২৭ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল

খেলাধুলা ডেস্ক:

করোনা মহামারীর মধ্যেই আইপিএল মাঠে গড়ানোর তোড়জোড় চলছে। আগামী ২৭শে মার্চ থেকে শুরু হওয়ার কথা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ইন্ডিয়ান প্রিমিয়াম লিগের।

এবারের আইপিএল সম্ভবত পুরোটাই হবে মুম্বাই শহরে। আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভায় মোটামুটি এমন সিদ্ধান্ত হয়েছে বলে খবর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের।

আইপিএলের কেন্দ্র হিসেবে মুম্বাইকে নির্বাচন করার প্রথম কারণ, সেখানে কোভিডের সংক্রমণ অনেকটাই কমে গেছে। তাছাড়া মুম্বাইয়ে খেলা হলে একসঙ্গে তিনটি স্টেডিয়াম পাওয়া যাবে।

ওয়াংখেড়ে, ব্র্যাবোর্ন এবং ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। এসব সুবিধা অন্য কোনও শহরে নেই। মুম্বাইতে খেলা হলে দলগুলোকে আর বিমানে যাতায়াত করতে হবে না। প্রয়োজন পড়লে কিছু ম্যাচ পুনেতেও নেওয়া হতে পারে।

গতবারও করোনা পরিস্থিতির মধ্যেই আইপিএল শুরু হয়েছিল। চেন্নাই, মুম্বাই, আহমেদাবাদ ও দিল্লিতে হয়েছিল ম্যাচগুলো। কিন্তু কিছুদিন খেলা হবার পরই করোনার কারনে স্থগিত করতে হয় আসরটি। পরে দ্বিতীয়পর্ব হয় আরব আমিরাতে।

ধারণা করা হয়, গতবার ভিন্ন ভিন্ন শহরে যাতায়াতের ফলেই করোনার আক্রমণে পড়তে হয়েছিল। তাই এবার এক শহরেই আইপিএল করার পরিকল্পনা ভারতীয় ক্রিকেট বোর্ডের। ২০ই ফেব্রুয়ারির মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এটিভি বাংলা/শুভ্র


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *