এশিয়া কাপ থেকে ছিটকে গেল বাংলাদেশে

স্পোর্টস ডেস্ক :

এশিয়া কাপের সেমিফাইনালে উঠতে হলে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জিততেই হতো বাংলাদেশকে। কিন্তু মাঠে নামার আগেই বৃষ্টির কাছে হেরে গেল বাংলাদেশ।

সিলেটে টানা বৃষ্টির কারণে ম্যাচ তো দূরে টসই মাঠে গড়ায়নি। ফলে আরব আমিরাতে বিপক্ষে খেলা হয়নি বাংলাদেশের, সঙ্গে বিদায় নিতে হলো এশিয়া কাপের প্রথম থেকেই। নিজেদের মাঠে শিরোপা ধরে রাখা তো দূরে দ্বিতীয় পর্বেই উঠতে পারল না বাংলাদেশের মেয়েরা।

আজ মঙ্গলবার সকালে টানা বৃষ্টিতে ভেস্তে গেছে বাংলাদেশ ও আরব আমিরাতের মধ্যকার ম্যাচ। মাত্র ছয় ম্যাচ খেলে দুটি জয় ও তিনটি হারে ৫ পয়েন্ট নিয়ে শেষ হয় বাংলাদেশের এশিয়া কাপ।

বাংলাদেশের হতাশার দিনে ভাগ্য খুলল থাইল্যান্ড নারী দলের। বাংলাদেশ বাদ পড়ার সুবাদে প্রথমবারের মতো এশিয়া কাপের শেষ চারে উঠল থাইল্যান্ড।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *