Category: লিড নিউজ
-

খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণ নিয়মিত নজরদারি করার আহ্বান রাষ্ট্রপতির
ডেস্ক রিপোর্ট : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নিয়মিত নজরদারি ও এ বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। আগামীকাল শুক্রবার (২ ফেব্রুয়ারি) জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক ‘জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৪’…
-

বঙ্গবন্ধু ভাষা আন্দোলনের সূচনা করেছিলেন : প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি আজকের দিনে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যিনি এই ভাষা আন্দোলনের সূচনা করেছিলেন। আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, আমি আমাদের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। তারা রক্তের অক্ষরে বলে…
-

ইজতেমায় মুসল্লিদের ঢল
ডেস্ক রিপোর্ট : মুসল্লিদের ঢল নেমেছে বিশ্ব ইজতেমার ময়দানে। ইতোমধ্যে ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা এসেছেন। আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দিনভর বাস, ট্রাক ও পিকআপে করে জামাতবন্দি হয়ে নানা বয়সী মুসল্লিদের আসতে দেখা গেছে। ইজতেমার মূল কার্যক্রম শুরু হবে আগামীকাল শুক্রবার (২ ফেব্রুয়ারি) বাদ ফজর আম বয়ানের মাধ্যমে। জানা…
-

রুবলের ব্যবহার আমাদের অর্থনীতির জন্য সহায়ক হবে : পররাষ্ট্রমন্ত্রী
ডেস্ক রিপোর্ট : পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রুবল (রাশিয়ার মুদ্রা) ব্যবহার আমাদের অর্থনীতির জন্য অবশ্যই সহায়ক হবে। আমরা এটা করতে পারলে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো কারেন্সির ওপর থেকে ডিপেন্ডেন্সি (নির্ভরশীলতা) কমবে। আজ বুধবার (৩১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এর আগে তার সঙ্গে ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার…
-

চিকিৎসা গবেষণা বাড়াতে বায়োব্যাংক প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর
ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্ভরযোগ্য ক্লিনিক্যাল ডাটা অবকাঠামোসহ বায়োম্যাটেরিয়ালের সংকটের কারণে বৃহত্তর চিকিৎসা গবেষণায় বাংলাদেশ পিছিয়ে থাকছে। এজন্য চিকিৎসা গবেষণা বাড়াতে বায়োব্যাংক প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাস এবং ইউরোপীয় ইউনিয়নের যৌথ উদ্যোগে ‘বায়োব্যাংকিং উইথ বাংলাদেশ : এ জয়েন্ট অ্যাপ্রোচ টু ডিজিজ ম্যানেজমেন্ট…
-

ড. ইউনূসকে নিয়ে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত বিবৃতি খবর নয়, বিজ্ঞাপন : পররাষ্ট্রমন্ত্রী
ডেস্ক রিপোর্ট : পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে বিচার ব্যবস্থা অত্যন্ত স্বাধীন, শ্রমিক-কর্মচারিরাই ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ওয়াশিংটন পোস্ট পত্রিকায় ড. ইউনূসকে নিয়ে প্রকাশিত একটি বিবৃতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘ওয়াশিংটন পোস্টে নিউজ নয়, সেখানে একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে। কোনো অফিস ফার্মের মাধ্যমে…
-

টানা ৩ দিন বৃষ্টির আভাস
ডেস্ক রিপোর্ট : দেশের সাত বিভাগের কোথাও কোথাও আগামী তিনদিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে পর্যন্ত অবস্থান করছে।…
-

কাল থেকে বৃষ্টির আভাস
ডেস্ক রিপোর্ট : দেশজুড়ে আজ তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে, আগামীকাল মঙ্গলবার থেকে ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। সোমবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। সোমবারের পূর্বাভাসে বলা হয়েছে, মৌলভীবাজার,…
-

দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে
ডেস্ক রিপোর্ট : গত এক সপ্তাহে দিনাজপুরে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির নিচে। সেই সঙ্গে হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। সোমবার সকাল ৯টায় দিনাজপুরে ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে, গতকাল রবিবার দিনাজপুরে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা ছিল গতকালের দেশের সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়া…
-

কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে মঙ্গলবার
ডেস্ক রিপোর্ট : দেশের কিছু কিছু জায়গায় মঙ্গলবার বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রশমিত হতে পারে চলমান শৈত্যপ্রবাহও। আবহাওয়া অফিস সোমবার এমন পূর্বাভাস দিয়েছে। আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে। মঙ্গলবার সকাল পর্যন্ত…