Category: লিড নিউজ
-

সরকার এলে প্রথম ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: বিএনপি
ডেস্ক রিপোর্ট : জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে প্রথম ১৮ মাসে বিএনপি ১ কোটি কর্মসংস্থান বা চাকরির ব্যবস্থা করবে। ২০৩৪ সালে জিডিপির লক্ষ্যমাত্রা ১ ট্রিলিয়ন ডলার নির্ধারণ করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখেছেন,…
-

গাজায় গণহত্যার প্রতিবাদ র্যালিতে বিএনপি নেতাকর্মীদের ঢল
ডেস্ক রিপোর্ট : ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা, নৃশংসতা ও গণহত্যার বিরুদ্ধে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে রাজধানীতে প্রতিবাদ র্যালি করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৪টার পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র্যালিটি শুরু হয়। র্যালিটি কারওয়ানবাজারে গিয়ে শেষ হয়। র্যালি শুরু হওয়ার আগেই ঢাকার দুই মহানগরের বিএনপি ও অঙ্গ সংগঠনের…
-

স্বর্ণের দাম ইতিহাসে সর্বোচ্চ
ডেস্ক রিপোর্ট : টানা চার দফা বাড়ানোর পর কমেছিল দেশের বাজারে স্বর্ণের দাম। সেখান থেকে বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ৪০৩ টাকা বাড়িয়ে এক লাখ ৫৯ হাজার ২৭ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। আজ বৃহস্পতিবার (১০…
-

বিনিয়োগ সম্মেলনে ৪৫০ বিদেশি বিনিয়োগকারী এসেছেন
ডেস্ক রিপোর্ট : এবারের বিনিয়োগ সম্মেলনে প্রায় ৪৫০ জন বিদেশি বিনিয়োগকারী অংশগ্রহণ করেছেন। অবশ্য কোনো কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে দুজনও এসেছেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এ তথ্য জানিয়েছে। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের সমাপনী প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান…
-

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
ডেস্ক রিপোর্ট : ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে এ পরীক্ষা শুরু হয়। প্রথম দিন অনুষ্ঠিত হচ্ছে বাংলা প্রথম পত্র পরীক্ষা। এবার মোট পরীক্ষার্থী ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন এবং ছাত্র ৯ লাখ…
-

ডোমিনিকান রিপাবলিকে নাইটক্লাবের ছাদধসে নিহত বেড়ে ১৮৪
ডেস্ক রিপোর্ট : ডোমিনিকান রিপাবলিকের রাজধানী সান্টো ডোমিঙ্গোতে একটি নাইটক্লাবের ছাদ ধসে প্রাণ হারিয়েছেন অন্তত ১৮৪ জন, যার মধ্যে দুইজন প্রাক্তন মেজর লিগ বেসবল (এমএলবি) খেলোয়াড়ও রয়েছেন। দেশটির ইতিহাসে এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাগুলোর একটি বলে মনে করা হচ্ছে। খবর সিএনএনের। স্থানীয় সময় সোমবার (৭ এপ্রিল) রাত ১টার দিকে রাজধানীর বিখ্যাত জেট সেট নাইটক্লাবে…
-

শেখ হাসিনাসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ডেস্ক রিপোর্ট : ঢাকার পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে জাকির হোসেন গালিবের আদালত এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। শেখ হাসিনা ও পুতুল ছাড়া বাকি আসামিরা হলেন—জাতীয় গৃহায়ন ও…
-

স্বাস্থ্য খাতের উন্নয়নে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
ডেস্ক রিপোর্ট : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে যুক্তরাজ্যকে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানিয়েছেন। আজ বুধবার (৯ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।…
-

চুয়াত্তরের দুর্ভিক্ষে ক্ষুধা-দারিদ্র্যের কথা বলতে গিয়ে কাঁদলেন প্রধান উপদেষ্টা
ডেস্ক রিপোর্ট : বিনিয়োগ সম্মেলনে ১৯৭৪ সালের দুর্ভিক্ষে ক্ষুধা-দারিদ্র্যের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। ‘১৯৭১ সালে প্রাণ ত্যাগের বিনিময়ে একটি স্বাধীন দেশের সূচনা হয়। এখন বাংলাদেশের জনসংখ্যা ১৮ কোটি, তখন…
-

ভারতের ভূখণ্ড দিয়ে অন্যদেশে পণ্য রপ্তানি করতে পারবে না বাংলাদেশ
ডেস্ক রিপোর্ট : ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের বাণিজ্যিক পণ্য নেপাল, ভুটান বা মিয়ানমারে প্রবেশের ক্ষেত্রে দেশটির ঘোষিত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে নয়াদিল্লি। গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (সিবিআইসি) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে। আজ বুধবার বিষয়টি উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস।…