Category: সংবাদ শিরোনাম

  • এবার জুনে এসএসসি, আগস্টে এইচএসসি

    এবার জুনে এসএসসি, আগস্টে এইচএসসি

    ডেস্ক রিপোর্ট: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামী জুনে এবং উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা আগস্টে অনুষ্ঠিত হবে। রোববার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের জরুরি এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা সূত্রে জানা গেছে, এবছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা আগে নির্বাচনী পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে কোনও শিক্ষাপ্রতিষ্ঠান চাইলে প্রস্তুতিমূলক…

  • শপথ নিলেন নতুন সিইসি

    শপথ নিলেন নতুন সিইসি

    ডেস্ক রিপোর্ট: শপথ নিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও চার নির্বাচন কমিশনার। রবিবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবনির্বাচিত নির্বাচন কমিশনারদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। প্রথমে শপথবাক্য পাঠ করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এরপর একে একে শপথবাক্য পাঠ করেন নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা, আহসান হাবীব খান,…

  • নতুন ইসি নিয়ে আশাবাদী আওয়ামী লীগ

    নতুন ইসি নিয়ে আশাবাদী আওয়ামী লীগ

    ডেস্ক রিপোর্ট: সাবেক সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান করে যে নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নিতে যাচ্ছে, সেই কমিশন দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে পারবে বলে মনে করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সকলের অংশগ্রহণে একটি নির্বাচন উপহার দিতে নতুন ইসিকে সর্বাত্মক সহযোগিতা করারও আশ্বাস দিয়েছেন তারা। সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে আজ শনিবার রাষ্ট্রপতি…

  • গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে ৮ জনের মৃত্যু

    গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে ৮ জনের মৃত্যু

    ডেস্ক রিপোর্ট: দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। তাদের সবার সরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২৪ জনে। একই সময় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৭৫৯ জন। শনাক্তের হার ৪ দশমিক ১৫ শতাংশ। দেশে এখন পর্যন্ত মোট ১৯ লাখ ৪১…

  • নতুন সিইসি কাজী হাবিবুল আউয়াল

    নতুন সিইসি কাজী হাবিবুল আউয়াল

    ডেস্ক রিপোর্ট: সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালকে নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এদিকে রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে বাকি চার নির্বাচন কমিশনারের নামও জানানো হয়। এরা…

  • ইউক্রেনের ৫ লাখ মানুষ ঘরহারা

    ইউক্রেনের ৫ লাখ মানুষ ঘরহারা

    জাতিসংঘের শরণার্থী সংস্থা বলেছে, শুধু ২৪ ঘণ্টাতেই ইউক্রেনে প্রায় ৫ লাখ মানুষ ঘরহারা হয়েছে জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থাগুলো বলেছে, ইউক্রেনে রুশ অভিযান শুরু হওয়ার পর ইতিমধ্যে অন্তত ১ লাখ মানুষ ঘরছাড়া হয়েছে। চলমান পরিস্থিতির কারণে ইউক্রেনের ৫০ লাখ মানুষ আশপাশের দেশগুলোয় পালিয়ে যেতে পারে বলেও আভাস দিয়েছে সংস্থাগুলো। খবর বিবিসির। গত বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির…

  • ইউক্রেনের বর্তমান সরকারকে হটিয়ে সেনাবাহিনীকে ক্ষমতা দখলের আহ্বান পুতিনের

    ইউক্রেনের বর্তমান সরকারকে হটিয়ে সেনাবাহিনীকে ক্ষমতা দখলের আহ্বান পুতিনের

    আন্তর্জাতিক প্রতিবেদন: ইউক্রেনের বর্তমান সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করতে দেশটির সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় শুক্রবার রাশিয়ার জাতীয় নিরাপত্তা পর্ষদের এক বৈঠকে এ আহ্বান জানান তিনি। খবর রয়টার্সের। ওই পর্ষদের বৈঠকটি টেলিভিশনে সম্প্রচার করা হয়। সেখানে পুতিন বলেন, ‘আমি ইউক্রেনের সেনা সদস্যদের প্রতি আবারও আহ্বান জানাব, আপনাদের সন্তান, স্ত্রী ও…

  • এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের সিরিজ জয়

    এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের সিরিজ জয়

    খেলাধুলা প্রতিবেদক: প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ওয়ানডেতেও দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ৮০ রানে উড়িয়ে দিয়েছে আফগানিস্তানকে। দুরন্ত এ জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে নিশ্চিত করল টাইগাররা। সিরিজ নিশ্চিতের সঙ্গে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকায় ইংল্যান্ডকে টপকে শীর্ষে উঠে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচসেরা লিটন দাস ও মুশফিকুর…

  • গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু

    গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু

    ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও এক হাজার ৪০৬ জনের। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১৬ জনে। এছাড়াও মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪১…

  • বাংলাদেশিদের জন্য সীমান্ত খুলে দিয়েছে পোল্যান্ড

    বাংলাদেশিদের জন্য সীমান্ত খুলে দিয়েছে পোল্যান্ড

    ইউক্রেনে চলমান পরিস্থিতি বিবেচনায় প্রবাসী বাংলাদেশিদের জন্য পোল্যান্ড-ইউক্রেন সীমান্ত ভিসা ছাড়াই উন্মুক্ত করে দেয়া হয়েছে । পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ তথ্য জানিয়েছেন। ওয়ারশ বাংলাদেশ দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, পোল্যান্ড-ইউক্রেন সীমান্ত প্রবাসী বাংলাদেশীদের জন্য ভিসা ছাড়া উন্মুক্ত করে দেয়া হয়েছে। এক্ষেত্র বৈধ পাসপোর্টধারীরা সীমান্তরক্ষী বাহিনীকে পাসপোর্ট প্রদর্শন করে পোল্যান্ডে ঢুকতে পারবেন। এছাড়া যাদের পাসপোর্ট…