Category: সংবাদ শিরোনাম
-

২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩১ জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার: দেশে কমছেনা করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩১ জন। এ নিয়ে করোনায় দেশে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৮ হাজার ৪২৫ জনে দাঁড়াল। সারা দেশে গেল ২৪ ঘণ্টায় ৮৬৭টি ল্যাবে ৪৫ হাজার ৯৩ জনের নমুনা পরীক্ষায় ১৩ হাজার ১৫৪ জনের শরীরে করোনার…
-

৮১ দিন পর বাড়িতে ফিরলেন খালেদা জিয়া
ডেস্ক রিপোর্ট: দীর্ঘ ৮১ দিন হাসপাতালে কাটানোর পর বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে, তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল হলেও অদূর ভবিষ্যতে রক্তক্ষরণের আশঙ্কার কথা জানিয়েছে মেডিক্যাল বোর্ড। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাসায় ফেরার অনুমতি দিয়েছে চিকিৎসকরা। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ায় দীর্ঘ ৮১ দিন পর গুলশানের বাসভবন ফিরোজায়…
-

বুস্টার ডোজ দেয়ার পরেও সস্ত্রীক করোনা আক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। মন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেনেরও কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। টিকার বুস্টার ডোজ দেওয়ার পরও তারা করোনা আক্রান্ত হলেন। সোমবার (৩১শে ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মহসিন রেজা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন ও তার সহধর্মিণীর…
-

মেজর সিনহা হত্যা মামলায়, ওসি প্রদীপ ও লিয়াকতের ফাঁসি
ডেস্ক রিপোর্ট: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় বরখাস্ত ওসি প্রদীপ ও এসআই লিয়াকতের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এছাড়া, নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল রুবেল শর্মা, সাগর দেব, সাক্ষী নুরুল আমীন, মোহাম্মাদ আইয়াজ ও নিজাম উদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া, এপিবিএনের তিন সদস্যসহ ৭ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। সোমবার বিকেলে কক্সবাজার জেলা…
-

দেশে ২৪ ঘন্টায় আরও ৩৪ জনের মৃত্যু
ডেস্ক রিপোর্ট: দেশে বেড়েই চলেছে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৪ জন। এ নিয়ে করোনায় দেশে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৮ হাজার ৩৬৩ জনে দাঁড়াল। সারা দেশে গেল ২৪ ঘণ্টায় ৮৬৫টি ল্যাবে ৪৩ হাজার ৬ জনের নমুনা পরীক্ষায় ১২ হাজার ১৮৩ জনের শরীরে…
-

আওয়ামী লীগ থেকে চুড়ান্তভাবে বহিষ্কার হচ্ছেন এমপি একরামুল!
নিউজ ডেস্ক: আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ-পদবী থেকে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে চূড়ান্তভাবে বহিষ্কারের জন্য দলীয় হাইকমান্ডে সুপারিশ করা হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) বিকালে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে এমন সুপারিশ করার প্রস্তাব গৃহীত হয়। এটিভি বাংলা/আমান
-

‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল, ২০২২’- এ সম্মতি দিলেন রাষ্ট্রপতি
নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশনে পাস হওয়া ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল, ২০২২’- এ সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার সংসদ সচিবালয়ের পরিচালক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়। বিলটি অবিলম্বে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে। নির্বাচন কমিশন গঠনের আইন বৃহস্পতিবার সংসদে পাস হয়। এর আগে গত রবিবার বিলটি…
-

দেশে ভয়াবহ হয়ে উঠছে করোনা পরিস্থিতি, ২৪ ঘন্টায় ২১ জনের মৃত্যু
ডেস্ক রিপোর্ট: দেশে করোনাভাইরাস সংক্রমণে গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মোট ২৮ হাজার ৩২৯ জন প্রাণ হারিয়েছেন।একই সময়ে নতুন করে ১০ হাজার ৩৭৮ জনের মধ্যে এই ভাইরাস শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৭৩ হাজার ১৪৯ জনে। শনিবার (২৯শে জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য…
-

স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙুল দেখিয়েই শেষ হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা
ডেস্ক রিপোর্ট: আর একদিন পর শেষ হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। একদিকে করোনা সংক্রণের উর্ধ্বগতি। অন্যদিকে প্রথমবারের মতো ঢাকার বাইরে মেলার আয়োজনের ফলে লোকসানের শঙ্কা ছিলো বিক্রেতাদের। তবে মেলার ২৮তম দিনে আয়োজকরা জানান, প্রত্যাশার চেয়েও বিক্রি ভালো হয়েছে। তবে সব জায়গাতেই উপেক্ষিত ছিলো স্বাস্থ্যবিধি। ছুটির দিন সকাল থেকে মেলায় দর্শনার্থীদের সমাগম কম থাকলেও, দুপুরের পর…
-

দেশে একদিনে আরও ২০ জনের মৃত্যু
ডেস্ক রিপোর্ট: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৩০৮ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৪৪০ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৬২ হাজার ৭৭১ জনে। শনাক্তের হার…