Category: সংবাদ শিরোনাম

  • ২৪ ঘন্টায় দেশে ৪৮ জনের করোনা শনাক্ত

    ২৪ ঘন্টায় দেশে ৪৮ জনের করোনা শনাক্ত

    ডেস্ক রিপোর্ট: ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৯৯৫ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৭৭ শতাংশ। এই ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। ফলে মৃত্যু সংখ্যা ২৯ হাজার ১২৩ অপরিবর্তিত রইল। শুক্রবার (৮ই এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো…

  • বায়তুল মোকাররমে রমজানের প্রথম জুমায় মুসল্লির ঢল

    বায়তুল মোকাররমে রমজানের প্রথম জুমায় মুসল্লির ঢল

    ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মুসল্লিদের ঢল নামে। শুক্রবার বেলা ১২টার পর থেকে মুসল্লিরা মসজিদে আসতে শুরু করেন। খুতবার আগেই পরিপূর্ণ হয়ে পড়ে মসজিদ। ফলে প্রখর রোদের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে দীর্ঘ মোনাজাতে জাতির জন্য সার্বিক মঙ্গল কামনায় দোয়া করেন মসজিদের খতিব মুফতি রুহুল আমিন।…

  • রাশিয়াকে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে বহিষ্কার

    রাশিয়াকে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে বহিষ্কার

    আন্তর্জাতিক প্রতিবেদক: ইউক্রেনে মানবাধিকার লঙ্ঘনের দায়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে বহিষ্কার করা হয়েছে। ২০১১ সালে লিবিয়ার পরে এই প্রথম কোনো দেশের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হলো। ইউক্রেনে রুশ সেনারা আক্রমণ করে মানবাধিকার লঙ্ঘনের রিপোর্টের জন্য রাশিয়াকে কাউন্সিল থেকে স্থগিতের পক্ষে ভোট দেয় সাধারণ পরিষদ। বৃহস্পতিবার সাধারণ পরিষদে উত্থাপিত প্রস্তাবে রাশিয়াকে বহিষ্কারের পক্ষে ভোট পড়েছে…

  • দুই যুগ ধরে ভুয়া বিশ্ববিদ্যালয়ের জমজমাট সার্টিফিকেট ব্যাবসা

    দুই যুগ ধরে ভুয়া বিশ্ববিদ্যালয়ের জমজমাট সার্টিফিকেট ব্যাবসা

    ডেস্ক রিপোর্ট: এক বছর দুই বছর নয়, দুই যুগের বেশি সময় ধরে বিভিন্ন বিষয়ে সার্টিফিকেট দিচ্ছিল ভুয়া বিশ্ববিদ্যালয়টি। টাকা দিলেই মিলত এমবিবিএসসহ ১৪৪ বিষয়ের ওপর সার্টিফিকেট। ছিল বিডিএস, ইঞ্জিনিয়ারিং, আইনসহ এমফিল, পিএইচডি’রও। ভুয়া বিশ্ববিদ্যালয়টির নাম প্রিমিয়ার ইনিভার্সিটি অব টেকনোলজি। ভুয়া সার্টিফিকেটের বিনিময়ে হাতিয়ে নেওয়া হতো লাখ লাখ টাকা। ভুয়া এই বিশ্ববিদ্যালয়ের মূল হোতা নুরুল হক…

  • ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে দুর্নীতি মামলার সিদ্ধান্ত ১৩ এপ্রিল

    ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে দুর্নীতি মামলার সিদ্ধান্ত ১৩ এপ্রিল

    ডেস্ক রিপোর্ট: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে দুর্নীতি মামলা চলবে কিনা। এ বিষয়ে আপিল বিভাগের সিদ্ধান্ত ১৩ই এপ্রিল। বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, আজকে ডা. জোবায়দা রহমানের যে মামলাটির শুনানি হয়েছে সেই মামলা চলবে কিনা সেই সিদ্ধান্তের…

  • প্রেমিকার আবদার পূরণে মুক্তিপণ চেয়ে পুলিশের হাতে ধরা প্রেমিক

    প্রেমিকার আবদার পূরণে মুক্তিপণ চেয়ে পুলিশের হাতে ধরা প্রেমিক

    ডেস্ক রিপোর্ট: প্রেমিকার আবদার পূরণে মুক্তিপণ চেয়ে নিজের অপহরণের নাটক সাজালো প্রেমিক তামিম। অবশেষে পুলিশের হাতে ধরা। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকায়। এক লাখ  টাকা মুক্তিপণ দাবিতে নিজের অপহরণ নাটক সাজাতে নিখোঁজ হয়ে যান যুবক তামিম মিয়া (২১)। অবশেষে পুলিশের হাতে ধরা পড়ে। প্রেমিকাকে নিয়ে ঘোরাঘুরির আবদার পূরণে এমন নাটক সাজানোর কথা স্বীকার করেন প্রেমিক…

  • এভারকেয়ারে চিকিৎসা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া

    এভারকেয়ারে চিকিৎসা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া

    ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেশ কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে আবারও গুলশানের বাসায় ফিরে গেছেন। আজ বিকেল সাড়ে ৫টায় তিনি বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে যান। এর আগে, বিকেল ৪টা ২০ মিনিট গুলশান বাসা থেকে রওনা হন তিনি। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানান, পরীক্ষা নিরীক্ষার ফলাফল পাওয়ার…

  • জামিন পেলেন ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন

    জামিন পেলেন ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন

    ডেস্ক রিপোর্ট: অর্থ আত্মসাতের মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন। আজ (৬ই এপ্রিল) বিকেল সোয়া ৫টায় তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ধানমন্ডি থানার এক মামলায় গত ২১শে সেপ্টেম্বর থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে ছিলেন…

  • উইয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ রাতে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল

    উইয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ রাতে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল

    স্পোর্টস প্রতিবেদক: উইয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রাতে মাঠে নামবে দুই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। কোয়ার্টার ফাইনাল প্রথম লেগের ম্যাচে সিটিজেনদের প্রতিপক্ষ লা লিগা চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ। আর অ্যাওয়ে ম্যাচে লিভারপুলের ব্যাটেল বেনফিকার বিপক্ষে। দুইটা ম্যাচই রাত ১টায়। কোয়ার্টার ফাইসাল ফাস্ট লেগে ম্যানসিটির হোমম্যাচ। প্রতিপক্ষ স্প্যানিশ চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ। সিটির সবচেয়ে সুবিধার জায়গা, প্রতিটা পজিশনে…

  • ক্লাবের অশ্লীলতা বন্ধের চেষ্টার জেরে খুন চিত্রনায়ক সোহেল চৌধুরী

    ক্লাবের অশ্লীলতা বন্ধের চেষ্টার জেরে খুন চিত্রনায়ক সোহেল চৌধুরী

    ডেস্ক রিপোর্ট: বনানীর আবেদীন টাওয়ারের অষ্টম তলায় অবস্থিত ট্রাম্পস ক্লাবের ঠিক পাশেই ছিল বনানী জামে মসজিদ। মসজিদের পবিত্রতা রক্ষায় ট্রাম্পস ক্লাবের অশ্লীলতা বন্ধের চেষ্টার জেরে খুন হন চিত্রনায়ক সোহেল চৌধুরী। ট্রাম্পস ক্লাবে সন্ধ্যা থেকে শুরু করে সারা রাত বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড পরিচালিত হতো। নিহত চিত্রনায়ক সোহেল চৌধুরী বনানী মসজিদের কমিটি নিয়ে বারবার ট্রাম্পস ক্লাবের এ…