Category: লিড নিউজ
-

গাজার দক্ষিণাংশে ইসরায়েলের বোমা হামলা
ডেস্ক রিপোর্ট : গাজা উপত্যকার দক্ষিণাংশে আজ শনিবার (২০ জানুয়ারি) একপাক্ষিকভাবে হামলা ও বোমাবর্ষণ চালিয়েছে ইসরায়েল। এদিকে যুদ্ধপরবর্তী সময়ে ফিলিস্তিনিদের ভাগ্য নির্ধারণের লক্ষ্যে নিজেরদের মধ্যে মতবিরোধ নিরসনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আলোচনা করেছেন। খবর এএফপির। প্রত্যক্ষদর্শীরা জানান, গাজার দক্ষিণে হামাস নিয়ন্ত্রিত এলাকার খান ইউনিস শহরে ব্যাপক বোমাবর্ষণ করেছে ইসরায়েল। এ…
-

দাম বেড়েছে সবজি, মাছ-মাংসের
ডেস্ক রিপোর্ট : রাজধানীর বিভিন্ন বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের সবজি, মাছ ও মাংস। আর এতে জনমনে অস্বস্তি দেখা দিয়েছে। আজ শুক্রবার (১৯ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজার, শনিরআখড়া, মিরপুর,যাত্রাবাড়ীসহ বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। কারওয়ান বাজারে গিয়ে দেখা গেছে, প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপি ৪০ থেকে ৬০ টাকা দামে বিক্রি হচ্ছে।…
-

বিপিএলের পর্দা উঠছে কাল
ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চারবার ঘরে তুলেছে শিরোপা। এবার বিপিএলের প্রথম দিনের প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে দুর্দান্ত ঢাকার। আর সেই লড়াইয়ের দেরি নেই খুব বেশি সময়। আগামীকাল শুক্রবার (১৯ জানুয়ারি) দুই প্রতিদ্বন্দ্বীর লড়াই দিয়ে পর্দা উঠছে এই আসরের। রাজধানীর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এদিন দুপুর…
-

অপশক্তির মুখে অস্ত্র তুলে দিতেই টিআইবির প্রতিবেদন : পররাষ্ট্রমন্ত্রী
ডেস্ক রিপোর্ট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) বক্তব্যের সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিজ্ঞজনেরা বলছেন—বিএনপিসহ যারা নির্বাচন বর্জন করেছে, প্রতিহত করার অপচেষ্টা চালিয়েছে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এখনও প্রয়াস চালাচ্ছে, তাদের মুখে অস্ত্র তুলে দেওয়ার জন্যই টিআইবি এমন প্রতিবেদন দিয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে…
-

দুঃসংবাদ দিল আবহাওয়া বিভাগ
ডেস্ক রিপোর্ট : দেশের পাঁচটি বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস আজ সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলেছে, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি…
-

টিআইবি বিএনপির দালাল : ওবায়দুল কাদের
ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘টিআইবি হচ্ছে বিএনপির দালাল। তাদের প্রত্যেকটা কথা একপেশে, বিএনপির ওকালতি করে তারা। তারা সরকারবিরোধী। যে ভাষায় বিএনপি কথা বলে, সেই ভাষায় টিআইবিও কথা বলে।’ আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা…
-

ছয় বিভাগে বৃষ্টির আভাস
ডেস্ক রিপোর্ট : তীব্র শীতের মধ্যেই দেশের ছয়টি বিভাগে বৃষ্টিপাতের আভাস দেখছে আবহাওয়া অফিস। আর দুই বিভাগে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আজ বুধবার রাতে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি)…
-

নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা নতুন দৃষ্টান্ত রেখে গেছেন : কাদের
ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচন শেখাতে হবে না। এ দেশে ভালো নির্বাচনের প্রক্রিয়া শেখ হাসিনা চালু করেছেন। এই নির্বাচনে আমরা দেখলাম সরকারি দলের কয়েকজন প্রার্থী বাতিল, শোকজ করা হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা নতুন দৃষ্টান্ত রেখে গেছেন। আজ বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু…
-

সংবিধান ও আইনকানুনের কবর রচনা করা হয়েছে : রিজভী
ডেস্ক রিপোর্ট : ‘দেশের সংবিধান ও আইনকানুনের কবর রচনা করা হয়েছে’ বলে মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘প্রধানমন্ত্রী তার অপরিসীম ক্ষমতায় আইনকানুন, নিয়ম-নীতি, সংবিধান, শৃঙ্খলা সবকিছু পদতলে পিস্ট করেছেন। তার বক্তব্য ভ্রান্ত ও মিথ্যা তথ্যের সমষ্টি ছাড়া কিছুই নয়। তাদের উদ্ভট কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে, পেছন থেকে কেউ ধাওয়া করছে,…
-

হারার ভয়ে বিএনপি নির্বাচন করেনি : প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘নির্বাচন অত্যন্ত প্রতিযোগিতামূলক হয়েছে। হারার ভয়ে বিএনপি নির্বাচন করেনি।’ আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে গণভবনে প্রবাসী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন শেখ হাসিনা। সৌজন্য সাক্ষাতে ২৯ দেশের প্রবাসীরা উপস্থিত ছিলেন। ‘দেশে গণতন্ত্রের ক্ষেত্রেও প্রবাসীদের অনেক অবদান আছে’ উল্লেখ করে প্রধানমন্ত্রী…