Category: সংবাদ শিরোনাম

  • নিউইয়র্কে কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন

    নিউইয়র্কে কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন

    ডেস্ক রিপোর্ট: কুমিল্লা নামেই বিভাগ চাই, এ ব্যাপারে আপোষ নাই”  এই শ্লোগানে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে মানববন্ধন  অনুষ্ঠিত হয়েছে। ২০ জুন মংগলবার সন্ধ্যায় নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত  জ্যাকসন হাইটস নবান্ন’র সামনে  অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রে  কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটির আহবায়ক সারোয়ার খান বাবু, সদস্য সচিব সাংবাদিক এসএম সোলায়মান,  প্রধান সমন্বয়ক মামুন মিয়াজী, যুগ্ন সমন্বয়ক মিয়া মোহাম্মদ দুলালসহ…

  • গভীর রাতে পদ্মা সেতু থেকে অটোরিকশাচালকের ঝাঁপ

    গভীর রাতে পদ্মা সেতু থেকে অটোরিকশাচালকের ঝাঁপ

    ডেস্ক রিপোর্ট : পদ্মা সেতু থেকে গভীর রাতে অটোরিকশাচালক নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন। রোববার (১৮ জুন) রাত ২টা ৪৫ মিনিটের দিকে পদ্মা সেতুর ২১ নম্বর পিলার সংলগ্ন পদ্মা সেতুর উপর থেকে ঝাঁপ দেন অজ্ঞাতনামা অটোরিকশাচালক। এ ঘটনায় সকাল ১০টা থেকে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে এখনও তাঁর খোঁজ মেলেনি। জানা যায়,…

  • ঈদুল আজহা ২৮ জুন , সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে

    ঈদুল আজহা ২৮ জুন , সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে

    ডেস্ক রিপোর্ট : সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটির তুমাইয়ের শহর থেকে এই চাঁদ দেখা যায়। এর ফলে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৮ জুন। আর ২৭ জুন পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। খবর আরব নিউজের। এটিভি বাংলা / হৃদয়

  • এশিয়ার তিন দেশে ঈদ ২৯ জুন

    এশিয়ার তিন দেশে ঈদ ২৯ জুন

    ডেস্ক রিপোর্ট : দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। দেশে দেশে শুরু হয়েছে ঈদের প্রস্তুতি। ইতোমধ্যে তিন দেশ ঈদের দিনক্ষণ ঘোষণা করেছে। দেশগুলোতে ঈদ হবে আগামী ২৯ জুন। আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের বরাতে আজ রোববার (১৮ জুন) এ তথ্য জানিয়ে গালফ নিউজ। দুবাইভিত্তিক গণমাধ্যমটি জানিয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র আজ ঈদুল আজহা হবে এমন দেশের তালিকা ঘোষণা করেছে।…

  • বাংলাদেশ কখনও বাইরের হস্তক্ষেপের কাছে মাথা নত করবে না

    বাংলাদেশ কখনও বাইরের হস্তক্ষেপের কাছে মাথা নত করবে না

    ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্পষ্টভাবে বলেছেন, একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ কখনোই বাইরের কোনো হস্তক্ষেপের কাছে মাথা নত করবে না। স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রোববার (১৮ জুন) গণভবনে আয়োজিত বিশেষ দরবার (সমাবেশ) অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কারও হস্তক্ষেপের কাছে মাথা নত করব না। এটা আমাদের সিদ্ধান্ত।’ বাংলাদেশ…

  • ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

    ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

    ডেস্ক রিপোর্ট : দেশের ছয়টি অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোর জন্য ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়েছে। আজ রোববার (১৮ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, রাজশাহী, পাবনা, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের…

  • টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৮৯ বছরের মধ্যে বৃহত্তম জয়ের রেকর্ড বাংলাদেশের

    টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৮৯ বছরের মধ্যে বৃহত্তম জয়ের রেকর্ড বাংলাদেশের

    স্পোর্টস ডেস্ক : সাদা পোশাকে ২৩ বছর কাটিয়ে এখন অনেকটাই পরিণত বাংলাদেশ। ওয়ানডে, টি-টোয়েন্টির মতো টেস্টেও এখন বাংলাদেশ সমীহ জাগানিয়া দল। তারই প্রমাণ হিসেবে এবার আফগানিস্তানকে ৫৪৬ রানের ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের এ জয় তৃতীয় সর্বোচ্চ হিসেবে রেকর্ডবুকে জায়গা করে নিয়েছে। প্রায় দেড়শ বছর ও আড়াই হাজার টেস্টের ইতিহাসে এর…

  • রাজধানীর আকাশে মেঘ

    রাজধানীর আকাশে মেঘ

    ডেস্ক রিপোর্ট : রাজধানীর আকাশ মেঘে ঢাকা। আজ শনিবার (১৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয়েছে বৃষ্টি। এতে প্রচণ্ড গরমে কিছুটা স্বস্তি ফিরে পেয়েছেন রাজধানীবাসী। আবহাওয়া অধিদপ্তর আজ সকাল ৯টার পূর্বাভাসে ঢাকা বিভাগের অনেক জায়গায় বৃষ্টির কথা জানিয়েছিল। অধিদপ্তর পূর্বাভাসে জানায়, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, রংপুর ও ঢাকা বিভাগের অনেক জায়গায়…

  • বাসার উদ্দেশে খালেদা জিয়া

    বাসার উদ্দেশে খালেদা জিয়া

    ডেস্ক রিপোর্ট : হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ শনিবার (১৭ জুন) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওনা হন। দলের চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১২ জুন দিনগত রাতে বিএনপি চেয়ারপারসনকে এভার কেয়ার হাসপাতালে…

  • তিন জেলায় তীব্র তাপপ্রবাহ

    তিন জেলায় তীব্র তাপপ্রবাহ

    ডেস্ক রিপোর্ট : দেশের তিন জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। অপরদিকে তিন বিভাগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের…