Category: সংবাদ শিরোনাম
-

দুইদিনে ৩ মামলায় জামিন পেলেন সম্রাট
ডেস্ক রিপোর্ট: রাজধানীর রমনা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১১ই এপ্রিল) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখারের আদালত এ জামিন মঞ্জুর করেন। এ নিয়ে গত দুইদিনে ৩ মামলায় জামিন পেলেন সম্রাট। দুদকের মামলায় জামিন পেলে সম্রাটের কারামুক্তিতে…
-

বাসে ঈদের টিকেট মিলবে ১৫ এপ্রিল থেকে
ডেস্ক রিপোর্ট: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এবার বাসের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। আগামী ১৫ই এপ্রিল সকাল থেকে ঈদ যাত্রার জন্য বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাস কোম্পানিগুলো। আজ সোমবার বাস মালিকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ই এপ্রিল থেকে অগ্রিম টিকিট দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামলী এন আর ট্রাভেলসের…
-

গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে ১ জনের মৃত্যু
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই ব্যক্তি রংপুর বিভাগের বাসিন্দা। বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। ২৪ ঘণ্টায় মৃত্যুহার ১ দশমিক ৪৯ শতাংশ। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ১২৪ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারা দেশে করোনায় আক্রান্ত হিসেবে…
-

করোনায় আক্রান্ত টাইগারদের কোচ রাসেল ডমিঙ্গো
স্পোর্টস প্রতিবেদক: করোনা আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। পোর্ট এলিজাবেথ টেস্টের একদিন আগে সর্দি–কাশি ও জ্বরে আক্রান্ত হয়েছিলেন তিনি। কোভিডের উপসর্গ দেখা দেয়ায় তার পিসিআর পরীক্ষাও করানো হয়। কিন্তু নেগেটিভ আসে সেই পরীক্ষার ফল। কিন্তু আজ অ্যান্টিজেন পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন তিনি। বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্টে তাই ড্রেসিং…
-

১৯ দিন কারাভোগের পর জামিন পেলেন সেই শিক্ষক
ডেস্ক রিপোর্ট: ধর্ম অবমাননার কথিত অভিযোগে গ্রেপ্তার হয়ে ১৯ দিন কারাভোগের পর জামিন পেয়েছেন বিজ্ঞান ও গণিতের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল। দুপুরে জামিনের আদেশ দেন মুন্সিগঞ্জ জেলা ও দায়রা আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোতাহারাত আক্তার ভুঁইয়া। হৃদয় মণ্ডলের আইনজীবী শাহীন মোহাম্মদ আমানুল্লাহ জানান, পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করে আদালত। সব আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায়…
-

টানা ৬ দিন করোনায় মৃত্যুশূন্য দেশ
ডেস্ক রিপোর্ট: গেল ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এনিয়ে টানা ছয় দিন করোনায় মৃত্যুশূন্য থাকল দেশ। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৩ অপরিবর্তিত রইল। ২৪ ঘণ্টায় সারা দেশে মাত্র ৪২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৬৫ জনে। শনাক্তের হার শূন্য…
-

পাকিস্তানে ইমরান খান সরকারের পতন
ডেস্ক রিপোর্ট: পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে পাকিস্তানে ইমরান খান সরকারের পতন হয়েছে। শনিবার দিনভর নাটকীয়তার মধ্য দিয়ে মধ্যরাতে গিয়ে পার্লামেন্টে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। অনাস্থা ভোটে ইমরান খানের বিপক্ষে ভোট পড়ে ১৭৪টি। ৩৪২ আসনের পার্লামেন্টে প্রস্তাব পাসের জন্য দরকার ছিল ১৭২ ভোট। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন অনলাইন এ তথ্য জানায়। পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। তাঁর…
-

লাশ দাফনের অনুমতি নিতে ঘুষ নিলো পুলিশ
ডেস্ক রিপোর্ট: পানিতে ডুবে মারা যাওয়া শিশুর মরদেহ দাফনে বাধা দিয়ে পরিবারের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ উঠেছে একজন পুলিশ পরিদর্শকের (ইন্সপেক্টর) বিরুদ্ধে। গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুর পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর গ্রামে আরিফা আক্তার নামে ১৫ মাসের এক শিশু বাড়ির পাশে ডোবার…
-

বড় দুই উৎসবকে ঘিরে রাজধানীতে কেনাকাটার ধুম
ডেস্ক রিপোর্ট: ক’দিন পরেই বাংলা নতুন বছর। বাঙালি নিজস্ব উৎসব পহেলা বৈশাখ। তারপর ধর্মীয় উৎসব ঈদ। বড় দুই উৎসবকে ঘিরে রাজধানীর নিউ মার্কেটে এখন কেনাকাটার ধুম পড়েছে। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ভিড় করছেন জামাকাপড়, রূপচর্চা আর গৃহসজ্জার নানা উপকরণ কেনার জন্য। তবে বিক্রেতারা বলছেন, এখনও বেচাবিক্রি শুরু হয়নি পুরোদমে। রাজধানীর নিউ মার্কেটে ক্রেতাদের ভিড় নতুন কিছু…
-

ফের ইউক্রেনে রাশিয়ার রকেট হামলা, নিহত ৩০
আন্তর্জাতিক প্রতিবেদক: পূর্ব ইউক্রেনের একটি রেল স্টেশনে রাশিয়ার রকেট হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় রেল সংস্থা এ তথ্য জানায়। খবর রয়টার্স ও বিবিসির। রাষ্ট্রীয় রেল সংস্থা জানায়, হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন এবং আরও শতাধিক আহত হয়েছেন। ইউক্রেনের রেলওয়ের চেয়ারম্যান অলেক্সান্ডার কামিশিন টেলিগ্রামে লেখেন, দোনেৎস্ক অঞ্চলের ক্রামাতোর্স্ক শহরের রেল স্টেশনে হামলা…