Category: সংবাদ শিরোনাম

  • ঈদ যাত্রায় প্রাণ গেল ৩ জনের

    ঈদ যাত্রায় প্রাণ গেল ৩ জনের

    ডেস্ক রিপোর্ট: বাগেরহাটের ফকিরহাটে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ তিন জন নিহত হয়েছে। রোববার সকালে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল-ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে আয়ান শেখ নামের দশ মাস বয়সী এক শিশু রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আয়ান শেখ টাঙ্গাইল…

  • দুই বছর পর ঈদের জামাতের জন্য প্রস্তুত হচ্ছে শোলাকিয়া ও গোর-এ-শহিদ ঈদগাহ

    দুই বছর পর ঈদের জামাতের জন্য প্রস্তুত হচ্ছে শোলাকিয়া ও গোর-এ-শহিদ ঈদগাহ

    ডেস্ক রিপোর্ট: মহামারির খারাপ সময় কাটিয়ে দুই বছর পর ঈদের জামাতের জন্য প্রস্তুত হচ্ছে কিশোরগঞ্জের শোলাকিয়া ও দিনাজপুরের গোর-এ শহিদ ঈদগাহ ময়দান। ফের খোলা ময়দানে নামাজ আদায়ের ঘোষণায় খুশি মুসল্লিরাও। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নেয়া হচ্ছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। করোনার কারণে দু’বছর না হলেও এবার ঈদের জামাতের জন্য বৃহৎ…

  • চিরনিদ্রায় শায়িত সাবেক অর্থমন্ত্রী মুহিত

    চিরনিদ্রায় শায়িত সাবেক অর্থমন্ত্রী মুহিত

    ডেস্ক রিপোর্ট: আবুল মাল আবদুল মুহিতের ভাষায়, তিনি ছিলেন ‘একান্তভাবে সিলেটের মানুষ’। সাবেক এই অর্থমন্ত্রীকে ফুলেল শ্রদ্ধায় চিরবিদায় জানালো তার জন্মভূমির বাসিন্দারা। মুহিতের মৃত্যুতে দুই দিনের শোক ঘোষণা করেছে সিলেট জেলা আওয়ামী লীগ ও মহানগর আওয়ামী লীগ। নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেছেন, ঈদের পরদিন থাকছে মিলাদ ও দোয়া মাহফিল। হাফিজ কমপ্লেক্স থেকে রোববার দুপুর ১২টায়…

  • আবুল মাল আবদুল মুহিত আর নেই

    আবুল মাল আবদুল মুহিত আর নেই

    সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। এম এ মুহিতের ভাই বাংলাদেশ পল্লী শিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান এ এস এ মুয়িয সুজন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি…

  • ধর্মীয় ভাবগাম্ভীর্যে দেশজুড়ে পালিত হচ্ছে পবিত্র শবে কদর

    ধর্মীয় ভাবগাম্ভীর্যে দেশজুড়ে পালিত হচ্ছে পবিত্র শবে কদর

    ডেস্ক রিপোর্ট: যথাযথ মর্যাদায় ও মাহে রমজানের ধর্মীয় ভাবগাম্বীর্যে ইবাদত বন্দেগির মধ্য দিয়ে সারাদেশে পালিত হচ্ছে পবিত্র শবে কদর- লাইলাতুল কদর। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাতে রাজধানী ঢাকার বায়তুল মোকাররমসহ সারাদেশে মসজিদে মসজিদে ধর্মপ্রাণ মুসল্লির ঢল নামে। স্বাস্থ্যবিধি মেনে অনেক মুসল্লিইবাদত বন্দেগির মাধ্যমে শবে কদর পালন করেন। মহিমান্বিত এই রজনীতে ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র এশার নামাজ, তারাবি…

  • ৫ দিনের রিমান্ডে ঢাকা কলেজের দুই শিক্ষার্থী

    ৫ দিনের রিমান্ডে ঢাকা কলেজের দুই শিক্ষার্থী

    ডেস্ক রিপোর্ট: নিউমার্কেটের সংঘর্ষে কুরিয়ার সার্ভিস কর্মী নাহিদ হত্যায় জড়িত থাকার অভিযোগে ঢাকা কলেজের ৫ শিক্ষার্থীর দুইদিন করে রিমান্ড দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাঁদের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। রিমান্ডে নেওয়া ৫ ছাত্র হলেন- ঢাকা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র আব্দুল কাইয়ুম, সমাজবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র…

  • মন্দিরে পবিত্র কোরআন, আটক ১

    মন্দিরে পবিত্র কোরআন, আটক ১

    ডেস্ক রিপোর্ট: পটুয়াখালীর বাউফলে মন্দিরে পবিত্র কোরআন শরিফ রাখার সময় ইদ্রিস খান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা দায়ের হয়েছে। ৪৫ বছর বয়স্ক ইদ্রিস খানের গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জের শাপলাখালি ইউনিয়নে। তবে তিনি পটুয়াখালীর দুমকীর জলিসা এলাকায় বসবাস করেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।…

  • ফেসবুকে গুজব ছড়ানোয় মেয়র তাপসের মামলা

    ফেসবুকে গুজব ছড়ানোয় মেয়র তাপসের মামলা

    ডেস্ক রিপোর্ট: রাজধানীর নিউ মার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনায় গুজব ছড়ানোর অভিযোগে বেশ কয়েকজনের নাম উল্লেখ করে শাহবাগ থানায় মামলা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। দক্ষিণ সিটি করপোরেশনের আইনজীবী ব্যারিস্টার মেসবাহুর রহমান জানান, ফেসবুকে গুজব ছড়ানোয় মেয়রের পক্ষে তার ব্যক্তিগত সহকারী মনিরুল ইসলাম ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন। পুলিশ সূত্রে…

  • ঈদের ছুটিতে ঢাকা ছাড়ছে নাগরিকরা

    ঈদের ছুটিতে ঢাকা ছাড়ছে নাগরিকরা

    ডেস্ক রিপোর্ট: রাজধানীর কারওয়ান বাজার থেকে গাবতলী, সাড়ে আট কিলোমিটারেরও বেশি। কিন্তু, বুধবার বিকেলে একটি মাইক্রোবাসে করে যেতে সময় লাগল মাত্র ১৭ মিনিট। অথচ, অন্যান্য সময় দিনের বেলা এ পথ পাড়ি দিতে অন্তত এক ঘণ্টা লেগে যায়। যদিও গাবতলী গিয়ে দেখা গেল বাসের জটলা। কারওয়ান বাজার-ফার্মগেট মাড়িয়ে শ্যামলী হয়ে গাবতলী, এই একই পথ ধরে ফেরার…

  • তীব্র তাপপ্রবাহ ও অসহনীয় গরম থাকবে আরও তিনদিন

    তীব্র তাপপ্রবাহ ও অসহনীয় গরম থাকবে আরও তিনদিন

    ওয়েদার ডেস্ক: তীব্র তাপপ্রবাহ ও অসহনীয় গরম থাকবে আরও তিনদিন। দু’একদিনের মধ্যে ঢাকার বাইরে বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা বললেও আবহাওয়া অফিস আপাতত ঢাকায় কিংবা আশপাশে বৃষ্টির সুখবর দিতে পারছে না। রাজধানীতে এমন তাপমাত্রা থাকবে কমপক্ষে তিনদিন। বৈশাখের খরতাপে অতীষ্ট নাগরিক জীবন। একদিকে তীব্র যানজট অন্যদিকে কাঠফাটা গরম। সকাল থেকে বিকেল পর্যন্ত সময়ের সাথে পাল্লা দিয়ে…