Category: লিড নিউজ
-

অপারেশন ডেভিল হান্টে ২০ দিনে গ্রেপ্তার ১১ হাজার ৩১৩ জন
ডেস্ক রিপোর্ট : সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় আরও ৭৪৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অন্যদিকে সদর দপ্তর বলছে, গত ২০ দিনে, অর্থাৎ ৮ ফেব্রুয়ারি থেকে আজ ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এ অভিযানে সারাদেশে গ্রেপ্তার হয়েছে…
-

তরুণদের নতুন দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’
ডেস্ক রিপোর্ট : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আগামীকাল শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। এ দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)। নতুন দলের নেতাদের সূত্রে এ তথ্য জানা গেছে। অন্যদিকে আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক সারজিস আলম তাঁর ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য জানান। জানা গেছে, তরুণদের…
-

বিএনপির বর্ধিত সভায় বক্তব্য দেবেন খালেদা জিয়া
ডেস্ক রিপোর্ট : বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে বেলা ১১টায় এ সভা শুরু হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন খালেদা জিয়া। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু এ তথ্য জানিয়েছেন। বিএনপির এ…
-

সরকার এ বছরের শেষের দিকে নির্বাচন আয়োজন করতে যাচ্ছে: প্রধান উপদেষ্টা
ডেস্ক রিপোর্ট : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার এ বছরের শেষের দিকে নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জার্মান সরকারের কমিশনার জারাহ ব্রুন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। অধ্যাপক ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে জার্মানির সহযোগিতা চান। তিনি বলেন, ‘নতুন বাংলাদেশের…
-

ইউক্রেনকে ন্যাটো নিয়ে ভাবা বন্ধ করতে হবে : ট্রাম্প
ডেস্ক রিপোর্ট : ইউক্রেনের ন্যাটো সদস্যপদ নিয়ে আশার বিষয়টি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার মন্ত্রিসভার বৈঠকে বলেছেন, ইউক্রেনের মাটিতে মার্কিন কর্মীরা বিরল খনিজ আহরণে কাজ করলে এটি ইউক্রেনের জন্য ‘স্বয়ংক্রিয় নিরাপত্তা’ নিশ্চিত করবে। ট্রাম্প বলেন, ‘কিয়েভকে ন্যাটো নিয়ে ভাবা বন্ধ করতে হবে’। তিনি বলেন, ইউক্রেনের ন্যাটো সদস্যপদের ইস্যুই যুদ্ধের প্রধান কারণগুলোর…
-

পদত্যাগের পরদিনই ব্যাংক হিসাব তুলে ধরলেন নাহিদ ইসলাম
ডেস্ক রিপোর্ট : অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টার পদ থেকে পদত্যাগের পরদিনই নিজের ব্যাংক হিসাবের তথ্য তুলে ধরেছেন নাহিদ ইসলাম। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ১০ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ হিসাব তুলে ধরেন। নাহিদ ইসলাম তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, উপদেষ্টা পদে যোগদানের আগে আমার কোনো ব্যাংক…
-

নির্বাচন নিয়ে কোনো বিভাজন যাতে তৈরি না হয়: মির্জা ফখরুল
ডেস্ক রিপোর্ট : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে পেরেছি। এখন আমাদের সতর্ক থাকতে হবে। দায়িত্বশীল আচরণের মাধ্যমে নির্বাচনের দিকে যেতে হবে। নির্বাচন নিয়ে যাতে কোনো বিভক্তি বা বিভাজন তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বুধবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলার ইতি প্রকাশনে এক বইয়ের…
-

শান্তিপূর্ণ পরমাণু শক্তির বিকাশে রাশিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ : প্রধান উপদেষ্টা
ডেস্ক রিপোর্ট : শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তির বিকাশ ও অভিন্ন স্বার্থের ওপর গুরুত্বারোপ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘বাংলাদেশ রাশিয়ার সঙ্গে পরমাণু শক্তির ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে আগ্রহী।’ আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রায়ত্ত পরমাণু শক্তি করপোরেশন রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে মূলত…
-

স্বামীর ওপর নির্যাতনের ভিডিও দেখিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীর ওপর নির্যাতনের ভিডিও দেখিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করার অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, গত ১০ জানুয়ারি প্রেমের সম্পর্ক থেকে দুই তরুণ-তরুণী বিয়ে করেন। অভিভাবকরা এ বিয়ে মেনে না নেয়ায় তরুণী…
-

মার্কিন ‘গ্রিন কার্ড’ ও ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ এর মধ্যে পার্থক্য কী?
ডেস্ক রিপোর্ট : চলতি বছরের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে চলে এসেছেন তিনি। একের পর এক সিদ্ধান্তে প্রতিদিনই খবরের শিরোনাম হচ্ছেন ট্রাম্প। এরই ধারাবাহিকতায় আবারও সংবাদের শিরোনামে তিনি। এবার মার্কিন নাগরিকত্ব ইস্যুতে ‘গোল্ড কার্ড’ নিয়ে আলোচনায় তিনি। তবে আগে থেকেই যুক্তরাষ্ট্রে…