করোনায় আরও শনাক্ত ১১৫, ৪ মৃত্যু

ডেস্ক রিপোর্ট :

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ২৯ হাজার ৪২৩ জনে দাঁড়িয়েছে। একই সময়ে আরও ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত ২০ লাখ ৩৫ হাজার ১৫২ জন।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৩৬১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮০ হাজার ৫০৯ জন। ২৪ ঘণ্টায় চার হাজার ৭৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় চার হাজার ৫৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দুই দশমিক ৮৪ শতাংশ।

মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৭ শতাংশ, মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

এটিভি বাংলা/ হৃদয়


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *