এবারের বিশ্বকাপে ইতিহাস গড়তে যাচ্ছেন ৬ নারী

ফ্রান্সের রেফারি ফ্র্যাপার্তের বয়স ৩৮। তিনি ২০১১ সাল থেকে আন্তর্জাতিক রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন। নারী রেফারিদের মধ্যে ফ্র্যাপার্তই সবচেয়ে অভিজ্ঞ, রীতিমতো তারকাই। তিনি নারীদের বিশ্বকাপসহ হাই প্রোফাইল আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন। প্রথম নারী রেফারি হিসেবে ২০১৯ সালে লিভারপুল ও চেলসির মধ্যার উয়েফা সুপার কাপের ম্যাচ পরিচালনা করেছিলেন। ২০২০ সালে চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাস ও দিনামো কিয়েভের ম্যাচটিও পরিচালনা করেছিলেন। সেটিও ছিল প্রথম নারী হিসেবে চ্যাম্পিয়নস লিগের কোনো ম্যাচ পরিচালনার কৃতিত্ব। গত বছর ইউরোতেও প্রথম নারী হিসেবে তুরস্ক ও ইতালির ম্যাচ পরিচালনা করেছিলেন ফ্র্যাপার্ত।

মুকাসাঙ্গারও ‘প্রথম’ হওয়ার কীর্তি আছে। প্রথম আফ্রিকান নারী হিসেবে আফ্রিকান কাপ অব নেশনসে জিম্বাবুয়ে ও ও গিনির মধ্যকার ম্যাচ পরিচালনা করেছিলেন এ রুয়ান্ডান। চতুর্থ রেফারি হিসেবেও তিনি গিনি ও মালাউয়ির ম্যাচে ছিলেন। জাপানের ইয়ামাশিতা এশিয়ান চ্যাম্পিয়নস লিগে মেলবোর্ন সিটি ও জিওনাম ড্রাগসের ম্যাচটি পরিচালনা করেছিলেন।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *