দাম বাড়ল ১২ কেজি এলপিজির

ডেস্ক রিপোর্ট :

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে। আজ বুধবার থেকে ১২ কেজির এলপিজি সিলিন্ডার দাম ৫১ টাকা বেড়ে হয়েছে এক হাজার ২৫১ টাকা। এর আগে ছিল এক হাজার ২০০ টাকা।

আজ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এলপিজির নতুন এ দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মূল্য বৃদ্ধির ঘোষণা দেন বিইআরসি চেয়ারম্যান মো. আবদুল জলিল।

সংবাদ সম্মেলনে বিইআরসি সচিব খলিলুর রহমান, সদস্য মকবুল-ই ইলাহিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ৫১ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বর্তমান মূল্য এক হাজার ২৫১ টাকা। এর আগে অক্টোবর মাসে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা কমিয়ে ১২০০ টাকা নির্ধারণ করে বিইআরসি

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *