Category: সংবাদ শিরোনাম
-

তরুণ প্রজন্মই হবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল শক্তি
ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের তরুণ প্রজন্মই হবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল শক্তি। আজ শনিবার (২৯ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রথমবারের মতো দুই দিনব্যাপী বাংলাদেশ স্টার্টআপ সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের তরুণ প্রজন্মই হবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রতিটি ক্ষেত্রে সবচেয়ে দক্ষ জনশক্তি।’ ২০৪১ সালের…
-

সোমবার দেশের সকল মহানগর ও জেলা সদরে বিএনপির জনসমাবেশ
ডেস্ক রিপোর্ট : আগামী সোমবার দেশের সকল মহানগর ও জেলা সদরে জনসমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি বৈঠক অনুষ্ঠিত হয়। এটিভি বাংলা/ হৃদয়
-

দেশব্যাপী আ.লীগের প্রতিবাদ সমাবেশ কাল
ডেস্ক রিপোর্ট : আগামীকাল সারাদিন সারা দেশে প্রতিবাদ সমাবেশ করবে আওয়ামী লীগ। অগ্নিসন্ত্রাস শুরু হয়েছে উল্লেখ করে তার বিরুদ্ধে এই সমাবেশ করা হবে বলে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার (২৯ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কাদের এই ঘোষণা দেন।…
-

কাল সারাদেশে আওয়ামী লীগের বিক্ষোভ
ডেস্ক রিপোর্ট : আগামীকাল বরিবার ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের প্রতিটি থানা ওয়ার্ডসহ সারাদেশ ব্যাপী প্রতিটি থানা ওয়ার্ডে বিক্ষোভ সমাবেশ করবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। সারাদিন ব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। শনিবার বিকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের জরুরি যৌথসভায় এ তথ্য জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।…
-

ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু
ডেস্ক রিপোর্ট : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও দুই হাজার ২০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এটিভি বাংলা / হৃদয়
-

পাস-জিপিএ ৫ দুটোতেই এগিয়ে মেয়েরা
ডেস্ক রিপোর্ট : চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এবার এই পরীক্ষায় গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৮৭ দশমিক ৪৪ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার কমেছে ৭.০৫ শতাংশ। এ বছর সব শিক্ষা বোর্ডে ছাত্রদের চেয়ে ৪৮ হাজার ৩৩২ বেশি ছাত্রী উত্তীর্ণ…
-

ডেঙ্গুতে আরও হাসপাতালে ভর্তি ১৫০৩, মৃত্যু ৪
ডেস্ক রিপোর্ট : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চার জন মারা গেছেন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও এক হাজার ৫০৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে…
-

কোন বিভাগে পাসের হার কত?
ডেস্ক রিপোর্ট : চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। আজ শুক্রবার (২৭ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর আগে সকালে গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী। প্রাপ্ত ফলাফলে…
-

ভুয়া একদফার বিরুদ্ধে খেলা হবে
ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশি-বিদেশি যারা চোখ রাঙাতে চায় তাদের বলতে চাই, আমাদের শিখর অনেক গভীরে, তাকে চোখ রাঙিয়ে দমন করা যায় না। আজ শুক্রবার (২৮ জুলাই) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত শান্তি সমাবেশে তিনি একথা বলেন। তিনি বলেন, ‘ভুয়া একদফার বিরুদ্ধে খেলা হবে।’ কাদের…
-

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে
ডেস্ক রিপোর্ট : নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ স্বাধীন বাংলাদেশে স্বাধীনতা যিনি ঘোষণা দিয়েছিলেন। তার স্বপ্ন ছিল দেশে গণতান্ত্রিক পরিবেশ রক্ষার। এজন্য এ দেশকে স্বাধীনতা করা হয়েছে। নয়াপল্টনে আজ শুক্রবার (২৮ জুলাই) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের সড়কে মহাসমাবেশে একথা বলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহাসমাবেশে…