Category: সংবাদ শিরোনাম
-

বিএনপি যাদের কথায় এখন নাচছে, একদিন তারাই বিএনপিকে খাবে
ডেস্ক রিপোর্ট : ‘যাদের কথায় বিএনপি এখন নাচছে, একদিন তারাই বিএনপিকে খাবে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘একমাত্র শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর আমরাই করেছি। বিএপির মুখে আজ ভোটাধিকার ও গণতন্ত্রের কথা শুনলে হাসি পায়। গণতন্ত্র ও ভোটাধিকার আওয়ামী লীগই প্রতিষ্ঠা করেছে, বিএনপি করেনি।’ প্রধানমন্ত্রী আজ বুধবার (৭ জুন) ঐতিহাসিক…
-

লোডশেডিংয়ের সমাধান চলতি মাসেই
ডেস্ক রিপোর্ট : দেশে তীব্র গরম বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে লোডশেডিংও। এই সংকট কবে শেষ হবে তা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, ‘লোডশেডিং বেশিদিন থাকবে না। এ মাসের মধ্যে সমাধান করতে পারব।’ আজ মঙ্গলবার (৬ জুন) জাতীয় সংসদে ২০২৩-২০২৪ অর্থবছরের সম্পূরক বাজেটে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের মঞ্জুরি দাবির ওপর ছাঁটাই…
-

হঠাৎ করে কেন এত বিদ্যুৎ সংকট এর মুখে বাংলাদেশ ?
ডেস্ক রিপোর্ট : জ্যৈষ্ঠের তীব্র গরমে জনজীবন যখন হাঁসফাঁস করছে তখন ঘন ঘন লোডশেডিং সেই জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে। ঘরের বাইরের প্রখর রোদ আর গরমের উত্তাপে ঘরের মধ্যেও মানুষজন থাকতে পারছে না। বিদ্যুৎ বিভাগের দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে জানা যায়, তাপমাত্রা অত্যধিক বৃদ্ধির কারণে বিদ্যুতের চাহিদাও বেড়েছে। আবার জ্বালানি সংকট ও রক্ষণাবেক্ষণের কারণে বেশ…
-

উন্নতি দেখলে দেশের কিছু কুলাঙ্গার ষড়যন্ত্র করে বেড়ায়
ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচন আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। মানুষের উন্নতি দেখলে কিছু কুলাঙ্গার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ও অপপ্রচার চালায়। যারা আমাদের স্বাধীনতা যুদ্ধে সমর্থন দেয়নি, সেদেশের সঙ্গেই হচ্ছে তাদের আত্মীয়তা। আজ সোমবার (৫ জুন) আওয়ামী লীগের বিভিন্ন জেলার নেতারা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।…
-

সর্বোচ্চ তাপমাত্রা ছাড়াল ৪১ ডিগ্রি
ডেস্ক রিপোর্ট : দেশের দুটি জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং ৫০টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে দেশে সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার (৫ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, নীলাফামারী ও…
-

শুধু বিদ্যুৎ নয়, সব জিনিস ব্যবহারে সাশ্রয়ী হতে হবে
ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবাইকে অনুরোধ করব বিদ্যুৎ ব্যবহারে একটু সাশ্রয়ী হতে হবে। শুধু বিদ্যুৎ নয়, সব জিনিস ব্যবহারেই সাশ্রয়ী হতে হবে। সেই সঙ্গে আমাদের খাদ্য উৎপাদনও বাড়াতে হবে। আমাদের চেষ্টা করে যেতে হবে। আজ রোববার (৪ জুন) জাতীয় সংসদে উত্থাপিত শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সরকার…
-

আগামীকাল পেঁয়াজ আমদানির অনুমতি দেবে কৃষি মন্ত্রণালয়
ডেস্ক রিপোর্ট : আগামীকাল সোমবার (৫ জুন) থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে কৃষি মন্ত্রণালয়। পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সীমিত আয়ের, শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবসহ ভোক্তাদের স্বার্থরক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। আজ রোববার (৪ জুন) বিকেলে কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। গত বেশ কয়েকদিন ধরে দেশের বাজারে পেঁয়াজের…
-

১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আভাস
ডেস্ক রিপোর্ট : ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নয়নের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ রোববার (৪ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেছেন, আর্থিক ও সমন্বয়হীনতাসহ নানা কারণে এই সমস্যা সমাধান সম্ভব হয়নি। তবে, তা নিয়ে শঙ্কার কারণ নেই। পরিস্থিতি…
-

ভারতে ট্রেন দুর্ঘটনায় খোঁজ মিলছে না ৪ জন বাংলাদেশির , আহত ২
ডেস্ক রিপোর্ট : ভারতের উড়িষ্যার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আহত হয়েছেন দুই বাংলাদেশি। চার বাংলাদেশির এখনো কোন সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। শুক্রবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের হাওড়া স্টেশন থেকে ৩.১৫ মিনিট নাগাদ করমন্ডল এক্সপ্রেস ট্রেনটি চেন্নাইয়ের উদ্দেশে ছেড়ে যায়। সন্ধ্যা ৭ টা নাগাদ সেটি বালাসোরের বাহানাগা বাজার নামক জায়গায় দুর্ঘটনার মুখে পড়ে। সেই অভিশপ্ত ট্রেনটিতে…
-

ভারতের ট্রেন দুর্ঘটনায় বেচে যাওয়া বাংলাদেশীর যা জানালেন
ডেস্ক রিপোর্ট : চিকিৎসার জন্য স্ত্রী ববিতা সুলতানকে নিয়ে ভারতের চেন্নাইয়ের উদ্দেশে যাত্রা করেছিলেন ঢাকার মিরপুরের ব্যবসায়ী সাজ্জাদ আলী (৩৪)। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটা নাগাদ কলকাতার হাওড়া জেলার শালিমার স্টেশন থেকে উঠেছিলেন করমণ্ডল এক্সপ্রেসে। সন্ধ্যা সাতটার কিছু পরে জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন তাঁরা। এখনো ওই ঘটনার ধাক্কা সামলে উঠতে না পারা সাজ্জাদ…