Category: সংবাদ শিরোনাম
-

জাতির পিতার ১০২ তম জন্মদিন আজ
ডেস্ক রিপোর্ট: আজ ১৭ মার্চ, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী। ১৯২০ সালের এই দিনে রাত ৮টায় তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন শেখ বংশের আদরের ‘খোকা’। সেই খোকাই ধীরে ধীরে হয়ে উঠেছিলেন বাঙালির ‘মুজিব ভাই’, ‘বঙ্গবন্ধু’ এবং জাতির পিতা। এই মহান নেতার হাত ধরেই আসে বাঙালির…
-

জামিন পেলেন মডেল পিয়াসা
বিনোদন প্রতিবেদক: আলোচিত মুনিয়া হত্যা মামলায় অন্যতম আসামি মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। মাদকের দুটি মামলায় ইতোপূর্বে জামিন পাওয়ায় তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী । আজ মঙ্গলবার রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. আতোয়ার রহমানের বেঞ্চ তাকে জামিন দেন। আদালতে পিয়াসার পক্ষে ছিলেন শাহ মঞ্জুরুল হক…
-

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার হামলা
আন্তর্জাতিক প্রতিবেদক: ইউক্রেনের রাজধানী কিয়েভের আবাসিক ভবনগুলোতে রুশ সেনাদের তুমুল গোলাবর্ষণের পর নগরীতে ৩৫ ঘণ্টার কারফিউ জারির ঘোষণা দিয়েছেন মেয়র ভিতালি ক্লিৎসকো। আবাসিক ভবনগুলোতে হামলায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে মেয়র বলেন, ‘আজ আমরা এক কঠিন এবং বিপজ্জনক মুহূর্তে উপস্থিত হয়েছি।’ খবর বিবিসি ও রয়টার্সের। খবরে বলা হয়, কিয়েভে কারফিউ শুরু হচ্ছে…
-

টাইগারদের ৫ দিনের কোচ অ্যালবি মরকেল
স্পোর্টস প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ জাতীয় দলের পাওয়ার হিটার কোচ হিসেবে কাজ করছেন সাবেক প্রোটিয়া অলরাউন্ডার অ্যালবি মরকেল। পরীক্ষামূলকভাবে ৫ দিনের জন্য মরকেলকে নিয়োগ দিয়েছে বিসিবি। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, এটা কোনো নিয়োগ না। সে এখন অ্যাভেইলেবল আছে, তাই শর্টটার্ম কয়েকটা সেশন করাবে খেলোয়াড়দের। এটা শুধু দক্ষিণ আফ্রিকা সিরিজে কয়েকটা সেশনের জন্য। ওয়ানডে…
-

যুক্তরাষ্ট্রের প্রতি যে আহ্বান রাষ্ট্রপতির
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার বিকেলে বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করতে গেলে এ আহ্বান জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল নবনিযুক্ত রাষ্ট্রদূতকে গার্ড অব অনার প্রদান করে। নতুন…
-

দেশে ৩ মাস পর করোনায় মৃত্যুহীন দিন
ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। দেশে করোনার প্রকোপ কমে এসেছে। শনাক্ত হার ও মৃত্যুও আগের চেয়ে অনেকটা কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কোন মৃত্যু ঘটেনি। এর ফলে তিনমাস পর করোনায় মৃত্যুশূন্য দিন পার করল দেশ। এর আগে করোনায় মৃত্যুশূন্য দিন ছিল গত বছরের ৯ই ডিসেম্বর। করোনায়…
-

নিয়োগ দিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন
সেরা জব ডেস্ক: জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ২১টি ভিন্ন পদে মোট ২০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদের নাম সহকারী প্রকৌশলী (পুর), সহকারী স্বাস্থ্য কর্মকর্তা, সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক), উপকর কর্মকর্তা, উপসহকারী প্রকৌশলী (পুর), উপসহকারী প্রকৌশলী, রেভিনিউ সুপারভাইজার, লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার, পরিচ্ছন্নতা পরিদর্শক,…
-

দেশে ফিরেই মাঠে সাকিব
খেলাধুলা প্রতিবেদক: দক্ষিণ আফ্রিক সফর থেকে ছুটি চেয়েছিলেন বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান। খেলা নিয়ে ছিলো সংশয়। তবে, জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে যোগ দিয়েছেন টাইগার শিবিরে। মাঝে মধ্যেই দল থেকে বিশ্রাম নিয়ে দেশের বাইরে গিয়ে ছুটি কাটানো বা বাণিজ্যিক কাজে অংশ নেয়ায় দীর্ঘদিন ধরেই সমালচনার শিকার সাকিব। এবার হয়তো সেসব সমালোচনার জবাব দিতেই ২৪ ঘণ্টার দীর্ঘ…
-

নাপা সিরাপের মান সন্তোষজনক
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ‘নাপা’ প্যারাসিটামল সিরাপ খেয়ে দুই শিশু মৃত্যু ঘটনায় সেই সিরাপটি পুলিশ হেফাজতে থাকায় পরীক্ষা করা সম্ভব হয়নি। তবে, তিনটি কারখানার নমুনা পরীক্ষায় নাপা সিরাপের মান সন্তোষজনক পাওয়া গেছে বলে জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যে ‘নাপা’ সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে তার নমুনা রয়েছে পুলিশ হেফাজতে রয়েছে। ভিসেরা প্রতিবেদনের…
-

দু-একদিনের মধ্যে গঠিত হবে টাস্কফোর্স
ডেস্ক রিপোর্ট: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘নিত্যপণ্যের মজুদ করে ও মূল্য বাড়িয়ে অসাধু ব্যবসায়ীরা যেন ফায়দা নিতে না পারে, সেজন্য দু-একদিনের মধ্যে একটি টাস্কফোর্স গঠন করা হবে।’ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে রোববার দ্রব্যমূল্য পরিস্থিতি ও বাজার পর্যালোচনায় আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। টিপু মুনশি বলেন, ‘গত ২ ফেব্রুয়ারি আমরা ভোজ্যতেলের একটা…