Category: লিড নিউজ
-

বিএনপি নয়, ভোটাররা কেন্দ্রে এলেই নির্বাচন গ্রহণযোগ্য হবে : প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিএনপি নয়, ভোটাররা কেন্দ্রে এলেই নির্বাচন গ্রহণযোগ্য হবে। ওই সন্ত্রাসী দল (বিএনপি) নির্বাচনে আসল কি আসল না, তাতে কিছু যায় আসে না। আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ছয়টি জেলার সঙ্গে অনলাইনে যুক্ত হয়ে নির্বাচনি সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।…
-

নির্বাচনে জয়ী হলে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : কাদের
ডেস্ক রিপোর্ট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার আগামী পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি করবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন,…
-

কক্সবাজারে পিকনিক বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ,নিহত ৪
ডেস্ক রিপোর্ট : কক্সবাজারের চকরিয়ায় পিকনিকের বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ১০ জন। আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের উত্তর হারবাং জাইল্লার ঢালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং করমহরী পাড়ার মোস্তাক আহমদের ছেলে মো. রিদোয়ান, পূর্ব বৃন্দাবন…
-

আমরা কোনো প্রক্সি ওয়ার চাই না: পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন
ডেস্ক রিপোর্ট : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, গোটা বিশ্ব এখন আমাদের অনেক সম্মান করে। আমাদের পররাষ্ট্রনীতির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব, যার বেসিক পলিসি হচ্ছে শান্তি। আমরা এ অঞ্চলে কোনো ধরনের ‘প্রক্সি ওয়ার’চাই না। যেসব দেশ প্রক্সি ওয়ারে পড়েছে, সম্পদশালী হওয়ার পরও তারা নিঃশেষ হয়ে যাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী আজ বুধবার (২৭ ডিসেম্বর)…
-

ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে
ডেস্ক রিপোর্ট : ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়ে গেছে। ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ বুধবার (২৭ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে। খবর এএফপির। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আজ পর্যন্ত ইসরায়েলি হামলায় ২১ হাজার ১১০…
-

দেশের যা কিছু মহৎ অর্জন তা আ.লীগের হাত ধরেই হয়েছে : প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাতৃভূমির স্বাধীনতা থেকে শুরু করে এ দেশের যা কিছু মহৎ অর্জন, তা এসেছে আওয়ামী লীগের হাত ধরে। স্বাধীনতাসহ দেশের যত উন্নয়ন হয়েছে তা আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে। তাই ২০৩১ সালের মধ্যে বাংলাদেশ উচ্চ মধ্যম আয়ের ও ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ স্মার্ট সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে। আজ…
-

ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছি : প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আমরা প্রত্যয় নিয়েছি। সেজন্য স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সমাজ ব্যবস্থা, স্মার্ট সরকার ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রত্যয় নিয়েছি। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। সম্ভাবনার হাতছানি দেওয়া দুর্বার গতিতে এগিয়ে চলা দুরন্ত বাংলাদেশ।’ আজ বুধবার (২৭ ডিসেম্বর)…
-

নৌকাই নূহ নবীকে মহাপ্লাবন থেকে রক্ষা করেছিল : শেখ হাসিনা
ডেস্ক রিপোর্ট : ‘নৌকা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। নৌকা হচ্ছে নূহ নবীর নৌকা। মহাপ্লাবন থেকে মানবজাতিকে রক্ষা করেছিল’ উল্লেখ করে নৌকায় ভোট বলে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রংপুরের পীরগঞ্জে নির্বাচনি জনসভায় নৌকা মার্কায় ভোট চেয়ে উপস্থিত জনগণের উদ্দেশে তিনি এ কথা বলেন। নৌকা মার্কায় ভোট দিলে দেশের উন্নয়ন হয় উল্লেখ করে…
-

কি বাহে, হামাক একখান ভোট দিবা : রংপুরের পুত্রবধূ শেখ হাসিনা
ডেস্ক রিপোর্ট : রংপুরের পীরগঞ্জের পুত্রবধূ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সেখানে নির্বাচনি জনসভায় বক্তব্য দেন তিনি। বক্তব্যে তিনি রংপুরবাসীর উদ্দেশে বলেন, ‘আমি আপনাদের এলাকার পুত্রবধূ। কি বাহে, হামাক একখান ভোট দিবা?’ প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, দেশের কল্যাণে ও জনগণের জন্য কাজ করে। গত ১৫ বছর আমরা টানা ক্ষমতায়…
-

দেশের প্রতিটি জেলার উন্নয়ন করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের প্রতিটি জেলার উন্নয়ন করাই সরকারের লক্ষ্য। মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যচ্ছে আওয়ামী লীগ। ধারাবাহিকভাবে ক্ষমতা আছি বলেই দেশ থেকে মঙ্গা দূর হয়েছে। নৌকা মার্কাই মানুষের জীবন মান উন্নত করেছে। নৌকা মার্কা প্রতীকে ভোট দিয়ে আরেকবার আপনাদের সেবা করার সুযোগ করে দিন। মঙ্গলবার…