Category: লিড নিউজ

  • বাংলাদেশে ঢুকে পড়াদের ফেরত নিতে সম্মত মিয়ানমার : পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশে ঢুকে পড়াদের ফেরত নিতে সম্মত মিয়ানমার : পররাষ্ট্রমন্ত্রী

    ডেস্ক রিপোর্ট : পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, শুধু আমাদের দেশে মিয়ানমারের সীমান্ত বাহিনী ও সেনাবাহিনীর সদস্যেরা আসার ঘটনা ঘটেছে তা নয়, ভারতেও কয়েকশ লোক ঢুকেছে। তাদেরকেও তারা ফেরত নিয়ে গেছে। মিয়ানমার থেকে তাদের সীমান্ত বাহিনী ও সেনাবাহিনীসহ তাদের পরিবারের বেশ কিছু সদস্য আমাদের দেশেও পালিয়ে এসেছে। মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর…

  • খুলনায় সড়কে ঝরল পাচঁ প্রাণ, আহত ২

    খুলনায় সড়কে ঝরল পাচঁ প্রাণ, আহত ২

    ডেস্ক রিপোর্ট : খুলনায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও দুজন আহত হয়েছে। আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ডুমুরিয়া উপজেলার থর্নিয়াতে ট্রাক ও ইজিবাইকের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আহতদের চিকিৎসা চলছে। হতাহতরা সবাই ইজিবাইকের যাত্রী। নিহতদের মধ্যে…

  • নির্বাচনকে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারেনি : শেখ হাসিনা

    নির্বাচনকে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারেনি : শেখ হাসিনা

    ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি  শেখ হাসিনা বলেছেন, নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয়, তার জন্য নির্বাচন উন্মুক্ত করে দিয়েছিলাম। এই নির্বাচনকে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারেনি। যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের কাছে প্রশ্ন, কী কী কারণে অবাধ, সুষ্ঠু নির্বাচন হয়নি সেটা বলতে হবে। আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে…

  • বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে চলছে ধর্মীয় বয়ান

    বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে চলছে ধর্মীয় বয়ান

    ডেস্ক রিপোর্ট : গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে দেশ-বিদেশের লাখো মুসল্লির উদ্দেশে চলছে ধর্মীয় বয়ান। আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর থেকে শুরু হয় এই বয়ান। কানায় কানায় পূর্ণ হয়ে গেছে ইজতেমার ময়দান। আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমার কার্যক্রম। দুদিন ধরে সার্বক্ষণিক ইবাদত-বন্দেগিতে নিয়োজিত রয়েছেন মুসল্লিরা।…

  • বিজ্ঞানে নারীদের অংশগ্রহণ আরও বাড়াতে হবে : প্রধানমন্ত্রী

    বিজ্ঞানে নারীদের অংশগ্রহণ আরও বাড়াতে হবে : প্রধানমন্ত্রী

    ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী ও মেয়েদের একটি ন্যায়পরায়ণ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ভবিষ্যতের জন্য বিজ্ঞান ক্ষেত্রে  আরও বেশি অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের অবশ্যই তরুণ নারীদের বিজ্ঞান ও প্রযুক্তিতে ক্যারিয়ার বেছে নেওয়ার জন্য সঠিক নীতি ও প্রতিষ্ঠান থাকতে হবে।’ সম্প্রতি নিউইয়র্কে অনুষ্ঠিত বিজ্ঞান সমাবেশে নবম আন্তর্জাতিক নারী ও বালিকা দিবসে…

  • ইজতেমায় জুমার নামাজে অংশ নিতে লাখো মুসল্লির ঢল

    ইজতেমায় জুমার নামাজে অংশ নিতে লাখো মুসল্লির ঢল

    ডেস্ক রিপোর্ট : পবিত্র জুমার নামাজে অংশ নিতে ঢাকা ও তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে দলে দলে মুসল্লিরা ইজতেমা ময়দানে উপস্থিত হচ্ছেন। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মতো লাখ লাখ মুসল্লিকে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় সকাল থেকে জিকির-আসগারে  ইজতেমার মাঠে আসতে দেখা গেছে। আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ভারতের মাওলানা সাদ কান্ধলভীর ছোট ছেলে ইলিয়াস বিন…

  • বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

    বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

    ডেস্ক রিপোর্ট : গাজীপুরে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার মূল কার্যক্রম। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, সৌদি আরব, কুয়েত, ইউরোপ, আমেরিকা ও…

  • নাটকীয়তা, রোমাঞ্চ শেষে যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশ-ভারত

    নাটকীয়তা, রোমাঞ্চ শেষে যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশ-ভারত

    স্পোর্টস ডেস্ক : আলোচনা, সমালোচনা, নাটকীয়তা কিংবা রোমাঞ্চ, কি ছিল না সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে। ম্যাচ কমিশনারের ভুলে ভারত শিরোপা জিতলেও তার স্থায়িত্ব ছিল মাত্র ত্রিশ মিনিট। ভারতকে চ্যাম্পিয়ন ঘোষণার সিদ্ধান্ত প্রত্যাহারের পর চূড়ান্ত ফলাফলের জন্য প্রায় দুই ঘণ্টার অপেক্ষা। নানা নাটকীয়তার পর শেষমেশ বাংলাদেশ-ভারত দুই দলইকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। সাফ অনূর্ধ্ব-১৯…

  • চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩

    চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩

    ডেস্ক রিপোর্ট : কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও ওষুধবাহী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ তিনজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং এলাকায় আরএফএল ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে। চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মাহবুবুল আলম ভুইয়া এর সত্যতা নিশ্চিত করেছেন। যাত্রীবাহী বাস ও ওষুধবাহী কাভার্ডভ্যানের…

  • উত্তরাঞ্চলে ফের শৈত্যপ্রবাহ

    উত্তরাঞ্চলে ফের শৈত্যপ্রবাহ

    ডেস্ক রিপোর্ট : উত্তরাঞ্চলে ফের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের…