Category: সংবাদ শিরোনাম
-

চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্তের রেকর্ড, আক্রান্ত ১৪১
ডেস্ক রিপোর্ট : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪১ জন। এরমধ্যে ঢাকার হাসপাতালেই ভর্তি হয়েছে ১২৮ জন। এটি চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ। আজ শনিবার (২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। বর্তমানে দেশে সর্বমোট ৩৯৭…
-

দেশের চার বিভাগে হালকা বৃষ্টির আভাস
ডেস্ক রিপোর্ট : দেশের চার বিভাগে স্বল্প পরিসরে শনিবার হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় (১ থেকে ২৫…
-

ভারতে ট্রেন দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
ডেস্ক রিপোর্ট : ভারতের ওড়িষ্যায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (৩ জুন) সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় এ তথ্য জানিয়েছে। শোকবার্তায় জানানো হয়েছে, ভারতের ওড়িষ্যায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্ঘটনায় হতাহতের ঘটনায়…
-

জুন মাসের দ্বিতীয় সপ্তাহে বর্ষার বিস্তার
ডেস্ক রিপোর্ট : বর্ষা মৌসুমেও পিছু ছাড়বে না গরম। আবহাওয়া অধিদপ্তর বলছে, জুন মাসের দ্বিতীয় সপ্তাহে দেশজুড়ে বিস্তার ঘটবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর। সেই সঙ্গে মৌসুমী নিম্নচাপ ও ভারি বর্ষণের উত্তর পূর্বাঞ্চলে বন্যার আভাস রয়েছে। এ মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান জানান, এ মাসে বঙ্গোপসাগরে ১-২ টি লঘুচাপ সৃষ্টি হতে পারে; এরমধ্যে একটি মৌসুমী…
-

জুনে কমতে পারে বৃষ্টি , বাড়বে তাপমাত্রা
ডেস্ক রিপোর্ট : চলতি জুন মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি এবং বৃষ্টি কম থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার (১ জুন) আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে গঠিত বিশেষজ্ঞ কমিটি এই পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির…
-

ইলিশ উৎপাদনে বিশ্বে প্রথম অবস্থানে বাংলাদেশ
ডেস্ক রিপোর্ট : বিশ্বে ইলিশ উৎপাদনে প্রথম ও চাল উৎপাদনে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। এছাড়া পাট উৎপাদনে দ্বিতীয়, চা উৎপাদনে চতুর্থ, মাছ উৎপাদনে দ্বিতীয়, সবজি উৎপাদনে তৃতীয়, পেঁয়াজ উৎপাদনে তৃতীয়, আলু ও আম উৎপাদনে সপ্তম, ছাগল উৎপাদনে চতুর্থ ও ছাগলের মাংস উৎপাদনে সপ্তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার (১ জুন) জাতীয় বাজেট ২০২৩-২৪ উপস্থাপনের সময়…
-

দাম কমেছে সবজির
ডেস্ক রিপোর্ট : সপ্তাহের ব্যবধানে রাজধানীতে সবজির দাম কিছুটা কমেছে। আজ শুক্রবার (২ জুন) রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা, মিরপুর, যাত্রবাড়ী, শনির আখড়াসহ কয়েকটি এলাকায় গিয়ে দেখা গেছে সপ্তাহের ব্যবধানে সবজির দাম কিছুটা কমেছে। কারওয়ান বাজারে গিয়ে দেখা গেছে, অধিকাংশ সবজি ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে বিক্রি হচ্ছিল ছিল ৬০ থেকে…
-

মেসির পিএসজি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা , নতুন গন্তব্য কোথায় ?
স্পোর্টস ডেস্ক : গুঞ্জন যতটা রটে তার কিছুটা হলেও বটে। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির সঙ্গে এই প্রবাদটা অনেকটাই মিলে যায়। অনেকদিন ধরেই ফরাসি ক্লাব পিএসজি ছাড়ছেন মেসি, এমন নানা গুঞ্জন শোনা গেলেও অবশেষে আনুষ্ঠানিকভাবে মেসির ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন পিএসজির কোচ ক্রিস্টোফার গালতিয়ের। আজ বৃহস্পতিবার (১ জুন) জনপ্রিয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, লিগ…
-

চলতি মাসে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’
ডেস্ক রিপোর্ট : চলতি জুন মাসের মাঝামাঝি সময়ে দেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। গতকাল বুধবার আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তাফা কামাল পলাশ এই তথ্য জানিয়েছেন। তবে আবহাওয়া অধিদপ্তরের কাছে ঘূর্ণিঝড়ের কোনো তথ্য নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুল হামিদ। মোস্তাফা কামাল পলাশ জানিয়েছেন, জুন মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ আঘাত হানতে…
-

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৯৫
ডেস্ক রিপোর্ট : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৫ জন। আজ বুধবার (৩১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নতুন আক্রান্ত ৮২ জন ঢাকার ও ১৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।…