আল আমিনের বিরুদ্ধে যৌতুকের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল২ নভেম্বর

স্পোর্টস ডেস্ক :

স্ত্রীইসরাত জাহানের করা মামলায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি নতুন এই দিন ধার্য করেন।

আজ বৃহস্পতিবার এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত প্রতিবেদন না আসায় বিচারক নতুন দিন ধার্য করেন। গত ১ সেপ্টেম্বর নির্যাতন ও মারধরের অভিযোগ তুলে ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন তার স্ত্রী ইসরাত জাহান। পরের দিন তদন্ত ও যাচাই-বাছাই শেষে মিরপুর মডেল থানা পুলিশ ইসরাত জাহানের অভিযোগটি মামলা আকারে নথিভুক্ত করে। মামলায় আল আমিনের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে, তিনি তার স্ত্রীকে বিভিন্নভাবে নির্যাতন ও মারধর করেছেন। এছাড়া বাচ্চাসহ স্ত্রীকে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।

মামলার পরে হাইকোর্টে আট সপ্তাহের আগাম জামিনে রয়েছেন আল আমিন। আট সপ্তাহ পর তাকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তাকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। গত ৬ সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ বিষয়ে শুনানি শেষে জামিন মঞ্জুর করেন

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *