Category: লিড নিউজ
-

শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি নারীদের সংখ্যা বাড়ানোর আহ্বান : প্রধান উপদেষ্টা
ডেস্ক রিপোর্ট : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘকে বাংলাদেশ থেকে আরও বেশি নারী শান্তিরক্ষী নিয়োগের আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তা প্রচেষ্টায় বাংলাদেশের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। আজ রবিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের শান্তি কার্যক্রমবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়া প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।…
-

জাহিদুল হত্যার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে ছাত্রদল
ডেস্ক রিপোর্ট : প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে ছাত্রদল। আজ রোববার (২০ এপ্রিল) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সক্রিয় নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩…
-

হতাশ হয়ে নতুন কৌশল বেছে নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প
ডেস্ক রিপোর্ট : রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইউক্রেইনে শান্তি প্রচেষ্টায় হয় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হতাশ হয়ে পড়েছেন এবং না হয় চাপ প্রয়োগের নতুন কৌশল বেছে নিয়েছেন। খুব দ্রুত যুদ্ধ পরিস্থিতির উন্নতি না হলে শান্তি আলোচনা বন্ধে ট্রাম্পের ইঙ্গিতের পর এমন কথা বলছেন বিশ্লেষকরা। বিশ্লেষকদের মতে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বুঝতে ভুল করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তাছাড়া…
-

ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের তদন্ত রিপোর্ট দাখিল ২০ জুলাই
ডেস্ক রিপোর্ট : জুলাই-আগস্টের গণহত্যা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পতিত সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের তদন্ত রিপোর্ট আগামী ২০ জুলাই দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ রোববার (২০ এপ্রিল) প্রসিকিউশনের পক্ষে সময় আবেদনের শুনানি শেষে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ…
-

বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে কিশোর গ্যাংয়ের ধর্ষণের শিকার স্কুলছাত্রী
ডেস্ক রিপোর্ট : বরিশালের মুলাদীতে বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে এক স্কুলছাত্রী কিশোর গ্যাং সদস্যদের দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তরা ঘটনার ভিডিও ধারণ এবং বিষয়টি কাউকে জানালে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। একটি মহল স্থানীয়ভাবে বিষয়টি সমঝোতার আশ্বাস দিয়ে মামলায় বাধা দিচ্ছে বলে ভুক্তভোগীর পরিবার অভিযোগ করেছে। অপর দিকে, অভিযুক্তরা এলাকা…
-

পুরোনো চেহারায় ফিরবে আ.লীগ, তৈরি হচ্ছে মাস্টারপ্ল্যান
ডেস্ক রিপোর্ট : গণ-অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। ফলে দীর্ঘ সাড়ে ১৫ বছরের স্বৈরশাসকের অবসান ঘটে। হাজারো শহিদের রক্তের ওপর দাঁড়িয়ে ফের বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার জানান দিচ্ছে আওয়ামী লীগ। এমনকি এখন তারা দেশের মধ্যে সংগঠিত হতে শুরু করেছে। মাঝে মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছেন তারা। প্রকাশ্যে সমাবেশ…
-

আমেরিকাজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ
ডেস্ক রিপোর্ট : বিক্ষোভের আয়োজনগুলোর মধ্যে ছিল ম্যানহাটনের মধ্যভাগ এবং হোয়াইট হাউযের সামনে সমাবেশ থেকে শুরু করে ম্যাসাচুসেটসে অ্যামেরিকান বিপ্লবী যুদ্ধ শুরুর ২৫০তম বার্ষিকী উপলক্ষে প্রতিবাদ। অ্যামেরিকার বিভিন্ন স্থানে শনিবার বিক্ষোভ করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরোধীরা। সিবিএস নিউজ জানায়, সড়কে বড় ও ছোট আকারের এ বিক্ষোভগুলোতে দেশের গণতান্ত্রিক রীতিনীতির জন্য হুমকি হিসেবে দেখা বিষয়গুলোর…
-

স্বর্ণের দাম ইতিহাসে সর্বোচ্চ
ডেস্ক রিপোর্ট : দুই দফা বাড়ানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম নববর্ষে কমেছিল। এরপর দুই দফায় বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্বর্ণের নতুন দাম আগামীকাল রোববার (২০ এপ্রিল) থেকে কার্যকর হবে। এবার ভালো মানের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ৬২৪ টাকা বাড়িয়ে এক লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকা নির্ধারণ…
-

১ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থী ও স্নাতকের ভিসা বাতিল
ডেস্ক রিপোর্ট : বড় পরিসরে অভিবাসনবিরোধী অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় বসবাসকারী শত শত বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। শিক্ষার্থীদের সঙ্গে কেন এমনটা করা হয়েছে, তা অধিকাংশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরই জানা নেই। বিশ্ববিদ্যালয়ের বিবৃতি ও বিভিন্ন প্রতিষ্ঠানের মুখপাত্রদের তথ্য অনুযায়ী, চলতি বছর যুক্তরাষ্ট্রে শিক্ষাথীদের তথ্যভান্ডার স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর ইনফরমেশন সিস্টেমে (এসইভিআইএস)…
-

হাসিনা-কাদেরসহ ১২ জনের নামে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির আবেদন
ডেস্ক রিপোর্ট : পলাতক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড অ্যালার্ট’জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। বিভিন্ন দেশে পালাতক এসব ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের কাছে পৃথক তিন দফায় এ আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল…