Category: লিড নিউজ
-

আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
ডেস্ক রিপোর্ট: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। ৫০ বছর আগে ১৯৭২ সালের ১০ জানুয়ারি সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের বছরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি ভিন্ন মাত্রা ও আবেগের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে। পাকিস্তানের মিয়ানওয়ালি কারাগারে…
-

নিউইয়র্কে অমিক্রন ভয়াবহতার জন্য স্কুল খোলা রাখাকে দায়ী করছেন অভিভাবকরা
যুক্তরাষ্ট্রে গড়ে ৫০% কভিড অমিক্রনে আক্রান্ত রয়েছে সবচেয়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে নিউইয়র্ক ও নর্থক্যারোলিনায়। নিউইয়র্কে গত ২৪ ঘণ্টায় ৮৫ হাজার টেষ্ট পজেটিভ এসেছে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১১ হাজার। এত রেকর্ড সংখ্যক আক্রান্ত ও হাসপাতালে ভর্তির এর আগে হয়নি। টেষ্টের বাইরেও প্রতিটি ঘরে বা পরিবারেই এখন আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। নিউইয়র্ক সিটিতে বসবাসরত ৯০%…
-

সহায়তার বদলে ধর্ষন
চাইলো সাহায্য হলো ধর্ষিত। তাও আবার পুলিশ কর্তৃক থানা কম্পাউন্ডের ভিতর। ধর্ষিতা (২৩) ঢাকায় একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মী। ভিকটিমের মা বাদী হয়ে নোয়াখালী মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত ট্রাফিক কনস্টেবল মুন্সি মুকবুল হোসেনসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মাদলা গ্রামের আব্দুল ওহাবের ছেলে ও সদর ট্রাফিক পুলিশের কনস্টেবল…
-

ওমিক্রন মোকাবেলায় সবাইকে দ্রুত টিকা নেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
ডেস্ক রিপোর্ট: মহামারি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবিলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি দ্রুত টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকারের তৃতীয় বর্ষপূর্তি ও চতুর্ষবর্ষে পদার্পণ উপলক্ষে শুক্রবার (৭ই জানুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি। শেখ হাসিনার এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি টিভি চ্যানেলগুলো…
-

বাঘ জিতলো বাঘের মতই, মাঝরাতে জেগে উঠলো বাংলাদেশ
নিজ দেশের মাটিতেই বাঘের থাবায় কুপোকাত হলো নিউজিল্যান্ড। এই এক ঐতিহাসিক জয়। অবাক বিশ্ব তাকিয়ে দেখলো লাল সবুজের ক্রিকেট সেনাদের সাফল্য।ক্রিকেট বিশ্বজয়ী নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে এটি প্রথম জয় টাইগারদের। সাবাস বাংলাদেশ। সাবাস। শ্লোগানে মুখরিত বাংলাদেশ।মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাসে ফেটে পড়েছে প্রবাসী বাংলাদেশীরাও। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। সেই নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে হারিয়ে টেস্টে…
-

ফের দেশে ছড়িয়েছে করোনার ঢেউ
ডেস্ক রিপোর্ট: গত কিছুদিন দেশে করোনা সংক্রমণ ও শনাক্তের হার কিছুটা কম থাকলেও তা আবার হু হু করে বাড়ছে। ২৪ ঘন্টার ব্যবধানে দেশে আরও বেড়েছে আরও করোনা শনাক্তের হার।গেল ২৪ ঘন্টায় দেশের ৮৫২টি ল্যাবে আন্টিজেন টেস্টসহ ১৯ হাজার ৯৮০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৬৭৪ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। সারা দেশে এ পর্যন্ত…
-

না ফেরার দেশে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী
স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী মারা গেছেন। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭৮ বছর বয়সী বর্ষীয়ান এই নেতা। তার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসের দলের নেতা কর্মীসহ শুভাকাঙ্খীরা। জয়নাল হাজারীর…
-

কক্সবাজারে গণধর্ষণের ঘটনায় হোটেল ম্যানেজার আটক
ডেস্ক রিপোর্ট: কক্সবাজারে নারীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় একটি হোটেলের ম্যানেজারকে আটকের কথা জানিয়েছে র্যাব। এ ঘটনায় ২৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) একটি সিসিটিভির ফুটেজ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে র্যাব-১৫-এর কমান্ডার মেজর মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২২ ডিসেম্বর) দিনগত রাত দেড়টার দিকে কক্সবাজার হোটেল-মোটেল জোনের জিয়া গেস্ট ইন নামের হোটেলে এ…
-

নিউইয়র্কে টাইম টিভির বর্ষপূর্তিতে কমিউনিটির মিলনমেলা
ফেরদৌসী আলিয়া, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের প্রথম বাংলা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল টাইম টিভির ৭ম বর্ষ পূর্তি উদযাপন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যামাইকা তাজমহল পার্টি হলে অনুষ্ঠিত বর্ষপূর্তির অনুষ্ঠান নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির মিলন মেলায় পরিনত হয়৷ ৮ম বর্ষে টাইম টিভি ও ২৬ বছরে বাংলা পত্রিকা। নিরবিচ্ছিন্ন এ দুটি সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে বাংলাদেশী ছাড়াই নিউইয়র্কের মূলধারার নির্বাচিত প্রতিনিধি…
-

ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ ডলার পুরষ্কার ঘোষনা
ডেস্ক রিপোর্ট: ব্লগার ও লেখক অভিজিৎ রায়ের হত্যাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ ডলার পুরষ্কার ঘোষনা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের “রিওয়ার্ড ফর জাষ্টীজ। অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত নিবন্ধ থেকে ৫ মিলিয়ন ডলারের পুরষ্কারের ঘোষনা নিশ্চিত হওয়া গেছে। নিবন্ধে বলা হয়েছে ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকায় একটি বইমেলা থেকে বেরিয়ে আসার সময় আল-কায়েদা ভিত্তিক সন্ত্রাসীরা মার্কিন নাগরিক অভিজিৎ…