টানা দুই জয় দিয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভে ওঠে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক :

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে শুরুটা ছিল চরম হতাশার। কিন্তু সেই ম্যাচের অভিজ্ঞতা এখন অতীত। টানা দুই জয় দিয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভে ওঠে শ্রীলঙ্কা। এবার সুপার টুয়েলভেও আয়ারল্যান্ডের বিপক্ষে বিশাল জয় দিয়ে শুরু হলো লঙ্কানদের।

আজ সুপার টুয়েলভে দিনের প্রথম ম্যাচে আইরিশদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে নিজেদের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে খুব একটা জ্বলে উঠতে পারেনি আয়ারল্যান্ড। নড়বড়ে ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে মাত্র ১২৯ রানের লক্ষ্য দিতে পেরেছে আইরিশরা। এই লক্ষ্য তাড়ায় নেমে সহজেই জয়ের নাগাল পেয়ে যায় শ্রীলঙ্কা।

আইরিশদের রান তাড়া করতে স্রেফ ১৫ ওভার সময় নিয়েছে শ্রীলঙ্কা। ওপেনার কুশল মেন্ডিসের ৬৮ রান ও আসালাঙ্কার ব্যাটে চড়ে হেসেখেলেই জিতল শ্রীলঙ্কা।

আজ রোববার বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১২৮ রান করেছে আয়ারল্যান্ড।

হোবার্টে ম্যাচটিতে টসে জিতে ব্যাটিং বেছে নেয় আইরিশরা। কিন্তু ব্যাটিংয়ে নেমে শুরুতেই হতাশা দেখতে হয় আয়ার‍ল্যান্ডকে।

ইনিংসের শুরুতেই ধাক্কা খায় আয়ারল্যান্ড। দ্বিতীয় ওভারের প্রথম বলে কুমারার ডেলিভারিতে বোল্ড হন ওপেনার অ্যান্ডি। এরপর ২৬ রানে বিদায় নেন আরেকজন।

এরপরও পল স্টার্লিংয়ে আশা দেখছিল আইরিশরা। কিন্তু আইরিশদের মূল ভরসার মুখ স্টার্লিংকেও বেশিক্ষণ টিকতে দিল না শ্রীলঙ্কা। দলীয় ৫৫ রানে স্টার্লিংয়ের প্রতিরোধ ভাঙেন ডি সিলভা। ২৫ বলে ৩৪ রান করে ফেরেন আইরিশ ওপেনার।

তিন টপ অর্ডার ব্যাটারের বিদায়ের পর দল যখন বিপদে তখন হাল ধরেন হ্যারি ট্যাক্টর। তাঁর ব্যাটে চড়েই মূলত কোনোমতে ১২৮ রানের পুঁজি পায় আয়ারল্যান্ড। ব্যাট হাতে হ্যারি খেলেন ৪৫ রানের ইনিংস। ৪২ বলে তাঁর ইনিংসে ছিল ২টি বাউন্ডারি ও একটি ছক্কা। এ ছাড়া ডকরেল করেন ১৪ রান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্বের বাধা টপকে সুপার টুয়েলভে পৌঁছেছে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড। প্রথম পর্বে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভের টিকিট পায় শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে মূল পর্বে পৌঁছায় আয়ারল্যান্ড। দুই দলই হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে। এরপর ঘুরে দাঁড়িয়ে নিশ্চিত করে মূল পর্ব। এবার মূল পর্বে মুখোমুখি লড়াইয়ে আইরিশদের হারিয়ে শুরু করল শ্রীলঙ্কা।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *