Category: সংবাদ শিরোনাম
-

পাকিস্তানি সহকর্মীর হাতে প্রাণ গেল বাংলাদেশির
অনলাইন প্রতিবেদন: মালদ্বীপে এক বাংলাদেশি যুবককে হত্যা করেছেন তার পাকিস্তানি সহকর্মী। নিহত মো. শাহিন (২৯) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চানপুর গ্রামের মো. কুদ্দুস মিয়ার ছেলে। তিনি মালদ্বীপের হুলেমালেতে একটি রেস্তোরাঁয় কাজ করতেন। মালদ্বীপ পুলিশ সার্ভিস বলছে, তারা শনিবার সন্ধ্যায় হামলার খবর পান। হামলাকারী ২৬ বছর বয়সী পাকিস্তানি নাগরিক মোহাম্মদ আবিদ। তিনি খানজি রেস্টুরেন্টে বাবুর্চি। ভিকটিমকে ধারালো…
-

অবৈধ খাদ্যদ্রব্য মজুদে গুনতে হবে ১০ লাখ টাকা জরিমানা
ডেস্ক রিপোর্ট: খাদ্যদ্রব্যের অবৈধ মজুতে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানার বিধান রেখে ‘খাদ্যদ্রব্যের উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহণ, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন ২০২২’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে…
-

যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে চলবে ২১ ফেরি
ডেস্ক রিপোর্ট: আসন্ন ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যুক্ত হবে আরও দুটি নতুন ফেরি। এতে করে এই নৌরুটে ঈদে মোট চলবে ২১টি ফেরি। সোমবার (১৮ এপ্রিল) রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঈদ উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে পারাপারের লক্ষ্যে সমন্বয় সভায় এ কথা জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (বিআইডাব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার…
-

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে খাদ্য সংকটে পরবে বিশ্বের প্রায় ২০০ কোটি মানুষ
আন্তর্জাতিক প্রতিবেদক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের ৫ ভাগের এক ভাগ জনসংখ্যা দরিদ্র হতে পারে। এমনটাই আশঙ্কা করছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। চেক প্রজাতন্ত্রের একটি পত্রিকাকে দেয়া সাক্ষাতকারে একথা বলেন গুতেরেস। তিনি বলেন, যুদ্ধের কারণে ইউক্রেনে মানবিক সংকট দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে অন্যান্য দেশেও। গত কয়েক দশকে এত বড় পরিসরের মানবিক সংকট দেখা যায় নি…
-

২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে ২ জনের মৃত্যু
ডেস্ক রিপোর্ট: ছয়দিন দেশে করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ৩৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২৯ জনই ঢাকা বিভাগের। আজ রবিবারও করোনায় দেশে ২জনের মৃত্যু হয়েছে। এনিয়ে টানা ছয়দিন পর করোনায় মৃত্যু দেখল দেশ। ফলে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৬ জনে দাঁড়িয়েছে।…
-

যে কারনে দেশের ৬১ জেলা পরিষদ বিলুপ্ত ঘোষনা
ডেস্ক রিপোর্ট: দেশের ৬১টি জেলা পরিষদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ হওয়ায় এসব জেলা পরিষদ বিলুপ্ত করেছে সরকার। রোববার (১৭ এপ্রিল) স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, দেশের ৬১টি জেলা পরিষদের মেয়াদ প্রথম সভার তারিখ থেকে পাঁচ বছর উত্তীর্ণ হওয়ায় জেলা পরিষদ আইন ২০০০ এর…
-

ঈদ যাত্রায় লঞ্চে মোটরসাইকেল বহনে বিআইডব্লিউটিএর নিষেধাজ্ঞা
ডেস্ক রিপোর্ট: আসন্ন ঈদুল ফিতরের আগের ও পরের পাঁচ দিন যাত্রীবাহী লঞ্চে মোটরসাইকেল বহনে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। রোববার (১৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিআইডব্লিউটিএ। এতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের আগের পাঁচ দিন এবং ঈদের পরের পাঁচ দিন যাত্রীবাহী লঞ্চে মোটরসাইকেল বহন নিষিদ্ধ করা হয়েছে। ঈদে…
-

কোভিড ১৯: একদিনে শনাক্ত ৫১ জনের শরীরে
ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩৮ জনই ঢাকা বিভাগের। আজ রবিবারও করোনায় দেশে কারো মৃত্যু হয়নি। এনিয়ে টানা ছয়দিন করোনায় মৃত্যুশূন্য রইল বাংলাদেশ। ফলে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৪ জনই রয়েছে। এছাড়া করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৩২৬…
-

হিজাব নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে জেলহাজতে প্রধান শিক্ষক
ডেস্ক রিপোর্ট: হিজাব নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানির অভিযোগে নওগাঁর মহাদেবপুর উপজেলার দাউল বারবাকপুর উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমোদিনী পালের করা মামলায় এবার জেলহাজতে পাঠান হলো বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধরণী কান্ত বর্মণকে। আজ রবিবার নওগাঁ আমলী আদালত ৩ (মহাদেবপুর) এর হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালতে বিচারকে মো. তাইজুল ইসলাম জামিনের…
-

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষনা
ডেস্ক রিপোর্ট: কাজী রওনাকুল ইসলাম শ্রাবণকে সভাপতি, সাইফ মোহাম্মদ জুয়েলকে সাধারণ সম্পাদক করে আংশিকভাবে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে বিএনপি। রবিবার (১৭ এপ্রিল) বিকেলে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ১২ই এপ্রিল ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সঙ্গে সাংগঠনিক অভিভাবক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের…