকে যা যা প্রয়োজন, সবকিছু পাঠাচ্ছি যাতে তারা কাজ শেষ করতে পারে। যদি আমার কথা না মানো, তাহলে একজন হামাস সদস্যও নিরাপদ থাকবে না।’ এই হুমকি এমন…