Category: সংবাদ শিরোনাম
-

পাকিস্তানে সেই ট্রেন থেকে ৮০ জিম্মি উদ্ধার, সশস্ত্র গোষ্ঠীর ১৩ সদস্য নিহত
ডেস্ক রিপোর্ট : পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী একটি ট্রেনে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের হাতে জিম্মি যাত্রীদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ইতিমধ্যে অন্তত ৮০ জনকে উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর হাতে সশস্ত্র গোষ্ঠীর অন্তত ১৩ সদস্য নিহত হয়েছেন। পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, মঙ্গলবার বেলুচিস্তানের বোলান এলাকার কাছে কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস নামের যাত্রীবাহী ট্রেনে হামলা…
-

কানাডার ওপর বিশ্বের সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের
ডেস্ক রিপোর্ট : পাল্টাপাল্টি শুল্কারোপের যুদ্ধে এবার ক্যানাডার ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর নতুন করে আরো ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ অবস্থায় ক্যানাডা থেকে আমদানি করা এসব পণ্যে ৫০ শতাংশ শুল্কারোপ করা হলো। যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। মঙ্গলবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প জানান, অন্টারিও সীমান্তবর্তী স্টেইটগুলোতে বিদ্যুত…
-

হাসিনা ও তাঁর পরিবারের নামে ছয় দেশে সম্পদের সন্ধান
ডেস্ক রিপোর্ট : ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন দেশে অর্থ পাচারের বিষয়ে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দিয়ে তদন্ত করছে অন্তর্বর্তী সরকার। এসব তদন্তের প্রথমেই রয়েছে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান। তদন্ত তালিকার দুই নম্বরে রয়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। অভিযুক্তদের অর্থ দ্রুত ফেরত আনার লক্ষ্যে একটি…
-

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে সম্ভাবনা শেষ হয়ে যাবে : তারেক রহমান
ডেস্ক রিপোর্ট : নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষি উৎপাদন বৃদ্ধির বিষয়ে করণীয় ঠিক করতে না পারলে দেশের সম্ভাবনা শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) আয়োজিত ইফতার মাহফিলে তারেক রহমান এ মন্তব্য করেন। গুলশান শুটিং ক্লাবে রাজনীতিবিদ ও নাগরিকদের সম্মানে এই ইফতার পার্টির…
-

দেশজুড়ে ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় চার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার বিবৃতি
ডেস্ক রিপোর্ট : সম্প্রতি সারা দেশে ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় অবিলম্বে পদক্ষেপ গ্রহণ এবং ন্যায়বিচার ও মানবাধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছে বাংলাদেশ কর্মরত বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা। আজ মঙ্গলবার (১১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে দেশজুড়ে নারী ও শিশুদের প্রতি সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে একশনএইড বাংলাদেশ,…
-

পাকিস্তানে চার শতাধিক যাত্রীসহ ট্রেন জিম্মি
ডেস্ক রিপোর্ট : পাকিস্তানের বেলুচিস্তানে আনুমানিক ৪৫০ জন যাত্রীসহ একটি ট্রেন জিম্মি করেছে সশস্ত্রগোষ্ঠী। মঙ্গলবার (১১ মার্চ) দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তানে কয়েকশ যাত্রী বহনকারী একটি ট্রেনে সশস্ত্র হামলা চালিয়েছে বিদ্রোহীরা। খবর এএফপির। জানা গেছে, আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশের একটি প্রত্যন্ত, পাহাড়ি এলাকায় ট্রেনের নিয়ন্ত্রণ নেওয়ার সময় সশস্ত্রগোষ্ঠীরা চালককে আহত করে। বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার একজন…
-

শাহবাগ ব্লকেড থেকে সরে ৬ দাবি জানালেন শিক্ষার্থীরা
ডেস্ক রিপোর্ট : সম্প্রতি দেশজুড়ে আশঙ্কাজনক হারে ধর্ষণ বেড়ে যাওয়া এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করেছে রাজধানীর ৩০টি কলেজের শিক্ষার্থীরা। ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেওয়া শিক্ষার্থীদের অধিকাংশই উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নির্যাতনের ঘটনায়…
-

রাজধানীর হাবিবউল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ খুন
ডেস্ক রিপোর্ট : রাজধানীর উত্তরখান থানাধীন পুরানপাড়া এলাকায় ভাড়া বাসায় খুন হয়েছেন হাবিবউল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ সাইফুর রহমান ভুঁইয়া। আজ সোমবার (১০ মার্চ) ভোরের দিকে কোনো এক সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। উত্তরখানা থানার ডিউটি অফিসার হুমায়ুন কবির ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় লোকজনের বরাত দিয়ে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন,…
-

‘হাসিনার কোনো সরকার ছিলো না, ছিলো দস্যু পরিবার’
ডেস্ক রিপোর্ট : শেখ হাসিনার ১৭ বছরের স্বৈরাচারী শাসনের পতন হয়েছে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে। ৫ আগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নেন স্বৈরাচার হাসিনা। তবে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে দেশকে রেখে গেছেন ধ্বংসস্তুপ করে। ভারতে বসেও তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। এ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়নকে এক সাক্ষাৎকার দিয়েছেন।…
-

ঈদে বাজারে আসছে না নতুন নোট
ডেস্ক রিপোর্ট : এবার ঈদে নতুন টাকা বাজারে ছাড়ছে না বাংলাদেশ ব্যাংক। টাকায় শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় অনেকেই আপত্তি জানিয়েছে। এমন পরিস্থিতি সামাল দিতে এবার ঈদে নতুন নোট বিতরণ কার্যক্রম স্থগিত করার জন্য ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত ১৯ মার্চ থেকে বঙ্গবন্ধুর ছবিসহ ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট বাজারে ছাড়া হবে…