Category: লিড নিউজ
-

সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনে কাজ করতে আনসার সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহবান
ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে সততা ও সাহসিকতার সাথে পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে জনগণ এবং বিনিয়োগের নিরাপত্তা বিধানে শান্তি বজায় রাখতে কাজ করার জন্য বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন,“আমি আপনাদের বলবো আমাদের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সকলকে কঠোর পরিশ্রম ও সততার সঙ্গে কাজ করতে…
-

২৪ ঘণ্টার চেষ্টায় পানির ট্যাংকি থেকে লাশ উদ্ধার
ডেস্ক রিপোর্ট : কুমিল্লার হোমনায় পুলিশ ও দমকল বাহিনীর ২৪ ঘণ্টার যৌথ চেষ্টায় পৌরসভার নির্মাণাধীন একশ ফুট উচ্চতার একটি পানির ট্যাংক থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন ডাকবাংলো এরিয়া থেকে লাশটি উদ্ধার করা হয়। হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা বলেন, দেবিদ্বার পৌরসভায় পানি সাপ্লাইয়ের জন্য অনুরূপ একটি ট্যাংকি…
-

প্রধানমন্ত্রী ও তাঁর সরকার সাংবাদিকবান্ধব : তথ্যপ্রতিমন্ত্রী
ডেস্ক রিপোর্ট : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন ও পরিচালনা প্রমাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর নেতৃত্বাধীন সরকার সাংবাদিকবান্ধব। আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের ২৯তম সভায় প্রতিমন্ত্রী এ কথা বলেন। সভায় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান…
-

মন্ত্রিসভার পরিধি বাড়তে পারে : ওবায়দুল কাদের
ডেস্ক রিপোর্ট : সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের পর মন্ত্রিসভার আকার বাড়বে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কির সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ‘মন্ত্রিসভার পরিধি বাড়ছে, এমন একটা কথা শোনা যাচ্ছে’ উল্লেখ করে সাংবাদিকরা এ বিষয়ে জানতে…
-

আনসার বাহিনীকে আরও দক্ষ ও স্মার্ট করে গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুগের সঙ্গে তাল মেলাতে আমরা আনসার বাহিনীকে আরও দক্ষ, আধুনিক ও স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তোলার পদক্ষেপ নিয়েছি। প্রধানমন্ত্রী আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) গাজীপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় সমাবেশে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আনসার বাহিনীর প্রশংসা করে সরকারপ্রধান বলেন, ‘সন্ত্রাস, জঙ্গিবাদ,…
-

বিএনপিকে আমরা তুচ্ছ করে দেখছি না : ওবায়দুল কাদের
ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখনও বড় দল। কিন্তু রাজনীতিতে তারা যে ভুল করেছে তার খেসারত এখন তারা দিচ্ছে। আমরা তাদের তুচ্ছ করে দেখছি না, কারণ জনগণের চোখে কখন কার অবস্থান কোথায় যাবে তা বলা কঠিন। আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত…
-

আবারও দাম বেড়েছে পিয়াজের
ডেস্ক রিপোর্ট : রমজান মাস আসার আগেই বাজারে সরবরাহ কমে যাওয়ায় দিনাজপুরে পিয়াজের বাজার ফের অস্থির হচ্ছে। কয়েক দফায় দাম বেড়ে সেঞ্চুরি পার করলো দেশীয় পিয়াজ। দিনাজপুরের হিলি স্থলবন্দরসহ বিভিন্ন বাজারে গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পিয়াজে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। এতে নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন বিপাকে। হিলিতে সপ্তাহ খানেক আগে…
-

স্থগিত নওগাঁ-২ আসনে ভোট কাল
ডেস্ক রিপোর্ট : জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ আগামীকাল মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি)। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত হবে এ ভোটগ্রহণ। স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল হকের মৃত্যুর কারণে ওই আসনের ভোটগ্রহণ স্থগিত ছিল। ফলে, ৭ জানুয়ারি ২৯৯ আসনে ভোট হয়। নওগাঁও-২ আসনে লড়ছেন চার প্রার্থী। ভোটারদের ধারণা, চার প্রার্থী…
-

পবিত্র শবে বরাত ২৫ ফেব্রুয়ারি
ডেস্ক রিপোর্ট : দেশের আকাশে আজ রোববার ১৪৪৫ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল সোমবার (১২ ফ্রেব্রুয়ারি) থেকে পবিত্র শাবান মাস গণনা করা হবে। এর পরিপ্রেক্ষিতে আগামী ২৫ ফেব্রুয়ারি রোববার দিনগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। আজ সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে…
-

জিআই পণ্য নিয়ে তৎপর হতে প্রধানমন্ত্রীর নির্দেশ
ডেস্ক রিপোর্ট : ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য নিয়ে সবাইকে তৎপর হওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (১১ ফেব্রুয়ারি) মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান। আলোচ্যসূচির বাইরে প্রধানমন্ত্রী কোনো নির্দেশনা দিয়েছেন কি না, জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, একটি…