দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয় আরও ৬২৪ জন , দুজনের মৃত্যু

হেলথ ডেস্ক :

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে রাজধানীতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪০৭ জন এবং রাজধানীর বাইরে ২১৭ জন। এ সময়ে মারা গেছে দুজন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের এই তথ্য পাওয়া গেছে।

এ নিয়ে বর্তমানে সারা দেশের হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়াল দুই হাজার ৪৩৯ জনে। এ পর্যন্ত মারা গেছে হয়েছে ৭০ জন।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ঢাকার বাসিন্দা ৪০৭ এবং ঢাকার বাইরের ২১৭ জন, যা গতকালের তুলনায় দ্বিগুণ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ২১ হাজার ১৯৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৮ হাজার ৬৮৪ জন।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *