Category: সংবাদ শিরোনাম
-

সিলিন্ডার প্রতি ১৪ টাকা বাড়ল গ্যাসের দাম
ডেস্ক রিপোর্ট: রান্নার কাজে বহুল ব্যবহৃত এলপি গ্যাসের সিলিন্ডারে দাম বাড়ল ১৪ টাকা। ১২ কেজির দাম ১২৫৪ টাকা ও যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস লিটার প্রতি ৫৮.৪৬ টাকা নির্ধারন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গতমাসে ১২ কেজি সিল্ডারের মূল্য ছিল ১২৪২ টাকা, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস লিটার প্রতি ৫৭.৯১ টাকা ছিল। নতুন দর সন্ধ্যা ৬টার পর থেকে…
-

করোনা আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু
ডেস্ক রিপোর্ট: দেশে করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। আগের দিনে এই রোগে মারা গিয়েছিল ৬ জন। এ সময়ে সংক্রমণ বেড়েছে ২ দশমিক ৩১ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার জানানো হয়েছে, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৬২ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ। বুধবার করোনায় শনাক্তের হার…
-

আগামী ৭ জুলাইয়ের মধ্যে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের নির্দেশ
ডেস্ক রিপোর্ট: সাত জুলাই এর মধ্যে গার্মেন্টসসহ সকল সেক্টরের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের জন্য মালিকদের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। রোববার (৩ জুলাই) শ্রম মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে প্রতিমন্ত্রী বলেন, গার্মেন্টসসহ রাষ্ট্রায়ত্ব, বেসরকারি, প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক সকল খাতের শ্রমিকদের ঈদুল আযহার বোনাস, জুন মাসের বেতন এবং যদি কোন শ্রমিকের কোন…
-

সারা দেশে বন্যায় আরও ৭ জনের মৃত্যু
ডেস্ক রিপোর্ট: সারা দেশে বন্যায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত বন্যায় মোট মৃত্যুর সংখ্যা ১০২। এর মধ্যে সিলেটেই মারা গেছেন ৫৬ জন, রংপুর বিভাগে ১০ জন এবং ৩৫ জন ময়মনসিংহ বিভাগে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বন্যা বিষয়ক এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এছাড়া…
-

বৃষ্টি আর টাইগারদের পারফর্ম্যান্সে পরিত্যাক্ত ম্যাচ
স্পোর্টস প্রতিবেদন: দুই দফায় ওভার কর্তনের পর বাংলাদেশের ইনিংসের আর এক ওভার বাকি ছিল। দ্বিতীয় দফায় বৃষ্টি নামার পর ম্যাচের দৈর্ঘ্য আরও কমে আসবে বলে অনুমান করা হচ্ছিল। বৃষ্টি থামার পর ডাগ আউটে দুই অধিনায়কের সঙ্গে কথা বলতে দেখা যায় আম্পায়ারদ্বয়কে। ক্যারিবিয়ান ক্যাপ্টেন নিকলাস পুরানকে রাজি করাতে একটু বেগ পেতে হয়েছে আম্পায়ারদের। এক আম্পায়ার তো…
-

চট্টগ্রামের পাহাড়তলী থেকে স্থানীয় কাউন্সিলেরের বাসা থেকে পূত্রবধুর লাশ উদ্ধার
ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের পাহাড়তলী থেকে স্থানীয় কাউন্সিলর নুরুল আমিনের পূত্রবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ জুলাই) মধ্যম সরাইপাড়ার আমিন ভবন থেকে মারদেহটি উদ্ধার করা হয়। নিহত ২২ বছর বয়সী রেহনুমা ফেরদৌস ওই এলাকার নওশাদ আমিনের স্ত্রী এবং সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আমিনের পুত্রবধূ। এছাড়াও নিহতের বাবা তারেক ইমতিয়াজ ইমু আলকরন ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি।…
-

এবার পোশাক শ্রমিকদের জন্য চালু হচ্ছে বিশেষ ট্রেন
ডেস্ক রিপোর্ট: কয়েকদিন পর ঈদুল আজহা, যাত্রীদের প্রধান চাহিদা এখন ট্রেন। এবার পোশাক কারখানার শ্রমিকদের জন্য বিশেষ ট্রেন থাকছে। জয়দেবপুর থেকে ওই ট্রেনের টিকিট নেওয়া যাবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। শনিবার (২ জুলাই) কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের জন্য উন্নতমানের ট্রলি সরবরাহ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চীন থেকে আমদানি করা উন্নতমানের ৫০টি…
-

ক্ষমা চাইলেন শামিম ওসমান
ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো আল্লাহওয়ালা মানুষ আমি জীবনে খুব কমই দেখেছি। উনি আমাদের আগামী প্রজন্মের জন্য সম্পদ। শনিবার সপরিবারে হজে যাওয়ার সময় এক ভিডিওবার্তায় তিনি এ কথা বলেন। শামীম ওসমান বলেন, আমি একজন মানুষ, মানুষ মাত্রই ভুল করে। যারা আমাকে পছন্দ ও অপছন্দ করেন, আমি সবার…
-

পাগলা মসজিদের দানসিন্দুক থেকে এবার মিলল ৩ কোটি ৬০ লাখ হাজার টাকা
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানসিন্দুক থেকে এবার তিন কোটি ৬০ লাখ ২৭ হাজার ৪১৫ টাকা পাওয়া গেছে। এর আগে চলতি বছরের ১২ মার্চ সর্বশেষ দান সিন্দুক খোলার পর এ যাবৎকালের সর্বোচ্চ ৩ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ২৯৫ টাকা পাওয়া গিয়েছিল। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে আজ শনিবার সকাল ৯টা থেকে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের…
-

করোনায় বেড়েই চলেছে মৃতের সংখ্যা
ডেস্ক রিপোর্ট: করোনায় দেশে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছে ১১০৫ জন। শনাক্তের হার ১৩ শতাংশের বেশি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে আজ শনিবার এসব তথ্য জানা গেছে। তথ্য বলছে—শেষ ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ১০৫ জন শনাক্ত হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আজ…