Category: সংবাদ শিরোনাম
-

রমজানেও খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়
ডেস্ক রিপোর্ট: সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০ রমজান পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। শনিবার (১৯ মার্চ) দুপুরে কুড়িগ্রামের রৌমারী উপজেলার খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রাথমিকের শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, করোনার ক্ষতি পুষিয়ে নিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তোমরা এ…
-

ঢাকায় নতুন নিয়মে চলবে গাড়ি
ডেস্ক রিপোর্ট: ‘ট্রাফিক ব্যবস্থা সিটি করপোরেশনকে দিলে গাড়ির নম্বর প্লেটের নম্বরটি জোড় না বিজোড়, সেই ভিত্তিতে রাজধানীর রাস্তায় গাড়ি নামাবেন গাড়ির মালিকরা। নম্বর প্লেটে যাঁদের জোড় সংখ্যা রয়েছে তাঁরা জোড় তারিখের দিনে গাড়ি চালাতে পারবেন। পরের দিন চলবে বিজোড় সংখ্যার গাড়ি। ‘ শনিবার সকালে রাজধানীর উত্তরা সেক্টর-৭-এর রবীন্দ্র সরণির পশ্চিমের শেষ প্রান্ত বটমূলে ‘বঙ্গবন্ধু মুক্তমঞ্চ’-এর…
-

আজ পবিত্র শবে বরাত
ডেস্ক রিপোর্ট: মহিমান্বিত রজনী লাইলাতুল বরাত আজ। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ (শুক্রবার) দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটিকে মুসলমানরা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। শবে বরাত মুসলামানদের কাছে লাইলাতুল বরাত নামেও পরিচিত। পবিত্র শবে বরাত মাহে রমজানেরও আগমনী বার্তা দেয়। ফারসি ‘শব’ শব্দের অর্থ…
-

শিগগিরই আসছে নতুন এমপিওভুক্তি প্রতিষ্ঠানের তালিকা
ডেস্ক রিপোর্ট: শিগগিরই নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের তালিকা ঘোষণা করা হবে। একই সাথে শর্তপূরণকারী সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (১৮ই মার্চ) বিকেলে রাজধানীর মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত স্বাধীনতা শিক্ষক পরিষদের এক আলোচনা সভায় একথা বলেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু যুদ্ধ বিধ্বস্ত দেশে শিক্ষা ব্যবস্থার…
-

২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে ২ জনের মৃত্যু
ডেস্ক রিপোর্ট: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ২ জনের মৃত্যু হয়েছে। এর ফলে করোনায় টানা তিন দিন পর মৃত্যু দেখল বাংলাদেশ। এ পর্যন্ত মোট ২৯ হাজার ১১৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (১৫, ১৬ ও ১৭ই মার্চ) করোনায় মৃত্যুশূন্য ছিল দেশ। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত নতুন…
-

সমালোচনার মুখে স্বাধীনতা পুরস্কারের তালিকা থেকে আমির হামজাকে বাদ
ডেস্ক রিপোর্ট: সমালোচনার মুখে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পুরস্কারের তালিকার ‘সাহিত্য’ ক্যাটাগরি থেকে মরহুম মো. আমির হামজার নাম বাদ দিয়েছে সরকার। শুক্রবার (১৮ই মার্চ) সাহিত্যে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হামজার নাম বাদ দিয়ে সংশোধিত তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আমির হামজাকে বাদ দিয়ে নতুন করে কাউকে ‘সাহিত্য’ ক্ষেত্রে পুরস্কারের জন্য মনোনীত করা হয়নি। সংশোধিত…
-

প্রথম ওয়ানডেতে টাইগারদের লড়াকু সংগ্রহ
স্পোর্টস প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে লড়াকু সংগ্রহ করেছ বাংলাদেশের ব্যাটাররা। ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে ৩১৪ রান। স্বাগতিকদের ৩১৫ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে সফরকারী বাংলাদেশ। শুক্রবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে টস হেরে ব্যাটিংয়ে নেমে তামিম ইকবাল ও লিটন দাসের সাবধানি ব্যাটিংয়ে ৪৬ পার হওয়ার সঙ্গে সঙ্গে দক্ষিণ আফ্রিকার মাটিতে ওপেনিংয়ে সর্বোচ্চ…
-

ব্যাবসায়ীর গুদামে সরকারি ৬৬৩ বস্তা চাল
স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৬৬৩ বস্তা চাল ও নগদ ১৭ হাজার টাকা উদ্ধার করেছে র্যাব-১২। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার করটিয়া এলাকার একটি টিনের গুদাম থেকে এসব চাল উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় চাল ব্যবসায়ি শরৎ চন্দ্র সূত্রধরকে। সে কলেজ পাড়া এলাকার সুবল সূত্রধরের ছেলে। র্যাব-১২…
-

ছুটিতে বাড়ি ফেরা হল না ঢাবি শিক্ষার্থীর
স্টাফ রিপোর্টার: পাবনার পাকশী হার্ডিঞ্জ ব্রীজের রেলিংয়ের ধাক্কায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত মাহাবুব আদর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে পাকশী হার্ডিঞ্জ ব্রীজে এ দুর্ঘটনা ঘটে। দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুর রহমান এবং শিক্ষার্থীর চাচা…
-

পর্দা নামল মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার, বই বিক্রি সাড়ে ৫২ কোটি টাকার
ডেস্ক রিপোর্ট: পর্দা নামল মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার। মেলায় ভাঙনের সুর বাজছে আজ সকাল থেকেই। করোনার ভয় পাশ কাটিয়ে মাসজুড়েই পাঠক-লেখকের মিলনমেলা হয়ে ওঠে বইমেলা। এবার মোট ৫২ কোটি ৫০ লাখ টাকার বই বিক্রি হয়েছে। করোনা সংক্রমণ নিয়ে আয়োজনই অনিশ্চিত হয়ে পড়েছিল বইমেলার। তবে দেরিতে শুরু হলেও সার্বিক আয়োজন নিয়ে সন্তুষ্ট বাংলা একাডেমি। করোনা পরিস্থিতিতে…