Category: লিড নিউজ
-

বিমান ভাড়া কমলো সৌদি-মালয়েশিয়াগামী কর্মীদের
ডেস্ক রিপোর্ট : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের টিকিটমূল্য কমিয়ে বিশেষ ভাড়া নির্ধারণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড প্রাথমিক পর্যায়ে ৩০ জুন পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, মদিনা…
-

জুলাই বিপ্লবে বৃষ্টির মতো গুলি চালিয়েছে পুলিশ : ইউনিসেফ
ডেস্ক রিপোর্ট : জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় সংগঠিত মর্মান্তিক ঘটনা সম্পর্কে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের প্রতিবেদনকে ‘হৃদয়বিদারক’ হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)-এর প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। প্রতিবেদনে অনুমান করা হয়েছে, গত বছরের ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে ১ হাজার ৪০০ জন নিহত হয়েছে। তাদের মধ্যে শতাধিক শিশু ছিল। ইউনিসেফ এই মৃত্যুর অনেকের…
-

লন্ডনে ঈদ করে দেশে ফিরবেন খালেদা জিয়া
ডেস্ক রিপোর্ট : যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পবিত্র ঈদুল ফিতরের (রোজার ঈদ) পরপরই দেশে ফিরতে পারেন। তাঁর স্বাস্থ্যের অবস্থা তুলনামূলকভাবে এখন অনেকটা ভালো। পরিবারিক আবহে মানসিকভাবেও তিনি প্রশান্তি অনুভবের পাশাপাশি স্বাচ্ছন্দ্যে রয়েছেন। বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য…
-

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু আগামীকাল
ডেস্ক রিপোর্ট : বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি)। এই পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে রোববার। ইজতেমায় বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ হতে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেবেন। বিশ্ব ইজতেমায় যোগদানকারী সম্মানিত মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে মুসল্লিদের নিচের বিষয়গুলো মেনে চলার জন্য অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ…
-

দুবাইয়ে ডব্লিউজিএসের প্লেনারি অধিবেশনে প্রধান উপদেষ্টা
ডেস্ক রিপোর্ট : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট (ডব্লিউজিএস)-এর ইন্টারেক্টিভ প্লেনারি অধিবেশনে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রাপ্ত এক বার্তায় এ তথ্য জানা গেছে। সেশনটি পরিচালনা করেন সিএনএন’র বেকি অ্যান্ডারসন। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি)…
-

কাফিকে সেনাবাহিনীর আশ্বাস
ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর কলাপাড়ায় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার পর বাংলাদেশ সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের আশ্বাস দিয়েছে সেনা সদস্যরা এর আগে বুধবার রাত ১১টার দিকে কাফি নিজেই বাদী হয়ে কলাপাড়া থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা দায়ের করেছেন। পরে এ জনপ্রিয় কনটেন্ট…
-

২৪ ঘণ্টায় ‘ডেভিল হান্টে’ গ্রেফতার ৫৬৬
ডেস্ক রিপোর্ট : সারাদেশে গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে ৫৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিশেষ এই অভিযানসহ অন্যান্য অভিযানে মোট এক হাজার ৬৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানান, অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার করা হয়েছে ৫৬৬ জনকে। বিশেষ এই অভিযানসহ অন্যান্য অভিযানে…
-

ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা
ডেস্ক রিপোর্ট : জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে জুলাই চার্টার বাস্তবায়নের পর চলতি বছরের ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হতে পারে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে তিনি এ কথা বলেন। এর আগে দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৫-এ অংশ নিতে দুদিনের সফরে বুধবার (১২ ফেব্রয়ারি) সন্ধ্যা সংযুক্ত আরব আমিরাত গেছেন…
-

সাবমেরিন টাইটানের শেষ মুহূর্তের অডিও প্রকাশ
ডেস্ক রিপোর্ট : ২০২৩ সালের জুন মাসে আটলান্টিক মহাসাগরের অতলে নিখোঁজ হয়েছিল ডুবোজাহাজ টাইটান। পরে সেটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। ঘটে মর্মান্তিক প্রাণহানির ঘটনাও। এবার টাইটানের শেষ মুহূর্তের ‘সন্দেহজনক’ এক অডিও প্রকাশ পেয়েছে। কী শোনা গেছে তাতে? গেল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের উপকূলরক্ষী বাহিনী টাইটানের ২০ সেকেন্ডের একটি অডিও প্রকাশ করেছে। সেই অডিও-তে ধরা পড়েছে…
-

আয়নাঘর’ অস্থিত্ব বিলীন করতে চেয়েছিলো হাসিনার দোসররা!
ডেস্ক রিপোর্ট : আয়নাঘরের মাঝের দেয়াল গুলো নেই। দেয়ালে লেখা বন্দিদের আত্মচিৎকার এর সেই গল্পগুলো লেখনিগুলোও নেই। নেটিজেনদের মনে প্রশ্ন এসব তবে গেলো কোথায়? গোপন সূত্রের খবর প্রধান উপদেষ্টা ড. ইউনূস আয়নাঘর পরিদর্শন করুক আর বিশ্বব্যাপী ফেসিস্ট হাসিনার নির্মমতা ছড়িয়ে পরুক তা চায়নি প্রশাসনে এখনো থেকে যাওয়া আওয়ামী লীগের দালালেরা। তহমিনা সুপ্তি নামের একজন ফেসবুকে…