৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন

ডেস্ক রিপোর্ট :

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সিত্রাংয়ের কারণে এখনও প্রায় ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন রয়েছেন। ৭০ শতাংশের মতো সন্ধ্যার মধ্যেই চালু করতে পারব। আগামীকাল বুধবার দুপুরে মধ্যেই সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করছি। আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়েছে। আরইবির ৭২ লাখ, বিপিডিবির ৭ লাখ, ওজোপাডিকো ৬০ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তার ছিড়ে যাওয়ায় পুরোপুরি মেরামত না হওয়া পর্যন্ত চালু করা যাচ্ছে। হাসপাতালসহ  জরুরি সেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ চলছে।’

সূত্র জানিয়েছে, খুলনা ও বরিশাল বিভাগের বিতরণ কোম্পানি ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ( ওজোপাডিকো) ৩৩ কেভি ৯৩টি ফিডারের মধ্যে ৬১ টি বন্ধ হয়ে যায়। সকাল ১০টা নাগাদ ৫৬টি চালু হয়েছে।

ফরিদপুরে কিছু ফিডার দুপুর পর্যন্ত চালু করা সম্ভব হয়নি। ১১ কেভি ৩১৮টি  ফিডারের মধ্যে ২৩০ বন্ধ হয়ে যায়, ইতোমধ্যেই ২০০ ফিডার চালু করা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঝালকাঠি অঞ্চলে। কোম্পানিটির আর্থিক ক্ষতির পরিমাণ দুই কোটি ৯০ লাখ টাকা।

সকাল নাগাদ ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) বড় কোন ক্ষতির ঘটনা ঘটেনি। গাছ পড়ে যাওয়ায় কিছু অঞ্চলে বিতরণ বিঘ্নিত হয়। রাতেই অনেকটা স্বাভাবিক হয়ে যায়, তবে কিছু অঞ্চলে জলাবদ্ধতার কারণে সরবরাহ বন্ধ রাখা হয়েছে। পানি নেমে গেলেই লাইন চালু করা হবে।

এটিভি বাংলা / হৃদয়

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *