Category: সংবাদ শিরোনাম
-

‘আগামী বছর এসএসসি পরীক্ষা এগিয়ে আনা হবে’
ডেস্ক রিপোর্ট : শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক জানিয়েছেন, আগামী বছর এসএসসি ও সমমানের পরীক্ষা এগিয়ে আনা হবে। আজ বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এ বছরে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। আবু বকর ছিদ্দীক বলেন, ‘বন্যাসহ কিছু কারণে এ বছর সেপ্টেম্বর মাসে পরীক্ষা…
-

এসএসসি পরীক্ষা: যশোর বোর্ডে পরীক্ষার্থী এক লাখ ৭০ হাজার
ডেস্ক রিপোর্ট : বাংলা প্রথমপত্র পরীক্ষার মধ্য দিয়ে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। নিম্নচাপের কারণে বৃষ্টির সম্ভাবনা থাকায় পরীক্ষার্থীরা সকালে আগেভাগেই কেন্দ্রে পৌঁছে যায়। এ বছর যশোর শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী এক লাখ ৭০ হাজার ৩৭৭ জন। গত বছরের তুলনায় এ সংখ্যা ২৩ হাজার কম। করোনার কারণে এ বছর পরীক্ষার বিষয়, নম্বর ও…
-

এসএসসি পরীক্ষা: প্রশ্নফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা
ডেস্ক রিপোর্ট : রাত পোহালেই বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) পরীক্ষায় বসছে চলতি বছরের এসএসসি ও সমমানের ২১ লাখ পরীক্ষার্থী। এবার কমেছে প্রশ্নের মান ও পরীক্ষার সময়। ইতোমধ্যেই কেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জাম। আর প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই জানিয়ে আন্তঃশিক্ষা বোর্ড বলছে, প্রশ্নফাঁসের গুজব ছড়ালে নেয়া হবে কঠোর ব্যবস্থা। একদিকে করোনা, তারপর বন্যা। তাই নির্ধারিত সময়ের সাত মাস…
-

এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল
ডেস্ক রিপোর্ট : আগামীকাল বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষা। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের আওতায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় গ্রহণ নেবে। সারাদেশে ২৯ হাজার ৫৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ৩ হাজার ৭৯০টি…
-

ব্রিটেনের নতুন রাজা চার্লস
আন্তর্জাতিক ডেস্ক : রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর যুক্তরাজ্যের নতুন রাজা হয়েছেন তাঁর বড় ছেলে চার্লস। তিনি প্রিন্স অব ওয়েলস হিসেবে এতদিন পরিচিত ছিলেন। এখন থেকে তিনি রাজা তৃতীয় চার্লস নামে পরিচিত হবেন। আগামীকাল শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি নিজেকে রাজা হিসেবে ঘোষণা দেওয়ার কথা রয়েছে। লন্ডনের সেন্ট জেমস প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই ঘোষণা…
-

১৫ সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা শুরু, সময় ২ ঘণ্টা
ডেস্ক রিপোর্ট : আগামী ১৫ সেপ্টেম্বর থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে। এসব পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়ার জন্য ১২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ২১ দিন সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। ডা. দীপু মনি বলেন, ‘আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি ও…
-

নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে ব্যবসা-বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদ-নদীর পানি বণ্টন ও রোহিঙ্গা সমস্যা সমাধানে সহযোগিতার মতো বিষয়গুলো আলোচ্যসূচির শীর্ষে থাকবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট আজ সোমবার…
-

সপ্তাহে যে দুই দিন বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান
ডেস্ক রিপোর্ট : বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশে দুদিন (শুক্রবার ও শনিবার) শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ সোমবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। নির্দেশনায় বলা হয়েছে, ‘চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ শুক্রবার ও শনিবার…
-

উত্তরায় গার্ডার দুর্ঘটনায় মামলা : ১০ জনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ
ডেস্ক রিপোর্ট : রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ পাঁচজন নিহতের ঘটনায় ১০ জনের বিরুদ্ধে অবহেলাজনিত হত্যার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলার পরে বিচারক শুনানি শেষে মামলাটি উত্তরা পশ্চিম থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এই আদেশ দেন। এই আদালতে আজ নিহত আইয়ুব হোসেন…
-

দৈনিক মজুরি ১৪৫ টাকা করার প্রস্তাব সরকারের, মহাসড়কে চা শ্রমিকেরা
ডেস্ক রিপোর্ট : চাশ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা করার প্রস্তাব দিয়েছে সরকার। এর আগে গত ১৭ আগস্ট শ্রম অধিদপ্তরে শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের বৈঠক থেকে দৈনিক মজুরি ১৪০ টাকা করার প্রস্তাব দিলেও তা প্রত্যাখান করেছেন শ্রমিকেরা। এদিকে, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের পূর্ণদিবস কর্মবিরতির আজ অষ্টম দিন। আন্দোলনরত শ্রমিকরা মহাসড়কে নেমে…