Category: লিড নিউজ

  • ট্রাম্পের আদেশে যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ বিলুপ্তির প্রক্রিয়া শুরু

    ট্রাম্পের আদেশে যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ বিলুপ্তির প্রক্রিয়া শুরু

    ডেস্ক রিপোর্ট : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে স্বাক্ষরের মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ বিলুপ্তির প্রক্রিয়া শুরু হয়েছে। তার দীর্ঘ দিনের দাবি ছিল, শিক্ষা বিভাগ অপ্রয়োজনীয় এবং এটি শিক্ষার মানোন্নয়নের পরিবর্তে প্রশাসনিক জটিলতা সৃষ্টি করছে। খবর বিবিসির। স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ মার্চ) হোয়াইট হাউসের ইস্ট রুমে এক অনুষ্ঠানে নির্বাহী আদেশে স্বাক্ষরের পর ট্রাম্প বলেন,…

  • গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডব, তিন দিনে নিহত ৬০০

    গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডব, তিন দিনে নিহত ৬০০

    ডেস্ক রিপোর্ট : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় অন্তত ৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও শতাধিক। এ নিয়ে যুদ্ধবিরতি চুক্তি ভাঙার পর গত তিন দিনে অন্তত ৬০০ মানুষ নিহত হয়েছে। খবর আল-জাজিরার। প্রতিবেদনে জানানো হয়, গাজায় ব্যাপক স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি…

  • উপদেষ্টা পরিষদের সভায় ৪ সিদ্ধান্ত গ্রহণ

    উপদেষ্টা পরিষদের সভায় ৪ সিদ্ধান্ত গ্রহণ

    ডেস্ক রিপোর্ট : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় চারটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সভাপতিত্বে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বৃহস্পতিবার বিকালে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে এসব তথ্য জানানো হয়। এক. নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধনী পাস। দুই. সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে এবং সিন্ডিকেট…

  • পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৫

    পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৫

    ডেস্ক রিপোর্ট : পাবনার ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। তাদেরকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতদের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি৷ আজ বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল পাঁচটার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বহরপুর ও ভবানীপুরে এ দুর্ঘটনাগুলো ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা…

  • ঘুষ লেনদেন মামলায় তারেক রহমান-লুৎফুজ্জামান বাবর খালাস

    ঘুষ লেনদেন মামলায় তারেক রহমান-লুৎফুজ্জামান বাবর খালাস

    ডেস্ক রিপোর্ট : একটি হত্যা মামলার আসামিকে বাঁচাতে ঘুষ লেনদেনের অভিযোগে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আটজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক এ রায় ঘোষণা করেন। এর ফলে বিচারিক আদালতে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে আর…

  • গাজায় ফের ইসরায়েলের স্থল অভিযান শুরু

    গাজায় ফের ইসরায়েলের স্থল অভিযান শুরু

    ডেস্ক রিপোর্ট : বর্বর ইসরায়েলি সেনারা পুনরায় গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু করেছে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নেতজারিম করিডোরের একটি অংশ পুনর্দখল করেছে। এদিকে, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ইসরায়েল অবরুদ্ধ উপত্যকাজুড়ে ব্যাপক বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। খবর আল-জাজিরার। দখলদার ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা নেতজারিম করিডোরের কেন্দ্রস্থলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, যা গাজার উত্তর ও দক্ষিণ অংশের…

  • ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিলে গণতন্ত্রের কবর রচনা হবে : তারেক রহমান

    ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিলে গণতন্ত্রের কবর রচনা হবে : তারেক রহমান

    ডেস্ক রিপোর্ট : দেশে ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিলে গণতন্ত্রের কবর রচনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে দেশ ইমেজ সংকটে পড়বে বলেও জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী এবং পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা…

  • গাজায় হামলার মধ্যে ইসরায়েলি বন্দিদের মুক্তি চাইল ভারত

    গাজায় হামলার মধ্যে ইসরায়েলি বন্দিদের মুক্তি চাইল ভারত

    ডেস্ক রিপোর্ট : যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের হামলায় গাজায় নারী-শিশুসহ শত শত মানুষের মৃত্যুতে বিশ্বের সব প্রান্তের মানুষ যখন শোকস্তব্ধ, তার মধ্যেই গাজায় থাকা জিম্মিদের মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে ভারত। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম । জিম্মি মুক্তির পাশাপাশি, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স-এ (সাবেক টুইটার) এক বিবৃতি পোস্ট করে…

  • বাইডেনের ছেলের নিরাপত্তায় ১৮ এজেন্ট, সবাইকে প্রত্যাহার করছেন ট্রাম্প

    বাইডেনের ছেলের নিরাপত্তায় ১৮ এজেন্ট, সবাইকে প্রত্যাহার করছেন ট্রাম্প

    ডেস্ক রিপোর্ট : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের সরকারি দেহরক্ষীদের প্রত্যাহার করা হচ্ছে। রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ট্রাম্পের প্রতিশোধমূলক পদক্ষেপের অংশ হিসেবে তিনি এ সিদ্ধান্ত নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। সাবেক ফার্স্ট লেডি জিল বাইডেনসহ জো বাইডেনের মেয়ে অ্যাশলি বাইডেনের ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ডোনাল্ড…

  • গ্রেনেড হামলা মামলা: সব আসামি খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

    গ্রেনেড হামলা মামলা: সব আসামি খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

    ডেস্ক রিপোর্ট : একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। বুধবার অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া আপিল বিভাগের কার্যতালিকায়ও বিষয়টি এসেছে। এর আগে গত ১২ জানুয়ারি বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত…