Category: সংবাদ শিরোনাম
-

প্রেমিকাকে দেখতে তামিলনাড়ুর ছেলে বরিশালে
আন্তর্জাতিক ডেস্ক : ভালোবাসার টানে ভারতের দক্ষিণে অবস্থিত তামিলনাড়ু থেকে বরিশালে এসে বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছেন প্রেমিকাকে। শুধু একটি বার দেখা না করে বরিশাল ছাড়তে চাচ্ছেন না প্রেমকান্ত নামের ওই যুবক। পুলিশ ও সাংবাদিকদের দারস্থ হয়েছেন ওই যুবক। আর এ সময় তিনি জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার ড্যান্স দেখে প্রেমে মজেছে বাংলাদেশের বরগুনার তালতলী উপজেলার এক…
-

এবার কমল ১২ কেজি এলপিজির দাম
ডেস্ক রিপোর্ট : দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম এবার কমেছে। এখন ১২ কেজির সিলিন্ডারের এলপিজি কিনতে ১ হাজার ২১৯ টাকা লাগবে। এত দিন এ জন্য দিতে হচ্ছিল ১ হাজার ২৫৪ টাকা। সে হিসাবে ১২ কেজি এলপিজির দাম কমল ৩৫ টাকা। আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে এ দাম কার্যকর হবে। এর আগের মাসে…
-

৪১ হাজার ৬৮০ হাজি দেশে ফিরেছেন
ডেস্ক রিপোর্ট : পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে ৪১ হাজার ৬৮০ জন হাজি দেশে ফিরেছেন। হজ বুলেটিনের এক প্রতিবেদনে আজ সোমবার এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ হজ ম্যানেজমেন্ট পোর্টালের প্রতিদিনের বুলেটিনে বলা হয়েছে—আগামী ৪ আগস্ট হজফেরত যাত্রীদের শেষ ফ্লাইট ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। এ ছাড়া হজ বুলেটিনে বলা হয়েছে—পবিত্র হজ পালন শেষে ১৪…
-

এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
ডেস্ক রিপোর্ট : বন্যার কারণে স্থগিত হওয়া চলতি বছরের এসএসসি পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে। রোববার (৩১ জুলাই) পরীক্ষার রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা । বন্যার কারণে স্থগিত হওয়া চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা মধ্য-আগস্টে শুরু করতে চেয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু ওই সময় দেশে বন্যার আশঙ্কা থাকায় পরীক্ষা…
-

স্বজনদের কাছে দেওয়া হলো সেই ১১ জনের লাশ
ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামের মিরসরাইয়ে খৈয়াছড়া ঘুরতে গিয়ে লাশ হওয়া ১১টি মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করেছে রেলওয়ে পুলিশ। শুক্রবার (২৯ জুলাই) রাতে সকল আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রেলওয়ে পুলিশ সুপার হাছান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে আমরা হস্তান্তর করেছি। নিহত ১১…
-

সারা দেশে বৃষ্টির পূর্বাভাস
ডেস্ক রিপোর্ট : আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস বলা হয়, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে…
-

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট
ডেস্ক রিপোর্ট : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর পর্যন্ত অন্তত ৩৫ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন বাস, অ্যাম্বুল্যান্স ও প্রাইভেট কার যাত্রীরা। বৃহস্পতিবার ভোর রাতে দাউদকান্দির মাধাইয়া এলাকার নুরীতলা এলাকায় একটি লরি রাস্তায় উল্টে পড়ে যায়। এতে দুই লেনের গাড়ি এক লেনে চলা শুরু করে। যে কারণে সড়কে এ…
-

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, বেড়েছে শনাক্ত
ডেস্ক রিপোর্ট : সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে আরও ৯৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ৩০১ জন হাসপাতালে ভর্তি আছেন। এদিকে গতকালও ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার…
-

চবিতে ছাত্রী হেনস্তার ঘটনায় আরও ৪ জন বহিষ্কার
ডেস্ক রিপোর্ট : ২০২১ সালে দুই ছাত্রীকে হেনস্তার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চার শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার বেলা সাড়ে ১২টায় উপাচার্য দফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন। বহিষ্কৃতরা হলেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের জান্নাতুল ইসলাম রুবেল, দর্শন বিভগের মো.…
-

চবি ছাত্রীকে হেনস্তার ঘটনায় তিন ছাত্রসহ গ্রেফতার ৪
ডেস্ক রিপোর্ট : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীকে হেনস্তার ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে র্যাব। তিনজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং একজন বহিরাগত। বহিরাগত একজনও চবি শাখা ছাত্রলীগের সাথে জড়িত বলে জানা যায়। র্যাব-৭-এর অতিরিক্ত পুলিশ সুপার ও হাটহাজারি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. মাহফুজুর রহমান আজ শনিবার সকাল এগারোটায় এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, শুক্রবার মধ্যরাতে চট্টগ্রামের রাউজান…