Category: সংবাদ শিরোনাম

  • দেশের বাজারে কমল সোনার দাম

    দেশের বাজারে কমল সোনার দাম

    ডেস্ক রিপোর্ট: সোনার দাম ভরিতে এক হাজার ৫০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোমবার (২১ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার (২২ মার্চ) থেকে প্রতি ভরি সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনা ৭৭ হাজার ৯৯…

  • চীনের দক্ষিণাঞ্চলে ১৩২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

    চীনের দক্ষিণাঞ্চলে ১৩২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

    আন্তর্জাতিক প্রতিবেদক: চীনের দক্ষিণাঞ্চলে ১৩২ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার দেশটির ইস্টার্ন এয়ারলাইন্সের বোয়িং সেভেন-থ্রি-সেভেন বিমানটি কুনমিং থেকে গুয়াংঝুতে যাচ্ছিল। পথে গুয়ানঝি অঞ্চলে দুর্ঘটনার শিকার হয় বিমানটি। পাহাড়ের উপর বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায় বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি। দুর্ঘটনায় সব আরোহীর মৃত্যুর আশঙ্কা করছে কর্তৃপক্ষ। তবে হতাহতের ব্যাপারে এখনও…

  • শীতলক্ষ্যায় লঞ্চ ডুবির ঘটনায় জাহাজের মাস্টার-চালক রিমান্ডে

    শীতলক্ষ্যায় লঞ্চ ডুবির ঘটনায় জাহাজের মাস্টার-চালক রিমান্ডে

    ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকায় লঞ্চডুবির ঘটনায় গ্রেফতার জাহাজের মাস্টার-চালকসহ আট জনের তিন দিনের রিমান্ড মঞ্জর করেছে আদালত। সোমবার (২১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত এই আদেশ দেয়। আসামিরা হলো—কার্গো জাহাজ এমভি রূপসী-৯ এর প্রথম শ্রেণির মাস্টার রমজান আলী, দ্বিতীয় শ্রেণির মাস্টার নুরুল আলম, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম ও…

  • শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় ৩ তদন্ত কমিটি

    শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় ৩ তদন্ত কমিটি

    ডেস্ক রিপোর্ট: শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা তদন্ত করতে নৌপরিবহন মন্ত্রণালয়, নৌপরিবহন অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২০ মার্চ) বিকেলে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আ ন ম বজলুর রশীদকে আহবায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন…

  • দ্বিতীয় ওয়ানডেতে সাউথ আফ্রিকার কাছে ৭ উইকেটে টাইগারদের হার

    দ্বিতীয় ওয়ানডেতে সাউথ আফ্রিকার কাছে ৭ উইকেটে টাইগারদের হার

    স্পোর্টস প্রতিবেদক: জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সাউথ আফ্রিকার কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। এতে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফিরলো প্রোটিয়ারা। টাইগারদের দেয়া ১৯৫ রানের টার্গেট ৭৬ বল বাকি থাকতে টপকে গেছে বাভুমা বাহিনী। সেঞ্চুরিয়নের মতো জোহানেসবার্গের উইকেটও ব্যাটিং স্বর্গ। টস জিতে ব্যাটিং নিতে হবে বুঝতে পারে বাংলাদেশ। তবে এনগিডি রাবাদার পেস গোলায় আশা ভঙ্গ…

  • সোমবার ১৩২০ মেগাওয়াট ক্ষমতার পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    সোমবার ১৩২০ মেগাওয়াট ক্ষমতার পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ডেস্ক রিপোর্ট: আগামীকাল পটুয়াখালীর কলাপাড়ার পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ও চীনের বিনিয়োগে নির্মিত হয়েছে ১৩২০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রটি। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পায়রায় চলছে নানা প্রস্তুতি। ২০১৬ সালের ১৪ই অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিং পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপ বিদুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন। ২০২০ সালের ১৫ই…

  • যুক্তরাষ্ট্রে র‍্যাবের নিষেধাজ্ঞার ব্যাপারে যা বললেন মার্কিন প্রতিনিধি

    যুক্তরাষ্ট্রে র‍্যাবের নিষেধাজ্ঞার ব্যাপারে যা বললেন মার্কিন প্রতিনিধি

    ডেস্ক রিপোর্ট: গেল তিন মাসে র‌্যাবের কর্মকাণ্ডে উন্নতি দেখতে পেয়েছে যুক্তরাষ্ট্র। তবে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টি জটিল ও কঠিন। তাই এখনই উঠছে না। এমনটা জানালেন সফররত মার্কিন আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। রবিবার সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অষ্টম অংশীদারিত্ব সংলাপের পর এ কথা জানান তিনি। সংলাপে বাংলাদেশের…

  • ভোজ্য তেলের দাম নির্ধারন করে দিল সরকার

    ভোজ্য তেলের দাম নির্ধারন করে দিল সরকার

    ডেস্ক রিপোর্ট: খুচরা বাজারে এক লিটারের প্রতি বোতল সয়াবিন তেলের দাম ১৬০ টাকা ও খোলা তেল প্রতি লিটার ১৩৬ টাকা নির্ধারণ করেছে সরকার। রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের কার্যালয়ে অংশীজনদের সাথে বৈঠক শেষে এসব তথ্য জানানো হয়। মিল গেটে আগামীকাল সোমবার থেকে এই দাম কার্যকর হলেও খুচরা বাজারে এই দামে তেল পেতে…

  • শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় ৬ জনের মৃতদেহ উদ্ধার, নিখোঁজ অনেকে

    শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় ৬ জনের মৃতদেহ উদ্ধার, নিখোঁজ অনেকে

    ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর কয়লাঘাট এলাকায় মালবাহী জাহাজ ‘এম ভি রুপসি’র ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ডুবির ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। তবে, নিখোঁজ রয়েছে আরও অনেকে। উদ্ধার মরদেহগুলোর মধ্যে শিশু ছাড়া তিন জন নারী ও অপর ব্যক্তি বৃদ্ধ। এরইমধ্যে উদ্ধারকাজে যোগ দিতে ঘটনাস্থলে যাচ্ছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। এদিকে, মালবাহী জাহাজ এমভি…

  • ২৭ আগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট

    ২৭ আগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট

    স্পোর্টস প্রতিবেদন: প্রায় চার বছরের বিরতি শেষে আগামী আগস্টে ফের বসতে যাচ্ছে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় এবারের আসরটি হবে টি-টোয়েন্টি সংস্করণে। আগামী ২৭ আগস্ট মাঠে গড়়াবে টুর্নামেন্টটি। আসরের লড়াই চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। আজ শনিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। টুর্নামেন্টের আয়োজকস্বত্ব পেয়েছে শ্রীলঙ্কা। এশিয়ার…