Category: সংবাদ শিরোনাম
-

এসএসসি পরীক্ষার ফল এ মাসের শেষ সপ্তাহে
ডেস্ক রিপোর্ট : এসএসসি ও সমমান পরীক্ষার ফল চলতি জুলাই মাসের শেষ সপ্তাহে প্রকাশ করা হবে। আগামী ২৫, ২৬ অথবা ২৭ জুলাই এসএসসি পরীক্ষার ফলপ্রকাশ করতে চায় শিক্ষা বোর্ডগুলো। এ তিন দিনের যেকোনো একটি দিন ফলপ্রকাশের জন্য প্রস্তাব করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রস্তাব পাঠাতে আন্তশিক্ষা…
-

দাম কমল এলপিজির
ডেস্ক রিপোর্ট : তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৫ টাকা কমিয়ে ৯৯৯ টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), যা এতদিন ছিল এক হাজার ৭৪ টাকা। আজ সোমবার (৩ জুলাই) নতুন দর ঘোষণা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সন্ধ্যা থেকেই নতুন দর কার্যকর হবে। সংস্থাটি আমদানি…
-

প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনার জার্সি উপহার দিলেন মার্টিনেজ
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশে মাত্র ১১ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে এসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে আজ সোমবার (৩ জুলাই) দুপুরে সাক্ষাৎ করেন মার্টিনেজ। এসময় নিজের স্বাক্ষর করা একটি আর্জেন্টিনার জার্সি উপহার দেন ৩০ বছর বয়সী এই ফুটবলার। সোমবার ভোর ৫টা ১০মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মার্টিনেজকে বহনকারী বিমানটি। বিমানবন্দর…
-

বাংলাদেশ সফরে কী উপহার পেলেন মার্টিনেজ ?
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার জাতীয় দলের গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ ১১ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছিলেন। মার্টিনেজকে বাংলাদেশে এনেছে ফান্ডেড নেক্সট কোম্পানি। সেই কোম্পানির পক্ষ থেকে তাকে বেশ কিছু উপহার সামগ্রী দেওয়া হয়েছে। আজ সোমবার (৩ জুলাই) ভোরে বাংলাদেশে এসে পৌঁছান মার্টিনেজ। এরপরই ডিজিটাল ব্যবসায়িক গোষ্ঠী নেক্সট ভেঞ্চারসের কার্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে…
-

স্বপ্নভঙ্গ বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক : জার্মানির ম্যানুয়েল নয়ার, আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে হয়তো বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকোর তুলনা চলে না। তবে কুয়েত বনাম বাংলাদেশের ম্যাচের পারফরমার হিসেবে জিকোকে বাংলার বাজপাখি বললে মনে হয় খুব একটা ভুল বলা হবে না। কুয়েতের বিপক্ষে জিততে না পারলেও জিকোকে কৃতিত্ব দিতেই হয়। ১৯৮৬ সালে এশিয়ান গেমসে সবশেষ মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের…
-

১৯ জেলায় ৬০ কি.মি বেগে ঝড়ের আশঙ্কা
ডেস্ক রিপোর্ট : দেশের ১৯টি জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। আজ শনিবার (১ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, সিলেট, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী,…
-

বাড়বে তাপমাত্রা , কমবে বৃষ্টিপাত
ডেস্ক রিপোর্ট : সারাদেশে ঈদের আগের দিন থেকে বৃষ্টিপাতের যে অবস্থা ছিল, তা কমতে শুরু করেছে। আগামী দুই-তিন দিনে বৃষ্টি আরও কমে গিয়ে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৩০ জুন) আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়,…
-

আবারও টাইটানিকের ধ্বংসাবশেষ দর্শনের বিজ্ঞাপন দিল ওশানগেট
ডেস্ক রিপোর্ট : ডুবোযান টাইটান দুর্ঘটনার ১০ দিনও হয়নি। এর মধ্যেই পরবর্তী অভিযানের বিজ্ঞাপন দিয়েছে ডুবোযান পরিচালনা সংস্থা ‘ওশানগেট’। আটলান্টিকে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে মর্মান্তিক পরিণতি ঘটে পাঁচজনের। ওশানগেটের টাইটান নামে সাবমেরিনে তারা আটলান্টিকের তলদেশে যাত্রা শুরু করেছিলেন। কিন্তু সাগরের তলদেশে টাইটানে বিস্ফোরণ ঘটে। নিখোঁজ হয় টাইটান। ব্যাপক খোঁজাখুঁজির পর ধ্বংসাবশেষের সন্ধান মেলে। মার্কিন কোস্টগার্ড কর্মকর্তারা জানান, টাইটানের যাত্রীরা জীবিত…
-

ভোলার চরফ্যাশনে নিখোঁজ ৫ জেলের মরদেহ উদ্ধার
ডেস্ক রিপোর্ট : ভোলার চরফ্যাশন শিবচর সংলগ্ন মেঘনায় গত ২৫ জুন ডুবে যাওয়া ট্রলারের ১৩ জেলের মাঝে ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও দুই জেলে নিখোঁজ রয়েছে। জীবিত উদ্ধার হয়েছে ছয়জন। যাদের মরদেহ উদ্ধার করা হয়, তারা হলেন- হারুন দর্জি (৪৩), শরিফ (২০), সাত্তার মাঝি (৩৮), নুরুল ইসলাম (৭৮) ও ফজলে করিম। তারা চরফ্যাশনের…
-

বিএনপি যেনতেন প্রকারে রাষ্ট্রীয় ক্ষমতা দখলে মরিয়া
ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি যেনতেন প্রকারে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে এতোটাই মরিয়া যে, তারা দেশের কিংবা দেশের জনগণের কোনো প্রকার কল্যাণ চিন্তা করতে পারে না।’ আজ শুক্রবার (৩০ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের এ কথা বলেন। বিএনপিনেতাদের বিভিন্ন সময়ে দেওয়া বক্তব্যের…